CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

এবার ক্রিকেটের চেনা গন্ডি পেরিয়ে ২২ গজের ময়দানে মুখোমুখি হচ্ছে ভারত-জাপান! কী বলছেন বিসিসিআই সচিব?

ক্রিকেটের পরিচিত গণ্ডি পেরিয়ে ভারতীয় ক্রিকেট এবার নতুন ভূখণ্ডে। আগামী ২২ সেপ্টেম্বর জাপানের বিপক্ষে ঐতিহাসিক টি-২০ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ‘সুজুকি কাপ’-এর এই বিশেষ ম্যাচ অনুষ্ঠিত হবে জাপানের তোচিগি প্রিফেকচারের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে।

India-Japan-Devjit Saikia
India-Japan-Devjit Saikia

ক্রিকেটের পরিচিত গণ্ডি পেরিয়ে ভারতীয় ক্রিকেট এবার নতুন ভূখণ্ডে। আগামী ২২ সেপ্টেম্বর জাপানের বিপক্ষে ঐতিহাসিক টি-২০ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ‘সুজুকি কাপ’-এর এই বিশেষ ম্যাচ অনুষ্ঠিত হবে জাপানের তোচিগি প্রিফেকচারের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে। এই প্রথমবার আন্তর্জাতিক টি-২০তে ভারত ও জাপান মুখোমুখি হবে।

কী বলছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া?

এই ম্যাচের আয়োজিত হচ্ছে মূলত দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে। এই ম্যাচকে ক্রিকেটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার ব্যাপারে বড় পদক্ষেপ হিসেবে মনে করেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া

তিনি বলেন, ২২ সেপ্টেম্বরের ভারত-জাপান টি-২০ ম্যাচ। জাপানে ক্রিকেট জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে যাচ্ছে এই ম্যাচ। নতুন দর্শকদের সঙ্গে এই ম্যাচের মাধ্যমে ক্রিকেটের সংযোগ তৈরি হবে। পাশাপাশি ক্রিকেটের জনপ্রিয়তাও বাড়বে এশিয়ার এই অঞ্চলে। ক্রিকেটকে আরও বিশ্বজনীন করে তোলার ক্ষেত্রে আইসিসি চেয়ারম্যান জয় শাহের উদ্যোগেরও তিনি প্রশংসা করেন।

এশিয়ান গেমসের সঙ্গে যোগ রয়েছে ভারত-জাপান টি-২০ ম্যাচের!

এই ম্যাচের সময়সূচির সঙ্গে যোগ রয়েছে এশিয়ান গেমসেরও।  এশিয়ান গেমসের ক্রিকেট প্রতিযোগিতা জাপানের নাগোয়ায় আয়োজিত হয়েছে, প্রতিযোগিতা শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। ২৪ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে জাপান অভিযান শুরু করবে। অন্যদিকে, ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পাওয়া টিম ইন্ডিয়ার ম্যাচ। তাই এশিয়াডের আগে জাপানের মাটিতে দুই দেশের ক্রিকেটাররা প্রস্তুতির সুযোগ পেয়ে যাবেন।

আরো পড়ুন: বৈভবের থেকেও 'খতরনাক' এই ক্রিকেটার, কিন্তু তাও এই খেলোয়াড়কে সুযোগই দেয়নি BCCI!

এশিয়ান গেমসে অন্যতম ফেভারিট ভারত:

এশিয়ান গেমসে অন্যতম ফেভারিট হল টি-২০ র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা বিশ্বকাপজয়ী টিম ইন্ডিয়া। দলের নেতৃত্বে রয়েছেন শ্রেয়স আইয়ার, সহ-অধিনায়ক হলেন তিলক বর্মা। দলে আরও রয়েছেন সঞ্জু স্যামসন ও তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশীরাও। এবার, আন্তর্জাতিক টি-২০ র‌্যাঙ্কিংয়ে জাপান ৪১ নম্বরে রয়েছে।

দেবজিৎ সাইকিয়া বলেন, ভারত-জাপান ম্যাচ শুধুই একটি ক্রিকেট ম্যাচ নয়। ক্রিকেট বিশ্বের বিভিন্ন প্রান্তে কীভাবে নিজের জায়গা তৈরি করছে, এর মাধ্যমে সেই ছবিই এবার সামনে আসবে। তিনি মনে করেন, ক্রিকেট এখন আর শুধুই বিশ্বায়নের স্বপ্ন দেখে না। বাস্তবেই জনপ্রিয় হয়ে উঠছে একের পর এক নতুন দেশে।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ‘স্পোর্ট ৭৫’ নামে সই করেছেন একটি চুক্তিতে। ভারত-জাপান এই ঐতিহাসিক ক্রিকেট ম্যাচ আয়োজন করা হচ্ছে সেই চুক্তির প্রথম ধাপ হিসেবেই। খেলাধুলার মাধ্যমে দুই দেশের আরও মজবুত হবে বন্ধুত্ব।

আরো পড়ুন: যে কাজ জীবনে করেন না এবার শুধুমাত্র বৈভব সূর্যবংশীর জন্য বিরাট সিদ্ধান্ত নিয়ে নিলেন এই কিংবদন্তি ক্রিকেটারের স্ত্রী!

ট্যাগ:IndiaJapan

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে