CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

‘...উইকেটও নিতে পারি’, ব্যাট নয়, এবার নিজের বোলিংয়ের দক্ষতায় সবাইকে মুগ্ধ করল বৈভব!

ইতিমধ্যেই আগ্রাসী ব্যাটিংয়ের জন্য বিহারের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী ক্রিকেটপ্রেমীদের নজর কেড়ে নিয়েছেন। এবার ১৫ বছরের এই ক্রিকেটার বল হাতেও প্রমাণ দিলেন নিজের দক্ষতার।

Suryavanshi bowling
Suryavanshi bowling

ইতিমধ্যেই আগ্রাসী ব্যাটিংয়ের জন্য বিহারের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী ক্রিকেটপ্রেমীদের নজর কেড়ে নিয়েছেন। এবার ১৫ বছরের এই ক্রিকেটার বল হাতেও প্রমাণ দিলেন নিজের দক্ষতার। পূর্বাঞ্চলের হয়ে দলীপ ট্রফির ম্যাচে বল হাতে চমক দিলেন বৈভব। কেমন খেললেন তিনি?

অভিজ্ঞ বোলারদের ছেড়ে এখন বৈভবকেই ভরসা!

উত্তর-পূর্বাঞ্চলের বিপক্ষে ম্যাচে পূর্বাঞ্চল উইকেট পাচ্ছিল না। পরিস্থিতি সামাল দিতে হঠাৎই দলের অধিনায়ক ঈশান কিষাণ বল তুলে দেন বৈভবের হাতে। দলে শাহবাজ আহমেদ, মহম্মদ শামি,  অনুকূল রায় আর মুকেশ কুমারের মতো অভিজ্ঞ বোলাররা রয়েছেন। তবুও অধিনায়ক বৈভবের উপর আস্থা রাখেন।

অধিনায়কের দেওয়া দায়িত্বের মর্যাদা রাখলেন বৈভব!

তরুণ ক্রিকেটার সেই আস্থার মর্যাদাও রাখলেন। উত্তর-পূর্বাঞ্চলের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩ ওভারে বল করে, ১১ রান দিয়ে বৈভব ২টি উইকেট সংগ্রহ করেন। কিশান লিংডো আর ইমলিওয়াতি লেমতুরকে তিনি আউট করেন।

কী বললেন বৈভব?

বৈভব নিজের বোলিং নিয়ে জানান, তাঁর বেশ ভালোই লেগেছে বল করতে। তাঁর মতে, ব্যাট করতে বোলারদের যেমন ভালো লাগে, ঠিক তেমনই বল করতে ভালো লাগে ব্যাটারদেরও।

বৈভব কীভাবে বল করার সুযোগ পেলেন?

কীভাবে বল করার সুযোগ পেলেন তিনি? সেই উত্তরে বৈভব বলেন, উইকেট পড়ছিল না প্রতিপক্ষের। তখন তাঁকে ঈশান কিষাণ জিজ্ঞাসা করেন, তিনি দু’তিন ওভার বল করতে পারবেন কি?বৈভব দাবি করেন, হয়তো কিছুটা ঝুঁকি নিয়েই ঈশান তাঁকে বল দেন। কিন্তু তিনি জানতেন না, উইকেটও নিতে পারেন বৈভব!

আরো পড়ুন: দক্ষিণ আফ্রিকার এই‌ ক্রিকেটার কেরিয়ারে ইতি টানছেন!

বোলিং নিয়ে কী জানালেন বৈভব?

বল হাতে নামার সময় বৈভব নিজের পরিকল্পনা পরিষ্কার করে নিন। মজার ছলে তিনি জানান, পাঁচ উইকেট পেলেও তিন ওভারের বেশি তাঁকে বল করতে দেওয়া হবে না। সেই জন্যই ওই তিন ওভারের মধ্যেই তিনি যতটা সম্ভব ভালো করতে চেষ্টা করেছেন। চেষ্টা করেছেন প্রত্যেকটা বল নির্দিষ্ট জায়গায় রাখতে। নিজের স্পেল দ্রুত শেষ করতে চেয়েছেন।

শেষ ম্যাচে বৈভব ব্যাট হাতে যদিও ভাল রান করতে পারেননি। তবে বল হাতে দলের কাজে লাগতে পেরে খুশি তিনি। ব্যাটার হিসেবে প্রতিপক্ষের উইকেট শিকার করার আনন্দ যে একদম আলাদা, সেকথা হাসিমুখে জানিয়েছেন এই তরুণ তারকা।

আরো পড়ুন: ভারতের অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ পেয়েও মহা বিপাকে বাংলার রোহিত!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে