বৈভবের 'ডাউনফল' শুরু? ব্যাট হাতে এবার সুপার ফ্লপ বস বেবি!
আফগানিস্তান সিরিজের আগে প্রথমবার ঘরের মাঠে ভারতের জার্সি পরে খেলার অপেক্ষায় রয়েছেন বৈভব সূর্যবংশী। তার আগে অবশ্য দলীপ ট্রফির ফাইনালে ব্যাট হাতে তেমন ফল করতে ব্যর্থ হলেন তরুণ এই ক্রিকেটার।

আফগানিস্তান সিরিজের আগে প্রথমবার ঘরের মাঠে ভারতের জার্সি পরে খেলার অপেক্ষায় রয়েছেন বৈভব সূর্যবংশী। তার আগে অবশ্য দলীপ ট্রফির ফাইনালে ব্যাট হাতে তেমন ফল করতে ব্যর্থ হলেন তরুণ এই ক্রিকেটার। চেন্নাইয়ের চিপকে বুধবার ইস্ট জোনের বিপক্ষে সাউথ জোনের দ্বিতীয় ইনিংসে বৈভব মাত্র ৮ রান করেই সাজঘরে ফেরেন। তাঁর ইনিংসে ছিল মাত্র একটি চার রান। কেন এমন হতশ্রী পারফরম্যান্স বৈভবের?
বড় শট খেলতে গিয়ে আউট বৈভব!
প্রথম ইনিংসে বৈভব হাফ সেঞ্চুরির খুব কাছে গিয়েও তা হাতছাড়া করেন। তবে দ্বিতীয় ইনিংসের বড় রানের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলেন বৈভব। শেষমেষ বলের গতি আর পরিস্থিতি সঠিকভাবে বুঝতে না পারার কারণে বড় শট খেলতে গিয়ে তিনি আউট হয়ে যান। ৮ রানে তাঁকে ফেরান ত্রিপুরাণা বিজয়।
নিজের সেরা ছন্দে খেললেন শামি!
অন্যদিকে, বল হাতে ব্যাটিং সহায়ক চিপকের পিচে দারুন ছন্দে দেখা গিয়েছে মহম্মদ শামি-কে। ইস্ট জোনের হয়ে মাঠে নেমে নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর সুইংয়ে সাউথ জোনের ব্যাটারদের অভিজ্ঞ পেসার। রীতিমত চাপে রাখেন। বুধবার শামি ১৬ ওভার বল করে খরচ করেন মাত্র ৪২ রান। তার মধ্যে ৫টি মেডেন ওভার ছিল। মাত্র ২.৬২ এ তাঁর ইকনমি রেট।
আরো পড়ুন: এটাই সঞ্জু স্যামসন, ক্রিকেটের বাইরে এবার ১০০০ মেধাবী পড়ুয়ার UPSC প্রস্তুতির দায়িত্ব নিলেন!
পূর্বাঞ্চলের উইকেট শিকার:
অন্যদিকে, ইস্ট জোনের ৭০৮ রানের জবাবে ৩৩৬ রানে শেষ হয় সাউথ জোনের প্রথম ইনিংস। ফলস্বরূপ ইস্ট জোন প্রথম ইনিংসে ৩৭২ রানের বিরাট লিড পায়। আবার দ্বিতীয় ইনিংসে পূর্বাঞ্চল ব্যাট করতে নামে। ইস্ট জোনের হয়ে মাঠে নেমে মুকেশ কুমার ৩টি, কুরেশি ২টি আর শিখর মোহন ২টি উইকেট শিকার করেন।
অধিনায়ক তিলক বর্মা সাউথ জোনের হয়ে ৯৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তাঁর ব্যাট থেকে ৯টি চার আসে। দীর্ঘ সময় পর তিলক বর্মা আউট হন। কুরেশি তাঁকে ফিরিয়ে দেন।
আরো পড়ুন: বৈভব এখন 'DRS মাস্টার', আর কত প্রতিভা রয়েছে বসবেবির?




