CSE
Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%
নিউজ

এভাবে ব্যর্থ হল বৈভব সূর্যবংশী, লাল বলে ক্যাপ্টেন্সির শুরুতেই এত বড় 'ধাক্কা'!

আইপিএল এর বয়সভিত্তিক ক্রিকেটে নাম করার পর তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী নিজের প্রতিভার ছাপ ফেলেছেন ভারতের সিনিয়র দলেও। মাত্র ১৫ বছর বয়সেই তিনি ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন একাধিক রেকর্ড গড়ে।

Vaibhav Suryavanshi Duleep trophy
Vaibhav Suryavanshi Duleep trophy

আইপিএল এর বয়সভিত্তিক ক্রিকেটে নাম করার পর তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী নিজের প্রতিভার ছাপ ফেলেছেন ভারতের সিনিয়র দলেও। মাত্র ১৫ বছর বয়সেই তিনি ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন একাধিক রেকর্ড গড়ে। ঘরোয়া ক্রিকেটে আরও বড় দায়িত্ব পেলেও বৈভবের কাছে খুব একটা সুখকর হলনা দলীপ ট্রফিতে লাল বলের অভিষেক।

৮ রান করেই সাজঘরে ফেরে বৈভব সূর্যবংশী!

পূর্বাঞ্চলীয় দলে ইশান কিষানের নেতৃত্বে বৈভব সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। বেঙ্গালুরুতে নর্থ-ইস্ট জ়োনের বিপক্ষে রবিবার দলীপ ট্রফি-তে খেলতে নেমেছিলেন নিজের প্রথম ম্যাচ। তবে ওপেন করতে নেমে ১৫ বছরের এই তরুণ ব্যাটারকে মাত্র ৮ রানেই সাজঘরে ফিরতে হয়েছে।

প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলেন বৈভব!

টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নর্থ-ইস্ট জোনের অধিনায়ক রংসেন জোনাথন। বৈভবকে ম্যাচের প্রথম থেকেই বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। বিশ্বজিৎ কনথৌজামের এক ওভারে প্রথম দুই বলেই তিনি দুর্দান্ত কভার ড্রাইভে দুটি বাউন্ডারি হাঁকান পরপর। তবে তিনি একই ধরনের শট খেলতে গিয়ে বিপদে পড়ে যান।

দলীপ ট্রফিতে দীর্ঘ হল না বৈভবের ইনিংস:

আবার ওভারের শেষ বলে কভার ড্রাইভ মারতে গিয়ে বল লাগে ব্যাটের কানায়। গালি অঞ্চলে বল চলে যায়, যেখানে সহজ ক্যাচ নিয়ে ফিল্ডার থামিয়ে দেন বৈভবের ইনিংস। মাত্র ৮ রানেই দলীপ ট্রফিতে তাঁর অভিষেক ইনিংস শেষ হয়ে যায়। 

আরো পড়ুন: শচীন-সেওয়াগদের তালিকায় এবার নিজের নাম নথিভুক্ত করিয়ে নিলেন শুভমন গিল!

নির্বাচকদের আস্থা অর্জন করেছেন বৈভব:

এখনও পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে খুব বিশেষ সফলতা অর্জন করতে পারেননি বৈভব। তাঁর ব্যাটিং গড় মোটে ১৭.২৫। কিন্তু এত কম বয়সে দলীপ ট্রফির মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় বৈভবকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়ায়, বোঝা যাচ্ছে যে তাঁর প্রতি নির্বাচকদের আস্থা রয়েছে।

ভারতের টেস্ট দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মঞ্চ দলীপ ট্রফি। তাইতো প্রথম ম্যাচের ব্যর্থতা কাটিয়ে আগামী ম্যাচগুলিতেও লাল বলের ক্রিকেটে বৈভব সূর্যবংশী নিজের দক্ষতার প্রমাণ দিতে চাইবেন। আসন্ন নিউজ়িল্যান্ড সফর আর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে নিজেকে প্রমাণ করার বড় সুযোগ রয়েছে তাঁর সামনে।

আরো পড়ুন: ক্রিকেট কেরিয়ার ধ্বংসের মুখ থেকে যশস্বী জয়সওয়ালকে এবার বাঁচিয়ে দিল জয় শাহের ICC!

ট্যাগ:Vaibhav Suryavanshi

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে