মহম্মদ শামির মতোই অবস্থা, টানা ৪ বছর ধরে আইপিএলের মাধ্যমে মূল স্রোতে ফিরতে চাইছেন এই পেসার!
নির্বাচকদের নজরের বাইরে রয়েছেন ভুবনেশ্বর কুমার। কিন্তু তবুও ভারতীয় দলে ফিরে আসার স্বপ্ন দেখতে ভুলে যাননি পেসার ভুবনেশ্বর কুমার। ঘরোয়া ক্রিকেট আর আইপিএলে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফর্ম করেছেন। কিন্তু তবুও জায়গা পাননি জাতীয় দলে।

নির্বাচকদের নজরের বাইরে রয়েছেন ভুবনেশ্বর কুমার। কিন্তু তবুও ভারতীয় দলে ফিরে আসার স্বপ্ন দেখতে ভুলে যাননি পেসার ভুবনেশ্বর কুমার। ঘরোয়া ক্রিকেট আর আইপিএলে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফর্ম করেছেন। কিন্তু তবুও জায়গা পাননি জাতীয় দলে। তাই বলে অবশ্য হাল ছাড়তে নারাজ এই অভিজ্ঞ পেসার। তাহলে কি একদিন সত্যিই ভুবনেশ্বর কুমার ফিরবেন জাতীয় দলে?
ভারতীয় দলে ফেরার স্বপ্ন আজও দেখেন ভুবনেশ্বর!
শেষবার ২০২২ সালে ভুবনেশ্বর কুমার খেলেছিলেন ভারতের হয়ে। তারপর দীর্ঘ সময় কেটে গিয়েছে জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিওতে তাঁকে প্রশ্ন করা হয় যে, আজও কি তিনি ভারতীয় দলে ফিরে আসতে চান? ভুবনেশ্বর জবাবে বলেছেন,"কেন ফিরতে চাইব না? ভারতের হয়ে খেলতে আমারও তো ইচ্ছা করে।”
ভারতীয় দলের হয়েও দুর্দান্ত পারফরম্যান্স করতে আশাবাদী ভুবি!
সম্প্রতি ভুবনেশ্বর উত্তরপ্রদেশের টি-২০ লিগে দুর্দান্ত বোলিং করে নজর কাড়েন। একটি ম্যাচে মাত্র ১০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। জাতীয় দলে সুযোগ পেলে ফের এমন পারফরম্যান্স করতে পারবেন কি না, সেই বিষয়ে জানতে চাওয়া হলে ভুবি বলেন, “করতে পারলে ভালই লাগবে। সুযোগ পেলে চেষ্টা করব অবশ্যই।”
আরো পড়ুন: বঙ্গ ক্রিকেটে বিতর্ক যেন থামছেই না, অভিযোগ তুলে নিয়েও বিপাকে সৌরাশিস?
২৮ টি উইকেট শিকার করেছেন আইপিএলে:
গত আইপিএল সিজনেও সকলের নজর কেড়ে নিয়েছেন ভুবনেশ্বর কুমার। ২৮টি উইকেট শিকার করেছেন তিনি। উইকেট শিকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। রজত পাটীদার আর বিরাট কোহলি-দের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-র সাফল্যের নেপথ্যে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
জাতীয় দলের ফেরার আশায় ভুবনেশ্বর:
কিন্তু তবুও এত ভালো পারফরম্যান্স তাঁকে জায়গা করে দিতে পারেনি আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে ভারতীয় দলে। আগামী আফগানিস্তান সিরিজ এবং এশিয়ান গেমসে এখনো পর্যন্ত দলে জায়গা পাননি ভুবনেশ্বর। কিন্তু তাতেও জাতীয় দলে ফেরার আশা থেকে সরে যাচ্ছেনা তিনি।
মহম্মদ শামির মতোই তিনিও একটাই স্বপ্ন দেখেন, নিজের পারফরম্যান্সে মন দিতে থাকা। সুযোগ দেওয়া হবে কি না, সেটা নির্বাচকদের সিদ্ধান্ত। কিন্তু ভুবনেশ্বর মাঠে নিজের সেরাটা দিতে প্রস্তুত।
আরো পড়ুন: কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক রিঙ্কু সিং? এবার নিজের দক্ষতার প্রমাণ দিয়ে দিলেন রিঙ্কু!




