CSE
Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%
নিউজ

বিশ্বকাপ জেতানো ভারতীয় দলের 'দ্বিতীয় কোহলি' আচমকা কোথায় হারিয়ে গেলেন?

ভারতীয় ক্রিকেটে ২০১২ সালে এক নতুন নক্ষত্রের উদয় হয়। তাঁর নাম হল উন্মুক্ত চাঁদ। একসময় ভবিষ্যতের বিরাট কোহলি বাবা হয়েছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় করে ভারতকে গৌরবের আসনে প্রতিষ্ঠিত করা এই তরুণ ক্রিকেটারকে।

Unmukt Chaand - India U-19 World Cup
Unmukt Chaand - India U-19 World Cup

ভারতীয় ক্রিকেটে ২০১২ সালে এক নতুন নক্ষত্রের উদয় হয়। তাঁর নাম হল উন্মুক্ত চাঁদ। একসময় ভবিষ্যতের বিরাট কোহলি বাবা হয়েছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় করে ভারতকে গৌরবের আসনে প্রতিষ্ঠিত করা এই তরুণ ক্রিকেটারকে। খুব বেশিদিন স্থায়ী হয়নি সেই ভাবনা। আজ উন্মুক্ত চাঁদ ভারতীয় ক্রিকেটের মূল স্রোত থেকে অনেক দূরে। কেন ভারতীয় ক্রিকেটে নেই উন্মুক্ত?

ভারত-অস্ট্রেলিয়ার মহারণে হাল ধরেন উন্মুক্ত চাঁদ!

অস্ট্রেলিয়ার টাউন্সভিলে ২০১২ সালের ২৬ আগস্ট অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল। প্রথমে ব্যাট করে ভারতের সামনে অস্ট্রেলিয়া ২৩০ রানের লক্ষ্য রাখে। জবাবে প্রথমেই চাপে পড়ে যায় ভারতীয় দল। মাত্র ৯৭ রানের মধ্যে টিম ইন্ডিয়া চার উইকেট হারিয়ে ফেলে।

ভারতকে জিতিয়েছিলেন উন্মুক্ত!

আমি কঠিন পরিস্থিতিতে অধিনায়ক উন্মুক্ত চাঁদ দলের হাল ধরেন। দুর্দান্ত সংযম আর আত্মবিশ্বাসের নিয়ে স্মিত প্যাটেলের সঙ্গে তিনি গুরুত্বপূর্ণ জুটি গড়েন। উন্মুক্তের অপরাজিত ১১১ রানের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে অস্ট্রেলিয়াকে পরাজিত করে ভারত বিশ্বচ্যাম্পিয়ন হয়। রাতারাতি সেই ইনিংসের পর ভারতীয় ক্রিকেটে উন্মুক্ত চাঁদ নতুন আশার আলো হয়ে ওঠেন।

বিরাট কোহলির সঙ্গে তুলনা করা হত উন্মুক্ত চাঁদকে:

বিশ্বকাপ জেতার পর তাঁকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই ভবিষ্যতের ভারতীয় দলের তারকাকে তাঁর মধ্যে দেখেছিলেন। তুলনা করা হয়েছিল বিরাট কোহলির সঙ্গেও। খুব শীঘ্রই এই প্রতিভাবান ব্যাটারকে ভারতের সিনিয়র দলের জার্সিতে দেখা যেতে পারে বলে মনে করেন অনেকেই।

আরো পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ পাচ্ছে বাংলার এই ২ 'দুর্ধর্ষ' ক্রিকেটার!

ভারতের হয়ে ম্যাচে খেলার সুযোগ পাননি উন্মুক্ত:

কিন্তু সবসময় প্রত্যাশামতো এগোয় না ক্রিকেট। ঘরোয়া ক্রিকেট আর আইপিএলে উন্মুক্ত তাঁর প্রত্যাশিত সাফল্য ধরে রাখতে ব্যর্থ হন। ধীরে ধীরে তিনি ভারতীয় দলের নির্বাচকদের নজর থেকেও সরে যান। অবশেষে ভারতের সিনিয়র দলে একটি ম্যাচও খেলার সুযোগ পাননি উন্মুক্ত।

নতুন ভাবে নিজের ক্যারিয়ার শুরু করেন উন্মুক্ত:

২০২১ সালে উন্মুক্ত চাঁদ ভারতীয় ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নেন। যদিও তিনি ব্যাট-প্যাড তুলে রাখেননি। বরং নতুন স্বপ্ন নিয়ে আমেরিকায় পাড়ি দেন। সেখানে নিজের কেরিয়ারকে মাইনর লিগ ক্রিকেটে খেলার মধ্য দিয়ে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করেন।

বর্তমানে আমেরিকার মেজর লিগ ক্রিকেটে তিনি লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে খেলেন। যে স্বপ্নের শুরু ভারতীয় ক্রিকেটে হয়েছিল বিশ্বকাপ জেতার মধ্য দিয়ে, সেই স্বপ্ন পূর্ণতা পায়নি। তবে এখনও থেমে যায়নি উন্মুক্ত চাঁদের ক্রিকেটযাত্রা। নতুন ভাবে পথ চলতে গিয়ে সফলতা পেলেন তিনি।

আরো পড়ুন: এভাবে ব্যর্থ হল বৈভব সূর্যবংশী, লাল বলে ক্যাপ্টেন্সির শুরুতেই এত বড় 'ধাক্কা'!

ট্যাগ:IndiaUnmukt Chand

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে