এবার থেকে আর কোনো VIP সুবিধা পাবেন না ধোনি! কিন্তু কেন?
২০১৩ সালে আইপিএল স্পট ফিক্সিং এবং বেটিং কাণ্ডে নাম জড়ানোর অভিযোগ নিয়ে ১০০ কোটি টাকার মানহানি মামলায় বিরাট নির্দেশ দিল মাদ্রাজ হাই কোর্ট। প্রাক্তন আইপিএস আধিকারিক জি সম্পত কুমারের আবেদনের উপর নির্ভর করে আদালত জানায়, কোনও পাঁচতারা হোটেলে মহেন্দ্র সিং ধোনির সাক্ষ্যগ্রহণ হবে না।

২০১৩ সালে আইপিএল স্পট ফিক্সিং এবং বেটিং কাণ্ডে নাম জড়ানোর অভিযোগ নিয়ে ১০০ কোটি টাকার মানহানি মামলায় বিরাট নির্দেশ দিল মাদ্রাজ হাই কোর্ট। প্রাক্তন আইপিএস আধিকারিক জি সম্পত কুমারের আবেদনের উপর নির্ভর করে আদালত জানায়, কোনও পাঁচতারা হোটেলে মহেন্দ্র সিং ধোনি-র সাক্ষ্যগ্রহণ হবে না। তাঁর সাক্ষ্যগ্রহণ এবং ভিডিও রেকর্ডিং আদালত চত্বর কিংবা সরকারি ভবনেই করতে হবে। আর কী জানালো আদালত?
২০১৩ সালের আইপিএল বেটিং কেলেঙ্কারিতে ধোনির মামলা!
২০১৩ সালের আইপিএল বেটিং কেলেঙ্কারিতে নিজের নাম জড়ানোর অভিযোগ এসে ২০১৪ সালে জি সম্পত কুমারের বিরুদ্ধে প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি মানহানির মামলা করেন। পাশাপাশি মামলা করা হয় জি মিডিয়া, নিউজ নেশন নেটওয়ার্ক সহ তৎকালীন জি নিউজের সম্পাদক এবং বিজনেস হেড সুধীর চৌধুরীর বিরুদ্ধে। ক্ষতিপূরণ হিসেবে ধোনি ১০০ কোটি টাকা দাবি করেন।
ধোনির সাক্ষ্য রেকর্ডের আবেদন করেন সম্পত কুমার!
এই মামলায় সম্পত কুমার আবেদন জানিয়েছিলেন, যাতে ধোনির সাক্ষ্য রেকর্ড করা হয়। তাঁর যুক্তি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার ধোনি। তবে আদালতে সাক্ষ্য দেওয়ার ব্যাপারে কোনও বিশেষ সুবিধা তাঁকে দেওয়া অনুচিত। তাঁর সাক্ষ্যগ্রহণের ব্যাপারেও সাধারণ নিয়মই কার্যকর হওয়া প্রয়োজন রয়েছে।
ধোনির সাক্ষ্যগ্রহণে জুডিশিয়াল অফিসারের নজরদারি:
বিশেষত সম্পত কুমার পাঁচতারা হোটেলে ধোনির সাক্ষ্যগ্রহণের বিরোধিতা করেছেন। তাঁর দাবি, সাক্ষ্যগ্রহণ ও তার ভিডিও রেকর্ডিং হওয়া উচিত আদালত চত্বর কিংবা কোনও সরকারি ভবনে। সেই আবেদনে সম্মতি দিল আদালত। তাই নির্দেশ দেওয়া হয়েছে যে, ধোনির সাক্ষ্যগ্রহণের সময় জুডিশিয়াল অফিসারের নজরদারি থাকছে।
আরো পড়ুন: মাহিকা এখন অতীত, তাহলে কার প্রেমে পড়েছেন আবির হার্দিক? আবার কি নতুন সম্পর্কে জড়ালেন হার্দিক?
হলফনামা দিতে হবে ধোনিকে:
শুনানির সময় সুপ্রিম কোর্টের একটি পুরনো মামলার নির্দেশের প্রসঙ্গ তোলেন সম্পত কুমারের আইনজীবীরা। সেই নির্দেশের সাথে বর্তমান মামলার পরিস্থিতির বিচার করে একই ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয় ধোনির সাক্ষ্যগ্রহণেও। বিষয়টি খতিয়ে দেখে সম্পত কুমারের আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি গোবিন্দরাজন থিলকাওয়াদি। শুধু তাই নয়, শুনানি শেষে নিজের বক্তব্যের সমর্থনে হলফনামা দিতে হবে ধোনিকেও।
মাদ্রাজ হাই কোর্টের এই নির্দেশ স্পষ্ট করে দিল, ধোনির তারকা পরিচিতির জন্য এই মামলায় সাক্ষ্যগ্রহণের আলাদা কোনও বিশেষ সুবিধা থাকছে না। নির্দিষ্ট নিয়ম মেনে আদালত কিংবা সরকারি ভবনেই রেকর্ড করা হবে তাঁর বক্তব্য।
এদিকে আদালতের এই মামলার সঙ্গে সঙ্গে ক্রিকেটপ্রেমীদের নজর ধোনির ভবিষ্যতের দিকে। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের পরেও আইপিএলে দীর্ঘদিন খেলেছেন মাহি। যদিও তাঁর বয়স আর শারীরিক সমস্যার জন্য আগামী আইপিএল মরশুমে তিনি মাঠে নামবেন কিনা, সেই নিয়ে জল্পনা চলছে।
আরো পড়ুন: ভারতীয় দলে ফের মহম্মদ শামির 'ধামাকা' শুরু হবে, আগরকরদের মুখের উপর জবাব দিতে প্রস্তুত শামি!




