CSE
Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%
নিউজ

শচীন-সেওয়াগদের তালিকায় এবার নিজের নাম নথিভুক্ত করিয়ে নিলেন শুভমন গিল!

নিজের টেস্ট কেরিয়ারে আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমন গিল। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে টেস্ট ক্রিকেটে ভারতের এই তারকা ব্যাটার ৩,০০০ রান পূর্ণ করলেন।

Shubman Gill Test runs
Shubman Gill Test runs

নিজের টেস্ট কেরিয়ারে আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করলেন টিম ইন্ডিয়া-র অধিনায়ক শুভমন গিল। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে টেস্ট ক্রিকেটে ভারতের এই তারকা ব্যাটার ৩,০০০ রান পূর্ণ করলেন। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে ম্যাচ শুরু হওয়ার পূর্বে এই মাইলফলক থেকে গিল মাত্র ৭ রান দূরে ছিলেন। কেশারা নুয়ান্থার বলে ম্যাচের ২৩তম ওভারে বাইরের দিকে এজ হয়ে বাউন্ডারিতে বল পৌঁছতেই ৩,০০০ টেস্ট তিনি রানের গণ্ডি পেরিয়ে যান।

শুভমন গিল টপকে গেলেন কপিল দেবকে!

মাত্র ২৬ বছর ৩৪৯ দিন বয়সে শুভমন এমন কৃতিত্ব অর্জন করে ভারতের হয়ে সবথেকে কম বয়সে ৩,০০০ টেস্ট রান করা ব্যাটারদের তালিকায় উঠে এলেন চতুর্থ স্থানে। এই পথে ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেবকে তিনি টপকে গেলেন। ২৬ বছর ৩৫৬ দিন বয়সে কপিল টেস্টে ৩,০০০ রানের মাইলফলক স্পর্শ করেছিলেন।

আরো পড়ুন: কোনোকিছুর তোয়াক্কা না করে এবার গেমিংয়ের জগতে পা রাখলেন রোহিত শর্মা! নিয়ে নিলেন বড় সিদ্ধান্ত!

শচীন তেন্ডুলকর, বীরেন্দ্র সেওয়াগদের তালিকায় শুভমন গিল!

শুভমন গিল এবার শচীন তেন্ডুলকর, বীরেন্দ্র সেওয়াগদের মতো ভারতীয় কিংবদন্তিদের কৃতিত্বের লিস্টে নিজের নাম তুলে তিনি  ফের একবার প্রমাণ করে দিলেন, দীর্ঘ ফরম্যাটে তিনি ভারতের অন্যতম ভরসাযোগ্য একজন ব্যাটার হয়ে উঠছেন।

শুভমনের উপর আশাবাদী বিশেষজ্ঞরা:

এই মাইলফলকের সঙ্গে ভারতীয় টেস্ট ক্রিকেটে আরও উজ্জ্বল হল শুভমন গিলের নাম। খুব কম বয়সেই ধারাবাহিকভাবে রান করতে থাকা গিল শচীন তেন্ডুলকর এই বীরেন্দ্র সেওয়াগদের মতো কিংবদন্তিদের একের পর এক রেকর্ডের দিকে আগামী দিনে এগিয়ে যেতে পারেন। এমনটাই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

আরো পড়ুন: এ কি! টেপ দিয়ে জার্সি নম্বর ঢেকে মাঠে নেমেছিল বৈভব, কিন্তু কেন?

ট্যাগ:IndiaShubman Gill

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে