ম্যাচ ফি দ্বিগুণ করা হলেও ভারতীয় ক্রিকেটারদের কাছে পাত্তাও পাবে না বাংলাদেশ!
বিরাট পরিবর্তনের ঘোষণা বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে। সরাসরি দ্বিগুণ হতে চলেছে পুরুষ এবং মহিলা ক্রিকেটারদের ম্যাচ ফি। এমনই সিদ্ধান্ত নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসন্ন মরশুম স্থগিত হয়ে যাওয়ায় যখন ক্রিকেটারদের আয় নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছিল, তখনই এমন সিদ্ধান্তে স্বস্তি এসেছে ঘরোয়া ক্রিকেট মহলে। কী জানালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড?

বিরাট পরিবর্তনের ঘোষণা বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে। সরাসরি দ্বিগুণ হতে চলেছে পুরুষ এবং মহিলা ক্রিকেটারদের ম্যাচ ফি। এমনই সিদ্ধান্ত নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসন্ন মরশুম স্থগিত হয়ে যাওয়ায় যখন ক্রিকেটারদের আয় নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছিল, তখনই এমন সিদ্ধান্তে স্বস্তি এসেছে ঘরোয়া ক্রিকেট মহলে।
পুরুষদের নতুন পারিশ্রমিক কাঠামো!
শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বোর্ডের ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে জানানো হয় নতুন পারিশ্রমিক কাঠামোর কথা। নতুন নিয়ম অনুযায়ী, পুরুষ ক্রিকেটারদের প্রথম শ্রেণির ম্যাচ ফি ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫০ হাজার টাকা করা হয়েছে। লিস্ট-‘এ’ ক্রিকেটে প্রতি ম্যাচে ৫০ হাজার থেকে বৃদ্ধি পেয়ে ১ লাখ টাকা হয়েছে। টি-২০ ম্যাচে ফি ৮০ হাজার টাকা।
একজন ঘরোয়া ক্রিকেটার নতুন পারিশ্রমিক কাঠামোয় বছরে আয় করতে পারেন প্রায় ৩০ থেকে ৩৫ লাখ বাংলাদেশি টাকা। তাই বাংলাদেশ প্রিমিয়ার লিগের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও এটি বড় আর্থিক স্বস্তি ক্রিকেটারদের জন্য।
মহিলা ক্রিকেটারদের পারিশ্রমিক কাঠামো!
বাড়ানো হয়েছে মহিলা ক্রিকেটারদেরও ম্যাচ ফি। চার দিনের ম্যাচের পারিশ্রমিক এগার ২০ হাজার টাকা থেকে দ্বিগুণ বৃদ্ধি পেয়ে হল ৪০ হাজার টাকা। প্রতি ওয়ানডেতে ম্যাচে ৩০ হাজার টাকা এবং টি-২০-তে ২০ হাজার টাকা নির্ধারিত হয়েছে।
আরো পড়ুন: দিনে ইঞ্জিনিয়ারের চাকরি আর রাতে ক্রিকেট খেলা— আইপিএলে দেখা যেতে পারে এই তাবড় ক্রিকেটারকে?
বাংলাদেশের থেকে পারিশ্রমিকে এগিয়ে ভারত:
যদিও পারিশ্রমিক বৃদ্ধি হলেও ভারতের ঘরোয়া ক্রিকেটের তুলনায় এখনও পিছিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা। ভারতে প্রথম শ্রেণির ক্রিকেটে পারিশ্রমিক দেওয়া হয় ম্যাচের দিনসংখ্যা আর অভিজ্ঞতার উপর ভিত্তি করে। ৪০এর বেশি প্রথম শ্রেণির ম্যাচে অংশ নেওয়া ক্রিকেটাররা পান প্রতিদিন ৬০ হাজার টাকা করে। ২১ থেকে ৪০টি ম্যাচ খেলা ক্রিকেটাররা দৈনিক পারিশ্রমিক হিসেবে পান ৫০ হাজার। ২০ অথবা তার কম ম্যাচ খেলা ক্রিকেটারদের দেওয়া হয় ৪০ হাজার টাকা।
মহিলা ক্রিকেটারদের ক্ষেত্রেও ভারতের প্রথম শ্রেণি ও লিস্ট-‘এ’ ক্রিকেটে ম্যাচ ফি দেওয়া হয় দৈনিক ৫০ হাজার টাকা করে। ঘরোয়া টি-২০ প্রতিযোগিতায় পারিশ্রমিক ২৫ হাজার টাকা ম্যাচ পিছু।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি দ্বিগুণ করার এই সিদ্ধান্ত বোর্ডের বড় পদক্ষেপ। যদিও ভারতীয় ক্রিকেটের পারিশ্রমিক কাঠামোর সাথে ব্যবধান এখনও স্পষ্ট।
আরো পড়ুন: বিরাট থেকে রোহিত, ভারতের এই ৫ মহাতারকা করবে অবসর ঘোষণা! অপেক্ষা কেবল এই একটি বিষয়ের...!




