ভারতের অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ পেয়েও মহা বিপাকে বাংলার রোহিত!
ভারতের অনূর্ধ্ব ১৯ দলে বাংলার তরুণ লেগস্পিনার রোহিত যাদব নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন। সীমিত ওভারের ক্রিকেট কিংবা লাল বলের ফরম্যাট—তিনি জাতীয় জুনিয়র নির্বাচকদের ভরসা অর্জন করছেন রোহিত।

ভারতের অনূর্ধ্ব ১৯ দলে বাংলার তরুণ লেগস্পিনার রোহিত যাদব নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন। সীমিত ওভারের ক্রিকেট কিংবা লাল বলের ফরম্যাট—তিনি জাতীয় জুনিয়র নির্বাচকদের ভরসা অর্জন করছেন রোহিত। যদিও সেই রোহিতের জন্যই নাকি বাংলার দলের দরজা বন্ধ! তাঁকে নিয়েই তৈরি হয়েছে পরিচয় আর বয়স সংক্রান্ত বিতর্ক। কেন এত বিতর্ক?
ভারতের ওয়ানডে এবং মাল্টি ডে সিরিজে রোহিত!
গত জুলাইতে শ্রীলঙ্কা সফরে ভারতের অনূর্ধ্ব ১৯ দলে রোহিত জায়গা পেয়েছিলেন। কলম্বো টেস্টে দুটি ইনিংস মিলিয়ে ছয়টি উইকেট সংগ্রহ করে ভারতের জয়লাভের ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন এই লেগ স্পিনার। এবার সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে ভারতের ওয়ানডে এবং মাল্টি ডে সিরিজের জন্য রোহিত দুটি দলের জায়গা করে নিয়েছেন।
যদিও প্রশ্ন একটাই, ভারতের অনূর্ধ্ব ১৯ দলের সদস্য হিসেবে জায়গা পেলেও, বাংলা দলের সম্ভাব্য তালিকায় কেন নেই রোহিত?
বাংলার ক্রিকেটার হিসেবে স্বীকৃতি পেতে চান রোহিত!
রোহিত দাবি করেছেন, তিনি উত্তর প্রদেশের বাসিন্দা হলেও দীর্ঘদিন আগে তিনি বাংলায় এসেছেন। এখানেই ক্রিকেট শেখেন তিনি। বিভিন্ন বয়সভিত্তিক এবং ক্লাব ক্রিকেট খেলেছেন বাংলার হয়েই। তিনি বলেন, আধার কার্ড ভেরিভাই করে করে তাঁকে বাংলার স্থানীয় ক্রিকেটার হিসেবে কোনো স্বীকৃতি দেওয়া হচ্ছে না।
কী জানালেন বাবলু কোলে?
সিএবি সচিব বাবলু কোলে জানান, রোহিতের বয়স সংক্রান্ত গরমিলের জন্য বাতিল করা হয়েছে তাঁকে। তাই একই ক্রিকেটারকে নিয়ে চরম বিভ্রান্তি তৈরি হয়েছে দুই ভিন্ন ব্যাখ্যায়।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাথে সাক্ষাৎ করেছেন রোহিত:
যদিও রোহিত সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়-এর সাথে দেখা করেছেন। তাঁর থেকে বিষয়টি খতিয়ে দেখার জন্য আশ্বাস পেয়েছেন। আগামী দিনে ফের বাংলার জার্সি গায়ে এই তরুণ স্পিনার মাঠে নামার স্বপ্ন দেখছেন।
তবে শুধুমাত্র রোহিত নন, একই ধরনের সমস্যার সম্মুখীন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য রবি কুমার-সহ আরও ক্রিকেটাররাও। ভিন রাজ্যের ক্রিকেটার হওয়ায় ও বয়স সংক্রান্ত নথি যাচাইয়ে সিএবি কড়া অবস্থান নিয়েছে। এবার দেখার বাংলা দলের হয়ে খেলার জন্য রোহিত ছাড়পত্র পান কি না?
আরো পড়ুন: বিশ্বকাপ জেতানো ভারতীয় দলের 'দ্বিতীয় কোহলি' আচমকা কোথায় হারিয়ে গেলেন?




