CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

বিশ্বকাপের আগেই কি রোহিত শর্মা অবসর নিয়ে নেবেন? এবার 'হিটম্যান' মুখ খুলতেই জলের মতো স্বচ্ছ হয়ে গেল সব!

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে মাঠে খেলবেন কি না, সেই নিয়ে এতদিন ধরে প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা নিজের অবস্থান স্পষ্ট করেননি। বিশ্বকাপে খেলার জন্য তিনি আগ্রহ প্রকাশ করেননি, আবারও দল থেকে বাদ পড়ার সম্ভাবনা নিয়েও প্রকাশ্যে কোনও মন্তব্য তিনি করেননি। তাই তাঁর ভবিষ্যৎ কী হবে নিয়ে জল্পনা চলছিলই। কী বললেন রোহিত শর্মা?

Collected Image: Rohit Sharma
Collected Image: Rohit Sharma

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপেভারতীয় দলের হয়ে মাঠে খেলবেন কি না, সেই নিয়ে এতদিন ধরে প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা নিজের অবস্থান স্পষ্ট করেননি। বিশ্বকাপে খেলার জন্য তিনি আগ্রহ প্রকাশ করেননি, আবারও দল থেকে বাদ পড়ার সম্ভাবনা নিয়েও প্রকাশ্যে কোনও মন্তব্য তিনি করেননি।

২০২৭ সালের বিশ্বকাপ নিয়ে বড় মন্তব্য রোহিতের!

এরই মধ্যে মুম্বাইয়ে বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৭ সালের বিশ্বকাপে রোহিতকে এক দর্শক খেলা নিয়ে প্রশ্ন করেন। নিজের পরিচিত হালকা মেজাজেই প্রশ্নের জবাবে হিটম্যান জানান, “২০২৭ সালের অক্টোবর মাসে এখনও অনেক দূরের ব্যাপার। কী হতে চলেছে, তখনই দেখা যাবে।”

ওয়ানডে বিশ্বকাপ ট্রফি জিততে মরিয়া রোহিত!

এই প্রথম বিশ্বকাপে নিজের অংশগ্রহণ নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা। যদিও স্পষ্ট কোনও ইঙ্গিত মেলেনি তাঁর উত্তরেও। অবশ্য দীর্ঘদিন ধরেই ক্রিকেটমহলে আলোচনা রয়েছে, ২০২৭ সালের বিশ্বকাপে রোহিত খেলতে চান। তাঁর বর্ণময় ক্রিকেটজীবনে এখনও অধরা ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। তাই মনে করা হচ্ছে, সেই ট্রফি জয় করে ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছা রয়েছে রোহিতের। সেই লক্ষ্যেই তিনি ফিটনেস নিয়েও কঠোর পরিশ্রম করছেন। 

আরও পড়ুন- আইসিসির র‍্যাঙ্কিংয়ে ভারতের মেয়েদের দাপট চোখে পড়ার মতো, দেখে নিন কে কোন স্থানে রয়েছে!

রোহিতের পরিবর্তে কি খেলবেন যশস্বী জয়সওয়াল?

যদিও একসময় পরিস্থিতি অন্যরকম ছিল। ভারতীয় দলের নির্বাচক কমিটির এক সদস্য গত ইংল্যান্ড সিরিজের আগেই রোহিতকে জানিয়ে দিয়েছিলেন যে, ২০২৭ সালের বিশ্বকাপের পরিকল্পনায় রাখা হচ্ছে না তাঁকে। তাঁর পরিবর্তে ভাবা হচ্ছে তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালকে।

লর্ডসে রোহিতের দুর্দান্ত সেঞ্চুরি দিয়েছে আসল জবাব:

জানা যায়, রোহিত কিন্তু এই খবর একেবারেই ভালোভাবে নেননি। বিসিসিআইয়ের কয়েকজন কর্মকর্তার সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনার জন্য তিনি যোগাযোগ করেছিলেন। তারপর লর্ডসে রোহিতের দুর্দান্ত সেঞ্চুরি বদলে দেয় পুরো পরিস্থিতি। নির্বাচকদের আগের করা সব পরিকল্পনা আবারও বিবেচনা করে দেখতে বাধ্য করে তাঁর অসাধারণ পারফরম্যান্স।

আরও পড়ুন- বৈভবের 'ডাউনফল' শুরু? ব্যাট হাতে এবার সুপার ফ্লপ বস বেবি!

তাই আগামী ২০২৭ সালের বিশ্বকাপে রোহিত শর্মা মাঠে নামবেন কি না, সেই প্রশ্নের উত্তর আপাতত স্পষ্ট নয়। যদিও তাঁর সাম্প্রতিক মন্তব্যে ইঙ্গিতই মিলেছে, এখনই ২০২৭ সালের বিশ্বকাপের দরজা পুরোপুরি বন্ধ হচ্ছে না।

ট্যাগ:Rohit Sharma

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে