CSE
Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%
নিউজ

ক্রিকেট কেরিয়ার ধ্বংসের মুখ থেকে যশস্বী জয়সওয়ালকে এবার বাঁচিয়ে দিল জয় শাহের ICC!

শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের দ্বিতীয় দিনেই শাস্তি পেলেন ভারতের তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল। তবে তাঁর শাস্তির মাত্রা নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। জরিমানা করা হয়েছে যশস্বীর ম্যাচ ফি-র ২৫ শতাংশ। এছাড়াও দেওয়া হয়েছে একটি ডি-মেরিট পয়েন্ট। এবার কী হবে যশস্বীর?

Yashasvi Jaiswal fight
Yashasvi Jaiswal fight

শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের দ্বিতীয় দিনেই শাস্তি পেলেন ভারতের তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল। তবে তাঁর শাস্তির মাত্রা নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। জরিমানা করা হয়েছে যশস্বীর ম্যাচ ফি-র ২৫ শতাংশ। এছাড়াও দেওয়া হয়েছে একটি ডি-মেরিট পয়েন্ট। শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্ডো-ও একই শাস্তি পেয়েছেন। অর্থাৎ, আইসিসির লেভেল-১ অপরাধে দু’জনকেই দোষী সাব্যস্ত করা হয়েছে সমানভাবে।

তবে প্রশ্ন উঠছে যে, মাঠে ঘটনাটি শারীরিক সংঘর্ষের পর্যায়ে গিয়েছিল, সেখানে শাস্তি এত হালকা কেন? অনেকেরই প্রশ্ন, ভারতীয় ক্রিকেটের সঙ্গে আইসিসির চেয়ারম্যান জয় শাহ যুক্ত থাকার জন্যই কি সুবিধা দেওয়া হয়েছে যশস্বীকে? তবে এমন ধরনের অভিযোগের কোনও প্রমাণ নেই।

আসল ঘটনাটা ঠিক কী?

ঘটনাটি ঘটেছিল ভারতের ইনিংসের ১৭তম ওভারের লাস্ট বলে।  যশস্বীকে বোল্ড করেন। উইকেট পাওয়ার পর শ্রীলঙ্কার ক্রিকেটারদের উচ্ছ্বাসের মধ্যে কিছু যেন বলছিলেন ফার্নান্ডো। যশস্বী হঠাৎ সাজঘরের দিকে যাওয়ার সময় ফিরে এসে তাঁর দিকে এগিয়ে যান। উত্তপ্ত বাক্যবিনিময়ের এক পর্যায়ে দু’জনের মধ্যে ফার্নান্ডোকে মাথা দিয়ে আঘাত করেন যশস্বী। পরিস্থিতি সামাল দেন সতীর্থরা।

ICC-র নিয়ম কী বলছে?

ICC-র নিয়ম অনুসারে, ক্রিকেটার, আম্পায়ার, ম্যাচ রেফারি কিংবা সাপোর্ট স্টাফকে ইচ্ছাকৃতভাবে শারীরিকভাবে আঘাত করলে  রয়েছে গুরুতর শাস্তির বিধান। লেভেল-৪ অপরাধের ব্যাপারে পাঁচটি টেস্ট অথবা এমনও ১০টি ওয়ানডে থেকে শুরু করে হতে পারে আজীবন নির্বাসনও। কিন্তু ম্যাচ রেফারি যদি ভাবেন, অনিচ্ছাকৃত আঘাত ছিল, তবে সেটাকে লেভেল-১ অপরাধ হিসেবে বিবেচনা করা হতে পারে।

আরো পড়ুন: এই ক্রিকেটারের কথায় মেজাজ হারিয়ে এ কী করলেন ধনঞ্জয়, ছুঁড়ে দিলেন উইকেট!

এ বিষয়ে কী বলছেন ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক:

ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাকের দাবি, মুহূর্তের উত্তেজনায় ফার্নান্ডোর কোনও মন্তব্যের জন্যই ঘটনাটি ঘটেছে। পরে যশস্বীও সোশ্যাল মিডিয়ায় জানান, ঘটনার পুরো ব্যাপার না জেনে বিচার না করা উচিত। তাঁর দাবি, সীমা অতিক্রম করেছিলেন ফার্নান্ডো, তার জবাব দেবে ভারত।

ফলে শাস্তি ঘোষণার পরও প্রশ্ন একটাই— সত্যিই নিয়ম মেনেই কি শাস্তি দেওয়া হয়েছে যশস্বীকে, নাকি ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তারকা বলে আইসিসি কিছুটা নরম মনোভাব দেখিয়েছে ?

আরো পড়ুন: চেন্নাই সুপার কিংসের মালিকানা পেতে চান ধোনি! ধোনির চাওয়াতে অসন্তুষ্ট চেন্নাই শিবির!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে