ইমাম-উল-হকের কেরিয়ার শেষের মুখে? কিন্তু কেন?
আন্তর্জাতিক ক্রিকেটে দুঃসময়ের অন্ত নেই পাকিস্তানের। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি ম্যাচে হেরে যাওয়ার পর, পাকিস্তান সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে গেছে। তাই আগামী ৯ সেপ্টেম্বর থেকে আয়োজিত হতে চলা তিন নম্বর ম্যাচটি রীতিমতো বাবর আজমদের জন্য মান রক্ষার লড়াই হয়ে দাঁড়িয়েছে। কেন এমন দুরবস্থা পাকিস্তানের?

আন্তর্জাতিক ক্রিকেটে দুঃসময়ের অন্ত নেই পাকিস্তানের। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি ম্যাচে হেরে যাওয়ার পর, পাকিস্তান সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে গেছে। তাই আগামী ৯ সেপ্টেম্বর থেকে আয়োজিত হতে চলা তিন নম্বর ম্যাচটি রীতিমতো বাবর আজম-দের জন্য মান রক্ষার লড়াই হয়ে দাঁড়িয়েছে।
অভিজ্ঞ ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন!
পরপর ম্যাচে হেরে যাওয়ার জন্য পাকিস্তান দলে বড়সড় পরিবর্তন এনেছে পাক ক্রিকেট বোর্ড। সাতজন ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। এমনকি প্রধান কোথ থেকে শুরু করে পরিবর্তন আনা হয়েছে বোলিং কোচিং স্টাফেও। এমতাবস্থায় প্রশ্ন উঠছে পাকিস্তানের বেশ কয়েকজন নামজাদা আন্তর্জাতিক ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে।
একের পর এক দুটি ম্যাচে হেরে যাওয়ার কারণে ইমাম-উল-হক প্রশ্নের মুখে। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স নিয়ে পাক ক্রিকেট বোর্ডের ভিতরে চলছে জোর আলোচনা। তাঁর বিরুদ্ধে ওঠা বেশ কিছু অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। আগামী দুই বছরে ইমামকে আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে কিনা সেই নিয়ে চলছে জল্পনা।
রিজওয়ানেরও কেরিয়ার শেষের পথে?
ইমামের সঙ্গে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন পাকিস্তানের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান। আন্তর্জাতিক ক্রিকেটে এবার শেষ হয়ে যেতে পারে তাঁর অধ্যায়। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি ম্যাচে ব্যাট হাতে রীতিমত নিষ্প্রভ দেখাচ্ছিল রিজওয়ানকে। স্বাভাবিকভাবেই তৃতীয় ম্যাচের পর রেজওয়ানকে পাকিস্তানের ভবিষ্যৎ দলে রাখা হবে কিনা, সেই নিয়ে উঠছে প্রশ্ন।
আরো পড়ুন: আইপিএল ২০২৭-এ CSK-তে মেন্টরের ভূমিকায় দেখা যাবে ধোনিকে?
আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হতে পারে রিজওয়ানের:
বিশেষজ্ঞদের একাংশ মনে করেন, যদি নতুন করে দল গঠনের পথে পা বাড়ায় পাকিস্তান, তাহলে দল থেকে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার কে সরিয়ে দিয়ে তরুণদের সুযোগ দেওয়া হতে পারে। সেই তালিকায় রিজওয়ানের নামও আছে। তাহলে আন্তর্জাতিক ক্যারিয়ার এবার শেষ হতে পারে তাঁর।
উল্লেখ্য, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি ম্যাচে হেরে গিয়ে পাকিস্তানের সিরিজ হাতছাড়া হয়ে গিয়েছে। এবার ঘুরে দাঁড়ানোর কোন সুযোগও নেই। তবে মান বাঁচাতে ৯ই সেপ্টেম্বর থেকে আয়োজিত হতে চলা তৃতীয় ম্যাচে জয় পাওয়া ছাড়া কোন উপায় নেই বাবর আজমদের।
তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে পাকিস্তান হেরে গেলে, ৩-০ ব্যবধানে সিরিজ ব্যর্থতা আর সঙ্গে আরো গভীর হবে পাকিস্তান ক্রিকেটের বর্তমান সংকট। সেই পরিস্থিতিতে পাক ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক মঞ্চে ইমাম-উল-হক এবং মহম্মদ রিজওয়ানের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের রাখা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে।
আরো পড়ুন: ভারতের পাশাপাশি এশিয়ান গেমসের ব্যবস্থাপনা নিয়ে এবার আপত্তি জানাল জাপানও!