বিরাট থেকে রোহিত, ভারতের এই ৫ মহাতারকা করবে অবসর ঘোষণা! অপেক্ষা কেবল এই একটি বিষয়ের...!
দক্ষিণ আফ্রিকার মাটিতে আগামী বছর বসতে চলেছে ওয়ানডে বিশ্বকাপ। তার আগেই কারা জায়গা পাবেন ভারতীয় দলে, সেই নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। তরুণ ক্রিকেটারদের নির্বাচক কমিটি আর টিম ম্যানেজমেন্ট বেশি গুরুত্ব দিলে দল থেকে বাদ পড়তে হতে পারে বেশ কয়েকজন অভিজ্ঞ তারকাকে।

দক্ষিণ আফ্রিকার মাটিতে আগামী বছর বসতে চলেছে ওয়ানডে বিশ্বকাপ। তার আগেই কারা জায়গা পাবেন ভারতীয় দলে, সেই নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। তরুণ ক্রিকেটারদের নির্বাচক কমিটি আর টিম ম্যানেজমেন্ট বেশি গুরুত্ব দিলে দল থেকে বাদ পড়তে হতে পারে বেশ কয়েকজন অভিজ্ঞ তারকাকে। আর এমন পরিস্থিতিতে ভারতের পাঁচ অভিজ্ঞ ক্রিকেটার বিদায় জানানোর সিদ্ধান্ত নিতে পারেন আন্তর্জাতিক ক্রিকেটকে। কারা রইলেন তালিকায়?
রোহিত শর্মা:
তালিকার প্রথমেই আছেন প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ইতিমধ্যেই একদিনের ক্রিকেটে ভারতের অন্যতম সফল ব্যাটার রোহিতের বয়স প্রশ্ন তুলছে তাঁর ভবিষ্যৎ নিয়ে। বিশ্বকাপকে নজর রেখে নিজের সেরাটা দেওয়ার প্রস্তুতি শুরু করেছেন তিনি। কিন্তু এখনও দলে তাঁর জায়গা নিশ্চিত নয়। যদি তিনি বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ না পান, তাহলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে রোহিত অবসর গ্রহণের সিদ্ধান্ত নিতে পারেন।
বিরাট কোহলি:
এরপরই বিরাট কোহলি। বিরাট আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার। দীর্ঘদিন ধরে তিনি ভারতের ব্যাটিংয়ের প্রধান স্তম্ভ। কিন্তু তাঁর বয়স, দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারের চাপ আর তরুণদের ধারাবাহিক পারফরম্যান্সের জন্য আলোচনা চলছে তাঁর ভবিষ্যৎ নিয়ে। বিশ্বকাপে জায়গা না পেলে কিংবা প্রত্যাশিত পারফরম্যান্স দিতে না পারলে কোহলি সীমিত ওভারের ক্রিকেট থেকে সরে যেতে পারেন।
রবীন্দ্র জাদেজা:
রবীন্দ্র জাদেজা-ও তালিকায় রয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অলরাউন্ডার। তবে সাদা বলের ক্রিকেটে বর্তমানে তরুণ অলরাউন্ডারদের সাথে কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে তাঁকে। বিশ্বকাপের দলে তিনি জায়গা না পেলে অথবা বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে জাদেজা মনোনিবেশ করতে পারবেন।
আরো পড়ুন: বৈভবকে 'ক্রিকেট ঈশ্বর'-এর পথ অনুসরণ করার পরামর্শ দিল বিসিসিআই!
মহম্মদ শামি:
মহম্মদ শামি-র নামও এই সম্ভাব্য তালিকায় রয়েছে। তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে চোট আর ফিটনেস সমস্যা বারবার বাধা হয়ে এসেছে। তাঁকে বিশ্বকাপের জন্য জাতীয় দলের পরিকল্পনায় যদি না রাখা হয়, তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অভিজ্ঞ এই পেসার অবসর নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা করতে পারেন।
ভুবনেশ্বর কুমার:
ভুবনেশ্বর কুমার-ও আছেন তালিকায়। আইপিএলে ভালো পারফরম্যান্স করে আবারও নির্বাচকদের নজরে এলেন ২০২২ সাল থেকে জাতীয় দলে জায়গা না পাওয়া ভুবি। তবে তরুণ পেসারদের ভিড়ে বিশ্বকাপের দলে অভিজ্ঞ ভুবনেশ্বর জায়গা পান কি না, সেটাই বড় প্রশ্ন। সুযোগ না পেলে আন্তর্জাতিক ক্রিকেটকে তিনিও বিদায় জানাতে পারেন।
যদিও এই মুহূর্তে অবসরের ব্যাপারে নিশ্চিত ঘোষণা করেননি এই সকল ক্রিকেটারদের কেউই। তাই আগামী বিশ্বকাপের আগে নির্বাচকদের সিদ্ধান্ত আর এই তারকাদের পারফরম্যান্সই ঠিক করবে তাঁদের ভবিষ্যৎ।
আরো পড়ুন: সঞ্জু স্যামসনকেও এই বয়সে টপকে গেল বৈভব, শ্রেয়স, সূর্যকুমাররা কোন জায়গায় রয়েছে?




