বৈভবের থেকেও 'খতরনাক' এই ক্রিকেটার, কিন্তু তাও এই খেলোয়াড়কে সুযোগই দেয়নি BCCI!
ক্রিকেটে ভারতের গণ্ডি পেরিয়ে বৈভব সূর্যবংশী আন্তর্জাতিক পরিচিতি তৈরি করেছেন। বিহারের এই তরুণ ক্রিকেটার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। এরপর ভারতীয় সিনিয়র দলে দ্রুতই সুযোগ পান তিনি।

ক্রিকেটে ভারতের গণ্ডি পেরিয়ে বৈভব সূর্যবংশী আন্তর্জাতিক পরিচিতি তৈরি করেছেন। বিহারের এই তরুণ ক্রিকেটার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। এরপর ভারতীয় সিনিয়র দলে দ্রুতই সুযোগ পান তিনি। ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের করার পর দুর্দান্ত পারফরম্যান্স করে জিম্বাবুয়ে সিরিজেও প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কার যেতেন বৈভব সূর্যবংশী। বর্তমানে তিনি আফগানিস্তান সিরিজের দলেও জায়গা পেয়েছেন।
বৈভব ঝড়ে ফিকে যশ ধুল!
যদিও বৈভবের এই উত্থানের মধ্যে ভারতের আর একজন তরুণ ক্রিকেটার যশ ধুল অনেকটাই আড়ালে চলে গিয়েছে। বৈভব যদি এত দ্রুত সুযোগ পেয়ে পারেন জাতীয় দলে, তবে যশ ধুলের বেলায় কেন এখনও সেই দরজা বন্ধ? উঠছে প্রশ্ন।
রঞ্জি ট্রফির অভিষেক ম্যাচে দুই ইনিংসে দুটি সেঞ্চুরি!
মাত্র ২৩ বছর বয়সেই ঘরোয়া ক্রিকেটে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন যশ। রঞ্জি ট্রফির অভিষেক ম্যাচেই দুটি ইনিংসেই সেঞ্চুরি করে বিরল নজির স্থাপন করেন তিনি। ব্যাটিংয়ের ধরনেও যশ বৈভবের থেকে বেশ অনেকটাই আলাদা। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করে, বয়সে বড় হওয়ার পাশাপাশি যশের ব্যাটিংয়ে আরও বেশি পরিণত ভাব ও ধারাবাহিকতা রয়েছে।
টিম ইন্ডিয়ার অধিনায়ক ছিলেন যশ ধুল:
২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী টিম ইন্ডিয়ার অধিনায়কও ছিলেন যশ ধুল। ওই বিশ্বকাপে ব্যাট হাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীকালে ইন্ডিয়া এ ও রেস্ট অফ ইন্ডিয়ার হয়েও তিনি পারফর্ম করেছেন। ঘরোয়া ক্রিকেটে এই তরুণ ব্যাটার দিল্লির হয়ে খেলার পাশাপাশি, আইপিএলেও তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।
বৈভব আর যশকে নিয়ে চলছে আলোচনা:
এত কিছু পরেও ভারতীয় সিনিয়র দলে এখনও জায়গা হয়নি যশের। এদিকে, খুব অল্প বয়সেই বৈভবের এত দ্রুত উত্থান আদ জাতীয় দলে জায়গা পাওয়ায় দুজনকে নিয়ে তুলনা শুরু হয়েছে।
যদিও কে বেশি ক্রিকেটে ভালো, সেই নিয়ে সরাসরি সিদ্ধান্তে পৌঁছনোও সোজা নয়। দুজনের বয়স, অভিজ্ঞতা, খেলার ধরন আর বর্তমান ফর্ম—সবই আলাদা। তাই নির্বাচনের জন্য শুধু জনপ্রিয়তা নয়, দলের প্রয়োজন, নির্দিষ্ট ফরম্যাটে পারফরম্যান্স আর ভবিষ্যৎ পরিকল্পনাও গুরুত্বপূর্ণ।
কিন্তু তাও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আর ঘরোয়া ক্রিকেটে নজির গড়া যশ ধুলের মতো একজন ব্যাটার ভারতীয় সিনিয়র দলের বাইরে কেন—সেই প্রশ্ন থেকেই যাচ্ছে ক্রিকেটমহলে। বৈভবের বিদ্যুৎ গতিতে উত্থানের সময় ক্রমশ পিছিয়ে পড়ছে যশের নাম। আরও জোরালো হয়েছে সেই বিতর্ক।
আরো পড়ুন: এবার থেকে আর কোনো VIP সুবিধা পাবেন না ধোনি! কিন্তু কেন?




