বিরাট-রোহিত দুজনেই খারাপ খেলুক— কেন এমনটা চাইছেন কোহলির কাছের বন্ধু স্যান্টনার?
আগামী মাসে ভারতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ড সফরে যাবে। দুটি দলই তিন ফরম্যাটের সিরিজে অংশ নেবে। তবে বর্তমানে নিউজিল্যান্ড একদিনের সিরিজকে নিয়েই বেশি চিন্তিত। কারণ রোহিত শর্মা এবং বিরাট কোহলি থাকছেন ভারতীয় দলে।

আগামী মাসে ভারতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ড সফরে যাবে। দুটি দলই তিন ফরম্যাটের সিরিজে অংশ নেবে। তবে বর্তমানে নিউজিল্যান্ড একদিনের সিরিজকে নিয়েই বেশি চিন্তিত। কারণ রোহিত শর্মা এবং বিরাট কোহলি থাকছেন ভারতীয় দলে। এই দুই অভিজ্ঞ ব্যাটারের ফর্ম নিয়ে নিউ জ়িল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার এখন থেকেই ভাবছেন। তিনি চান, কিউয়িদের বিপক্ষে যেন রোহিত-কোহলি ব্যাট হাতে জ্বলে উঠতে ব্যর্থ হন। কী বললেন তিনি?
রোহিত আর কোহলিকে নিয়ে মহা চিন্তায় রয়েছেন স্যান্টনার!
নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ। ঠিক তার দুই মাস আগে থাকতেই স্যান্টনার জানান, দুজন ভারতীয় তারকাকে সামলানো তাদের জন্য বিরাট চ্যালেঞ্জ। তাঁর কথায়, "কঠিন সিরিজ় হতে যাচ্ছে। আমরা দীর্ঘদিন ধরেই দেখেছি, কত ভাল ক্রিকেটার ওরা দু’জনে। ওয়ানডে ক্রিকেটে দাপট দেখিয়েছে তাঁর। অতীতে নিউজিল্যান্ডের পিচ ওদের কাছে যে বিশেষ পছন্দের তাও দেখেছি। আশা করছি এবার যেন তেমনটা না হয়।"
ভারতের কাছে কেন ভীষণ গুরুত্বপূর্ণ এই সিরিজ?
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির দিক থেকেও ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই সিরিজ। সেই জন্যই ঘরের মাঠে টিম ইন্ডিয়াকে হারানোর তাগিদ নিয়েই মাঠে নামতে প্রস্তুত স্যান্টনাররা। ভারত সিরিজের পর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড। তারপর তারা বিশ্বকাপের প্রস্তুতি সারবে ইংল্যান্ড সফরে গিয়ে।
স্যান্টনার বলেন, “ভারতকে সবার আগে হারাতেই হবে। কাজটা করতে পারলে দারুণ হবে। দলটা পরের বছর অক্টোবরের কেমন হবে, দ্রুত বুঝে নিতে হবে সেটা।”
আরো পড়ুন: ঋষভ পন্থ দিল্লিতে যোগ দিচ্ছেন, তাহলে এবার কী করবেন কেএল রাহুল?
টিম ইন্ডিয়াকে নিয়ে কী ভাবছেন স্যান্টনার?
প্রসঙ্গত, শেষ বার নিউজিল্যান্ড ভারত সফরে এসে ভারতকে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়েছিল। কিন্তু এবারের পরিস্থিতি পুরো আলাদা। স্যান্টনার মনে করেন, বেশ কিছু নতুন মুখ ভারতীয় দলে থাকার জন্য তাঁদের নিজেদের প্রমাণ করার প্রয়োজনীয়তা অনেক বেশি থাকবে।
কিউয়ি অধিনায়ক বলেন, “ভারতের এই দলটা নতুন। অনেকেই আছে যারা প্রথমবারের জন্য নিউজিল্যান্ডে খেলবে। তারা প্রথম এই পিচে খেলায় এটাই তাদের প্রথম অভিজ্ঞতা। তাই এখানে এসে নিজেদের প্রমাণ করার প্রয়োজনীয়তা তাদের বেশি থাকবে।"
স্যান্টনার ভারতের বোলিং শক্তিরও প্রশংসা করেছেন। তিনি বলেন জাসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণদের নিয়ে যথেষ্ট শক্তিশালী ভারতের বোলিং আক্রমণ। এছাড়াও রয়েছেন রবীন্দ্র জাডেজা আর মানব সুতারের মতো স্পিনাররাও। তাই আসন্ন সিরিজ যে তেমন সহজ হবে না, সে কথা বুঝতে পারছেন নিউজিল্যান্ড অধিনায়ক।
আরো পড়ুন: ইশান কিষাণের কাছ থেকে এবার বৈভব সূর্যবংশীকে 'শিক্ষা' নেওয়ার কথা বললেন ভারতীয় তারকা!




