হরমনপ্রীতদের 'পুরনো রোগ' কিছুতেই যাচ্ছে না, এশিয়া কাপে পাকিস্তান ম্যাচের আগেই মাথায় হাত ভারতের!
দুর্দান্ত জয় দিয়ে মহিলাদের এশিয়া কাপে অভিযান শুরু করল টিম ইন্ডিয়া। তাইল্যান্ডকে ৯৪ রানে নিজেদের প্রথম ম্যাচে হারিয়ে দিয়েছে হরমনপ্রীত কৌরের দল। যদিও বিরাট ব্যবধানে জয় পেলেও নতুন করে চিন্তা তৈরি হয়েছে ভারতের ব্যাটিং নিয়ে।

দুর্দান্ত জয় দিয়ে মহিলাদের এশিয়া কাপে অভিযান শুরু করল টিম ইন্ডিয়া। তাইল্যান্ডকে ৯৪ রানে নিজেদের প্রথম ম্যাচে হারিয়ে দিয়েছে হরমনপ্রীত কৌরের দল। যদিও বিরাট ব্যবধানে জয় পেলেও নতুন করে চিন্তা তৈরি হয়েছে ভারতের ব্যাটিং নিয়ে। কারণ, ফের দেখা দিয়েছে সেই পুরনো সমস্যা। ওপেনাররা ভাল শুরু করছেন, তবে সেই ভিতকে মিডল অর্ডার বড় রানে নিয়ে যেতে ব্যর্থ! কেন হচ্ছে এমন?
ভারতের মিডল অর্ডার নিয়ে চিন্তা বাড়ছে!
তাইল্যান্ডের বিপক্ষে মাত্র ৩৬ বলে শেফালি বর্মা ৬৪ রান করেছেন। ১০ বলে স্মৃতি মন্ধানা করেছেন ১৯ রান। অর্থাৎ মাত্র ৪৬ বলে ৮৩ রান তুলেছেন দুজন ওপেনার। তবে তাঁদের দুরন্ত সূচনার পরেও নির্ধারিত ইনিংসে ভারত ১৫৯ রানেই থামে। মাত্র ৪৬ রানের মধ্যে আটটি উইকেট হারায়। ফলে আবার প্রমাণিত যে, ওপেনিং জুটি ভিত গড়লেও সেটা কাজে লাগাতে ভারতের মিডল অর্ডার ব্যর্থ।
তাইল্যান্ডের বিপক্ষে ব্যর্থ ভারতের মিডল অর্ডার!
জেমাইমা রদ্রিগেজ এশিয়া কাপে না থাকায় প্রতীকা রাওয়াল, অধিনায়ক হরমনপ্রীত কৌর আর ভারতী ফুলমালির উপরে মিডল অর্ডারে বড় দায়িত্ব দেওয়া হয়েছে। রিচা ঘোষ ও দীপ্তি শর্মা ফিনিশারের দায়িত্বে রয়েছেন। তবে তাইল্যান্ডের বিপক্ষে প্রতীকা ছাড়া কার্যত ব্যর্থ বাকিরা।
শক্তিশালী দলগুলির বিপক্ষে একই ভুল মারাত্মক হবে:
যদিও এমন সমস্যা আজকের নয়। কয়েক মাস আগে টি-২০ বিশ্বকাপেও দেখা গিয়েছিল একই ছবি। ওপেনাররা ভাল শুরু করলেও ভারত বড় রান তুলতে ব্যর্থ হয়। তাইল্যান্ডের মতোই দলের বিপক্ষে সেই দুর্বলতা চাপা পড়লেও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড অথবা দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিপক্ষে একই ভুলের জন্য বড় মাশুল দিতে হতে পারে ভারতকে।
আরো পড়ুন: কেরিয়ার শুরু হতে না হতেই শেষ পশ্চিমবঙ্গের এই দুই ক্রিকেটারের! বয়স ভাঁড়িয়ে খেলার শাস্তি দিল বোর্ড!
উদ্বিগ্ন ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজও:
এই বিষয়টি নিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজও উদ্বেগে। তিনি জানান, দীর্ঘদিনের এই সমস্যার সমাধান না হলে বাড়বে চাপ। তাইল্যান্ড ম্যাচের উদাহরণ দিয়ে মিতালি রাজ বলেন, ভারত প্রথম ১০ ওভারে দুই উইকেট হারিয়ে ১০০ রান করে। অথচ পরের ১০ ওভারে পড়ে যায় সাত উইকেট। আসে মাত্র ৫০-৬০ রান আসে। মিডল অর্ডারে যদি জুটি তৈরি না হয়, তবে ভারত কীভাবে ২০০ বা তার বেশি রান করবে?
অধিনায়ক হরমনপ্রীত কৌরের ফর্ম সবচেয়ে বেশি চিন্তার কারণ। দীর্ঘদিন তাঁর ব্যাটে নেই বড় রান। অন্যদিকে রিচা ঘোষ আর ভারতী ফুলমালির একই স্ট্যাইলে খেলেন। উইকেটের কথা না চিন্তা করে দু’জনেই বড় শট খেলেন। তাই বাড়তি দায়িত্ব নিয়ে হরমনপ্রীতের ইনিংস গড়ার প্রয়োজন হলেও, এখনও সেই ভূমিকা তিনি পালন করতে ব্যর্থ।
শনিবার পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলবে ভারত। এই ম্যাচ গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে খুবই গুরুত্বপূর্ণ। সেখানে ওপেনাররা যদি ভাল শুরু করেন, আর মিডল অর্ডার ব্যর্থ হলেই বিপদ। আর সেই সুযোগ কিন্তু ফাতিমা সানার পাকিস্তান হাতছাড়া করবেন না।
আরো পড়ুন: এ কি! পাকিস্তান ক্রিকেটের সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিলেন মোহম্মদ আমির, কারণ কী?




