CSE
Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%
নিউজ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ পাচ্ছে বাংলার এই ২ 'দুর্ধর্ষ' ক্রিকেটার!

ঘোষিত হল, অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজের জন্য ভারতের অনূর্ধ্ব-১৯ দল। ওয়ান ডে ও লাল বলের ক্রিকেট, এই দুটি ফরম্যাটেই খেলবে ভারত আর অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দল।

Aryabir Sehwag and Anvay Dravid
Aryabir Sehwag and Anvay Dravid

ঘোষিত হল, অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজের জন্য ভারতের অনূর্ধ্ব-১৯ দল। ওয়ান ডে ও লাল বলের ক্রিকেট, এই দুটি ফরম্যাটেই খেলবে ভারত আর অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দল। আর এই সিরিজের জন্যই ভারতীয় দলে সুযোগ পেলেন দেশের দুজন কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড় আর বীরেন্দ্র সহবাগ-এর পুত্র।

অনূর্ধ্ব-১৯ ওয়ান ডে দলে রাহুল দ্রাবিড় আর বীরেন্দ্র সহবাগের পুত্র!

অনূর্ধ্ব-১৯ ওয়ান ডে দলে জায়গা করে নিয়েছেন রাহুল দ্রাবিড়ের ছেলে অনভয় দ্রাবিড় আর বীরেন্দ্র সহবাগের পুত্র আর্যবীর সহবাগ। অনভয় উইকেটকিপার-ব্যাটার হিসেবে দলে সুযোগ পেয়েছেন। প্রসঙ্গত, ক্রিকেট জীবনে এক সময়ে ভারতীয় দলের হয়ে রাহুল দ্রাবিড় উইকেটকিপিংও করেছেন। অন্যদিকে, বাবার মতোই আর্যবীর সহবাগও ব্যাটার। তাঁর অন্যতম শক্তি আগ্রাসী ব্যাটিং।

বাংলার দুই তরুণ ক্রিকেটার জায়গা পেলেন জাতীয় দলে!

এই সিরিজে জাতীয় দলে জায়গা পেয়েছেন বাংলার দুই তরুণ ক্রিকেটারও। ওয়ান ডে ও লাল বল—দুই দলেরই সদস্য হিসেবে রোহিত যাদব রয়েছেন। আর বাংলার উইকেটকিপার অভিপ্রায় বিশ্বাস লাল বলের সিরিজের দলে সুযোগ পেয়েছেন। 

দুটি জুনিয়র দল ঘোষণা করেছেন নির্বাচকরা:

বৃহস্পতিবার নির্বাচকেরা ভারতের জুনিয়র দুটি দল ঘোষণা করেন অস্ট্রেলিয়া সিরিজের জন্য। এই সফরে ভারতের বিরুদ্ধে  অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল খেলবে তিনটি ওয়ান ডে আর দুটি মাল্টি ডে ম্যাচ। তিনটি ওয়ান ডে আর প্রথম মাল্টি ডে ম্যাচ রাজকোটে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় মাল্টি ডে ম্যাচটি আমদাবাদে হবে।

অধিনায়ক ও সহ অধিনায়কের দায়িত্বে রইলেন কারা?

ওয়ান ডে দলের লক্ষ্য রাইচন্দানিকে অধিনায়ক করা হয়েছে। আর সহ-অধিনায়কের দায়িত্বে যশবর্ধন চৌহান। এদিকে, লাল বলের দলের নেতৃত্ব দেওয়া হয়েছে যশবর্ধন চৌহানের হাতে এবং সহ-অধিনায়ক হিসেবে থাকছেন লক্ষ্য রাইচন্দানি।

আরো পড়ুন: এভাবে ব্যর্থ হল বৈভব সূর্যবংশী, লাল বলে ক্যাপ্টেন্সির শুরুতেই এত বড় 'ধাক্কা'!

আধার কার্ড নিয়ে জটিলতায় রোহিত যাদব:

এর আগেও রোহিত যাদব খেলেছেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে। যদিও তাঁর বাংলার হয়ে খেলা নিয়ে আধার কার্ডের আপডেট হিস্ট্রি বিষয়ে নিয়মে জটিলতা সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে,  প্রাথমিকভাবে তাঁকে অন্য রাজ্যের দল দেখার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। তবে তিনি জাতীয় দলে নিজের জায়গা ধরে রেখেছেন।

বাংলার প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাহিড়ী বাংলার অনূর্ধ্ব-১৯ দলে রোহিত এবং অভিপ্রায়—দুজনকেই তিনি কোচিং করিয়েছেন। তিনি আশা করেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে এই বড় সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখবেন দুই তরুণ ক্রিকেটারই।

যেমন এই সিরিজে দ্রাবিড় আর সহবাগের পুত্রের নির্বাচন বাড়তি আকর্ষণ তৈরি করেছে, একইভাবে বাংলার রোহিত যাদব আর অভিপ্রায় বিশ্বাসের জাতীয় দলে সুযোগ গর্বের বিষয় রাজ্যের ক্রিকেটপ্রেমীদের কাছেও।

আরো পড়ুন: শচীন-সেওয়াগদের তালিকায় এবার নিজের নাম নথিভুক্ত করিয়ে নিলেন শুভমন গিল!

ট্যাগ:IndiaAnvay Dravid

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে