CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগেই চলে এল খারাপ খবর, ছিটকে গেলেন হর্ষিত রানা!

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-২০ সিরিজের আগে সুখবর এল ভারতীয় শিবিরে। ফিটনেস পরীক্ষায় পাশ করে অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি এবার সিরিজে খেলতে চলেছেন। তিনি বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্স থেকে ছাড়পত্র পেয়েছেন।

Collected Image: Harshit Rana
Collected Image: Harshit Rana

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-২০ সিরিজের আগে সুখবর এল ভারতীয় শিবিরে। ফিটনেস পরীক্ষায় পাশ করে অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডিএবার সিরিজে খেলতে চলেছেন। তিনি বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্স থেকে ছাড়পত্র পেয়েছেন। তার পরই দিল্লিতে বৃহস্পতিবারই তাঁর যোগ দেওয়ার কথা ভারতীয় দলের সঙ্গে। আর কী আপডেট থাকছে? 

ফিটনেস পরীক্ষায় পাশ করে মাঠে নামবেন নীতীশের!

কোয়াড্রিসেপস পেশিতে চোটের জন্য সেন্টার অফ এক্সেলেন্সে প্রায় দেড় মাস ধরে রিহ্যাব চলছিল নীতীশের। তাঁর ফিটনেস পরীক্ষা নেওয়া হয় ম্যাচ পরিস্থিতিতে। ২৩ বছর বয়সী এই অলরাউন্ডার গত সপ্তাহে একটি ও চলতি সপ্তাহে দুটি ম্যাচে মাঠে নেমেছেন। সেই পরীক্ষায় সফল হতেই ম্যাচ খেলার মতো তাঁকে ফিট বলে মনে করা হচ্ছে। বিশেষ জোর দেওয়া হয়েছে তাঁর বোলিংয়েও। এমনকি তিনি বলের গতি বেশ কিছুটা বৃদ্ধি করতে সক্ষম হয়েছেন।

ফের চোটের কবলে হর্ষিত রানা:

তবে এর মধ্যেই বড় ধাক্কা এসেছে ভারতীয় দলে। চোটের কবলে পড়ে হর্ষিত রানা আফগানিস্তান সিরিজ থেকে রীতিমত ছিটকে গিয়েছেন। গত জুলাই মাস থেকেই হ্যামস্ট্রিংয়ের সমস্যায় তিনি ভুগছিলেন। রিহ্যাব চলাকালীন ফের নতুন করে চোট পেয়েছেন হর্ষিত রানা। তাই এখন আর তাঁকে নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্ট আর ঝুঁকি নিতে চাইছে না।

আরও পড়ুন- বিশ্বকাপের আগেই কি রোহিত শর্মা অবসর নিয়ে নেবেন? এবার 'হিটম্যান' মুখ খুলতেই জলের মতো স্বচ্ছ হয়ে গেল সব!

ফিটনেস ছাড়পত্র কি পাবেন জাসপ্রীত বুমরা আর ওয়াশিংটন সুন্দর?

এদিকে, এখনও ফিটনেস ছাড়পত্রের অপেক্ষায় রয়েছেন জাসপ্রীত বুমরা আর ওয়াশিংটন সুন্দর। বৃহস্পতিবার বুমরার ফিটনেস পরীক্ষা হতে পারে বলে জানা গিয়েছে। তাই আফগানিস্তান সিরিজ শুরু হওয়ার আগে এখনও কিছুটা অপেক্ষা করতে হচ্ছে ভারতীয় দলের চূড়ান্ত কম্বিনেশন নিয়ে।

আরও পড়ুন- আইসিসির র‍্যাঙ্কিংয়ে ভারতের মেয়েদের দাপট চোখে পড়ার মতো, দেখে নিন কে কোন স্থানে রয়েছে!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে