২০২৭ বিশ্বকাপে সত্যিই কি জায়গা হবে না রোহিত শর্মার? চাপে পড়ে গেলেন গম্ভীররা!
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে রোহিত শর্মাকে কি আদৌ মাঠে দেখা যাবে? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে প্রাক্তন ভারত অধিনায়ককে ঘিরে। সূত্রের খবর, বৃহস্পতিবার মুম্বইয়ে আয়োজিত ভারতীয় ক্রিকেট বোর্ডের ‘রিভিউ’ বৈঠকে ২০২৭ বিশ্বকাপ নিয়ে আলোচনা হয়েছে। ওই রোডম্যাপে রোহিত শর্মা আছেন কি না, সেই নিয়েই কৌতূহল।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে রোহিত শর্মা-কে কি আদৌ মাঠে দেখা যাবে? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে প্রাক্তন ভারত অধিনায়ককে ঘিরে। সূত্রের খবর, বৃহস্পতিবার মুম্বইয়ে আয়োজিত ভারতীয় ক্রিকেট বোর্ডের ‘রিভিউ’ বৈঠকে ২০২৭ বিশ্বকাপ নিয়ে আলোচনা হয়েছে। ওই রোডম্যাপে রোহিত শর্মা আছেন কি না, সেই নিয়েই কৌতূহল। যদিও বৈঠক শেষে সেই ধোঁয়াশা একেবারে কাটল না বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া-র মন্তব্যে। কী এমন বললেন তিনি?
বিদায়ের কথা শুনে ক্ষুব্ধ হন রোহিত!
বৈঠকের পূর্বে খবর পাওয়া যায়, রোহিতকে লর্ডস ওয়ানডের আগে জানিয়ে দেওয়া হয় যে, তাঁর বিদায়ের সময় আসন্ন। এই বার্তায় নাকি ‘হিটম্যান’ ক্ষুব্ধ হন। তবে শেষমেষ পরিস্থিতি মেনে নেন তিনি। তারপরেই প্রশ্ন উঠতে শুরু করে যে, এমন পরিস্থিতির পর রোহিতকে ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনায় আদৌ রাখা হবে কি না।
বৃহস্পতিবারের বৈঠকে উপস্থিত ছিলেন কারা?
মূলত তিন সিনিয়র ক্রিকেটার—রোহিত শর্মা, বিরাট কোহলি আর রবীন্দ্র জাদেজা-র ভবিষ্যৎ নিয়ে বৃহস্পতিবারের বৈঠকে আলোচনা হওয়ার কথা ছিল। বৈঠকে সচিব দেবজিৎ সাইকিয়া, বোর্ড সভাপতি মিঠুন মানহাস আর টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর সহ অন্যরা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: ইমাম-উল-হকের কেরিয়ার শেষের মুখে? কিন্তু কেন?
রোহিত প্রসঙ্গে বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া:
দীর্ঘ বৈঠকের পর বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া রোহিতকে নিয়ে কথা বলেন। তাঁর কথায়, “ভালো খেলছে রোহিত শর্মা। তাই গুজবে কান না দেওয়াই ভালো। প্রত্যেকটা ম্যাচেই তিনি ভালো খেলেছেন। শেষের দিকের ম্যাচে তিনি ১৩০ থেকে ১৪০ রান করেছেন। আর কী চান আপনারা? কিসের এত গুঞ্জন? এসবে আমি কান দিই না।" তবে তাঁর মন্তব্যে এমন কোন স্পষ্ট নিশ্চয়তা নেই যে, রোহিত ২০২৭ সালের বিশ্বকাপে খেলবেন।
এদিকে, বৈঠকে এশিয়ান গেমসের কোচ হিসেবে ভিভিএস লক্ষ্মণকে নিয়োগ করার প্রসঙ্গ উঠেছে। তিনি আরো বড় দায়িত্ব পেতে পারেন বলে যে জল্পনা শুরু হয়েছিল, তেমন কিছু হয়নি বলে জানানো সাইকিয়া। এখনই কোন পরিবর্তন আসছে না অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিতে। এখনো পর্যন্ত ২০২৭ বিশ্বকাপের রোডম্যাপ নিয়ে চূড়ান্ত হয়নি কিছুই। ঘরের মাঠে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা কেমন পারফর্ম করেন তার ওপরই সব নির্ভর করছে।
আরো পড়ুন: আইপিএল ২০২৭-এ CSK-তে মেন্টরের ভূমিকায় দেখা যাবে ধোনিকে?




