CSE
Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%
নিউজ

এশিয়ান গেমসে বিসিসিআই ভারতীয় টিমকে খেলতে পাঠাবে না? কেন ক্ষুব্ধ হল বিসিসিআই?

জাপানে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এশিয়ান গেমস। এবারও বহু ক্রীড়া ইভেন্টের এই আসরে ক্রিকেটও থাকছে। মহিলাদের ক্রিকেট ১৭ থেকে ২২ সেপ্টেম্বর আর পুরুষদের ক্রিকেট টুর্নামেন্ট ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত হওয়ার কথা।

India Asian games 2026
India Asian games 2026

জাপানে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এশিয়ান গেমস। এবারও বহু ক্রীড়া ইভেন্টের এই আসরে ক্রিকেটও থাকছে। মহিলাদের ক্রিকেট ১৭ থেকে ২২ সেপ্টেম্বর আর পুরুষদের ক্রিকেট টুর্নামেন্ট ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত হওয়ার কথা। যদিও এশিয়ান গেমসে ক্রিকেট আয়োজনের প্রস্তুতি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড সন্তুষ্ট নয়। কেন সন্তুষ্ট নয় বিসিসিআই?

এশিয়ান গেমসে কী কী বিষয় সন্তুষ্ট নয় বিসিসিআই?

এএনআই-এর প্রতিবেদন বলছে, ভারতীয় ক্রিকেট বোর্ড এর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফ থেকে একাধিকবার জাপানে ক্রিকেট টুর্নামেন্টের ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশেষত খেলোয়াড়দের সাজঘর আর থাকার ব্যবস্থা নিয়েও অনেক আপত্তি রয়েছে।

তাঁবুতে সাজঘর, ৫০০ মিটার দূরে বাথরুম নিয়ে ক্ষোভ ভারতের!

বোর্ড সূত্রের খবর, অস্থায়ীভাবে তাঁবুকে ক্রিকেটারদের জন্য সাজঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে। শুধু তাই নয়, সেই তাঁবু থেকে প্রায় ৫০০ মিটার দূরে ব্যবস্থা করা হয়েছে ওয়াশরুমের। তাই খেলোয়াড়দের জন্য যথেষ্ট অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। পাশাপাশি, ক্রিকেটারদের যে হোটেলে রাখা হচ্ছে, সেখানকার ঘরগুলিও খুবই ছোট বলে অভিযোগ।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে সমস্যা নিয়ে আলোচনা হয়েছে:

বিসিসিআই সূত্রের দাবি করা হয়েছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে এই সমস্যাগুলি নিয়ে জাপানের অলিম্পিক্স আধিকারিকদের কাছে তুলে ধরা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে বড় কোনও সিদ্ধান্ত নিতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে।

সূত্রের খবর, আয়োজনের মান যদি অপর্যাপ্ত মনে হয়, তবে শক্তিশালী দল না পাঠিয়ে এশিয়ান গেমসে দ্বিতীয় সারির দলকে পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরো পড়ুন: Subhman Gill Luxury Car: মুম্বইয়ের রাস্তায় কোটি টাকার গাড়ি নিয়ে নিউ লুকে ভাইরাল শুভমন!

ইতিপূর্বেও দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল ভারত:

প্রসঙ্গত, ২০২৩ সালের চিন এশিয়ান গেমসে ক্রিকেটে সোনা জিতেছিল ভারত। পুরুষদের ফাইনালে ভারত আর আফগানিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির জন্য একটি বলও খেলা যায়নি। সিডিংয়ে এগিয়ে থাকার সৌজন্যে বিজয়ী ঘোষণা করা হয় ভারতকে। সেইবারই দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল ভারত।

যদিও ২০২৬ সালের এশিয়ান গেমসের জন্য ভারত প্রাথমিকভাবে শক্তিশালী দল ঘোষণা করেছে। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে পুরুষ দলে থাকছেন ঈশান কিষাণ, জাসপ্রীত বুমরা, সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, বরুণ চক্রবর্তী আর অর্শদীপ সিংহের মতো তারকারা। মহিলাদের দলেও অধিনায়ক হরমনপ্রীত কৌরের সঙ্গে রাখা হয়েছে স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা আর রিচা ঘোষের মতো নিয়মিত ক্রিকেটারদের। এবার ক্রিকেট আয়োজনের পরিকাঠামো আর ব্যবস্থাপনায় জাপান কোনও পরিবর্তনের সিদ্ধান্ত নেয় কিনা সেদিকেই লক্ষ্য থাকবে।

আরো পড়ুন: ‘...উইকেটও নিতে পারি’, ব্যাট নয়, এবার নিজের বোলিংয়ের দক্ষতায় সবাইকে মুগ্ধ করল বৈভব!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 369 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে