CSE
Toss Index610.2 +1.14%Match Index527.9 −0.73%TIX-CPL2667.2 +1.14%TIX-IWTO26105.2 +5.16%TIX-TSNT26103.5 +4.16%Caribbean Premier League 2026 · CSXM3591 NAM vs ZIM +0.00%M3590 ENG-W vs IRE-W +0.00%M3589 TKR vs ABF +0.00%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%M3584 TKR vs GAW +0.63%M3583 NAM vs ZIM +1.41%M3582 SNP vs ABF +0.00%Toss Index610.2 +1.14%Match Index527.9 −0.73%TIX-CPL2667.2 +1.14%TIX-IWTO26105.2 +5.16%TIX-TSNT26103.5 +4.16%Caribbean Premier League 2026 · CSXM3591 NAM vs ZIM +0.00%M3590 ENG-W vs IRE-W +0.00%M3589 TKR vs ABF +0.00%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%M3584 TKR vs GAW +0.63%M3583 NAM vs ZIM +1.41%M3582 SNP vs ABF +0.00%
নিউজ

কেরিয়ার শুরু হতে না হতেই শেষ পশ্চিমবঙ্গের এই দুই ক্রিকেটারের! বয়স ভাঁড়িয়ে খেলার শাস্তি দিল বোর্ড!

বয়স ভাঁড়ানোর অভিযোগে দুই বছরের নির্বাসনের পরওকলকাতা ক্রিকেট সংস্থার কাছে ফের বড় ধাক্কা খেলেন বাংলার স্পিনার রোহিত যাদব। তাঁকে দুই বছরের জন্য নির্বাসিত করল ভারতীয় ক্রিকেট বোর্ডও বোর্ড সূত্রে খবর।

Rohit Yadav age-1
Rohit Yadav age-1

বয়স ভাঁড়ানোর অভিযোগে দুই বছরের নির্বাসনের পরওকলকাতা ক্রিকেট সংস্থার কাছে ফের বড় ধাক্কা খেলেন বাংলার স্পিনার রোহিত যাদব। তাঁকে দুই বছরের জন্য নির্বাসিত করল ভারতীয় ক্রিকেট বোর্ডও বোর্ড সূত্রে খবর। তাই কোনও ধরনের ক্রিকেটেই আগামী দু’বছর খেলতে পারবেন না রোহিত যাদব।

কয়েকদিন আগেই অস্ট্রেলিয়ার বিপক্ষে অনূর্ধ্ব-১৯ সিরিজের জন্য রোহিত ভারতের দলে জায়গা পেয়েছিলেন। তাঁকে দলে রাখা হয় ওয়ান ডে আর মাল্টি-ডে—দুই ফর্ম্যাটের। যদিও পরিস্থিতি বদলে যায় তখনই, যখন সিএবির তদন্তে রোহিতের বয়স সংক্রান্ত গরমিল সামনে আসে।

একাধিক বার আধার কার্ড আপডেট করেছেন রোহিত!

সিএবির তদন্তে উঠে এসেছে যে, একাধিকবার জন্মসাল ও ঠিকানা পরিবর্তনের তথ্য রয়েছে রোহিতের আধার কার্ডের ইতিহাসে। জানা গেছে, সাতবার তাঁর আধার কার্ড নাকি আপডেট করা হয়েছে। প্রথম আধার নথিভুক্ত করার সময় অর্থাৎ ২০১৪ সালে রোহিতের জন্মতারিখ ৭ জুলাই ২০০৭ আর ঠিকানা ছিল উত্তরপ্রদেশের।

উত্তরপ্রদেশের ঠিকানার পরিবর্তে হাওড়ার ঠিকানা!

তারপর ২০১৭ সাল থেকে তাঁর জন্মসাল আর ঠিকানায় একাধিকবার পরিবর্তন করা হয়েছে। ২০১৭ সালে তাঁর জন্মসাল ২০০৭ থেকে প্রবর্তন করে ২০০৬ করা হয়। এবার ২০২১-তে ফের তা পরিবর্তন করে করা হয় ২০০৯ করা। উত্তরপ্রদেশের ঠিকানার পরিবর্তে ব্যবহার করা হয় হাওড়ার ঠিকানা।

পশ্চিমবঙ্গের দুই ক্রিকেটারকে নিয়ে তদন্ত শুরু করে বোর্ড!

বোর্ডের নির্দেশ আসার পর সিএবি স্থানীয় ক্রিকেটারদের আধার কার্ডের আপডেট হিস্ট্রি নিয়ে তদন্ত শুরু করে। সেই তদন্তেই একাধিক অসঙ্গতি ধরা পড়ে রোহিতের নথিতে। ততদিনে যদিও বাংলা থেকে তিনি ভারতের অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পান। শ্রীলঙ্কা-য় গিয়ে রোহিত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন। তাঁর পারফরম্যান্সের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে জায়গা পান সিরিজের দলেও।

আরো পড়ুন: জয় শাহের আইসিসি এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে এক 'কঠোর' পদক্ষেপ নিল, কিন্তু কেন?

ভারতীয় ক্রিকেট বোর্ডকেওসিএবি ই-মেল করে:

এরপর রোহিতের আধার কার্ডের হিস্ট্রিতে অসঙ্গতির কথা জানিয়ে সিএবি ই-মেল করে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। সিএবির পক্ষ থেকে জানানো হয়েছে যে, অভ্যন্তরীণ তদন্তে রোহিতের নথিতে বয়স সংক্রান্ত গরমিল পাওয়া গেছে। তাই তাঁকে নির্বাসিত করা হয়েছে দুই বছরের জন্য।

বিসিসিআই রোহিতকে দুই বছরের জন্য নির্বাসিত করল:

বোর্ড সূত্রে জানা গিয়েছে, সিএবির ই-মেল পাওয়ার পর বিসিসিআই রোহিতের থেকে তাঁর সমস্ত নথি চেয়ে পাঠায়। ওই নথি খতিয়ে দেখে দুই বছরের জন্য তাঁকেও নির্বাসিত করার সিদ্ধান্ত নেওয়া হল।

তাই আগামী দু’বছর বয়সভিত্তিক কোনও ক্রিকেটেই রোহিত আর খেলতে পারবেন না। নির্বাসন শেষ হলে, সিনিয়র ক্রিকেটে যাওয়ার রাস্তা তাঁর সামনে থাকবে। তাঁকে ভবিষ্যতে খেলতে হলে, বয়সভিত্তিক প্রতিযোগিতার পরিবর্তে খেলতে হবে রনজি ট্রফির মতো সিনিয়র স্তরের ক্রিকেটে।

আরো পড়ুন: টিম প্রার্থীয়, ৯০০ সুযোগ দেয় প্রশ্ন নিয়ে পাকিস্তান সপাটে উত্তর শামি!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 369 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে