CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

দলীপে ট্রফিতে দীর্ঘ ৫৭ বছরের রেকর্ড ভাঙলেন বৈভব সূর্যবংশী!

মাত্র ১৫ বছর বয়সেই ক্রিকেটের মঞ্চে একের পর এক ইতিহাস গড়ে চলেছে বৈভব সূর্যবংশী। এবার দলীপ ট্রফির সেমিফাইনালে সেন্ট্রাল জ়োনের বিরুদ্ধে ঝোড়ো অর্ধশতরান করে ৫৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিল এই তরুণ ক্রিকেটার।

Vaibhav Suryavanshi Duleep trophy record
Vaibhav Suryavanshi Duleep trophy record

মাত্র ১৫ বছর বয়সেই ক্রিকেটের মঞ্চে একের পর এক ইতিহাস গড়ে চলেছে বৈভব সূর্যবংশী। এবার দলীপ ট্রফির সেমিফাইনালে সেন্ট্রাল জ়োনের বিরুদ্ধে ঝোড়ো অর্ধশতরান করে ৫৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিল এই তরুণ ক্রিকেটার।

নতুন রেকর্ড গড়লেন সূর্যবংশী!

ইস্ট জোনের হয়ে খেলতে নেমে মাত্র ৪২ বলে অর্ধশতরান পূর্ণ করে বৈভব। ছক্কা মেরে ৫০ রানে পৌঁছন বাঁহাতি এই ওপেনার। এর ফলে ১৫ বছর ১৭৫ দিন বয়সে দলীপ ট্রফির ইতিহাসে সবচেয়ে কম বয়সে অর্ধশতরান করার নজির গড়ল সে।

এর আগে এই রেকর্ড ছিল লক্ষ্মণ সিংয়ের দখলে। ১৯৬৯ সালে ১৬ বছর ২৩ দিন বয়সে দলীপ ট্রফি-তে অর্ধশতরান করেছিলেন তিনি। প্রায় ৫৭ বছর পর সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখল বৈভব। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন পীযূষ চাওলা, যিনি ২০০৫ সালে ১৬ বছর ৩০৭ দিন বয়সে অর্ধশতরান করেছিলেন।

আরো পড়ুন: বলিউডের এই 'গ্ল্যামার কুইন'-এর সঙ্গে সম্পর্ক ছিল ধোনির! বেরিয়ে এল অজানা সত্য...!

সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে ছিলেন বৈভব সূর্যবংশী!

শুধু অর্ধশতরানেই থামেনি বৈভব। দুরন্ত ব্যাটিংয়ে সেঞ্চুরির দিকেও এগিয়ে যাচ্ছিল সে। শেষ পর্যন্ত ৮১ বলে ৯২ রান করে আউট হয় ইস্ট জ়োনের সহ-অধিনায়ক। তাঁর ইনিংসে ছিল সাতটি চার এবং সাতটি ছক্কা। হর্ষ দুবের বলে আরশাদ খানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরে এই তরুণ ব্যাটার।

কোয়ার্টার ফাইনালে নর্থ-ইস্ট জোনের বিরুদ্ধে মাত্র ৮ রান করে আউট হয়েছিল বৈভব। তবে সেমিফাইনালে শুরু থেকেই দুরন্ত ছন্দে ব্যাট করে সেই ব্যর্থতার জবাব দিল সে।

বল হাতেও কামাল করেছেন বৈভব:

চলতি দলীপ ট্রফিতে শুধু ব্যাট হাতেই নয়, বল হাতে এবং নেতৃত্বের ক্ষেত্রেও নজর কেড়েছে বৈভব সূর্যবংশী। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেওয়ার সাথে ডিআরএসের সিদ্ধান্তেও ম্যাচের গতিপথ পরিবর্তন করার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন বিহারের এই তরুণ ক্রিকেটার।

আরো পড়ুন: ১৫ বছর বয়স হলেও অনূর্ধ্ব-১৯ টিমে কেন জায়গা দেওয়া হল না বৈভব সূর্যবংশীকে?

ট্যাগ:Vaibhav Suryavanshi

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে