CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

এটাই সঞ্জু স্যামসন, ক্রিকেটের বাইরে এবার ১০০০ মেধাবী পড়ুয়ার UPSC প্রস্তুতির দায়িত্ব নিলেন!

ব্যাট হাতে মাঠের সাফল্য অর্জনের সঙ্গে সঙ্গে এবার সমাজসেবার ক্ষেত্রেও এগিয়ে এলেন টিম ইন্ডিয়ার তারকা উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। দেশের আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী তরুণ তরুণীদের সিভিল সার্ভিস পরীক্ষায় প্রস্তুতির জন্য এবার বিরাট উদ্যোগ গ্রহণ করলেন তিনি।

Sanju Samson UPSC Scholarship
Sanju Samson UPSC Scholarship

ব্যাট হাতে মাঠের সাফল্য অর্জনের সঙ্গে সঙ্গে এবার সমাজসেবার ক্ষেত্রেও এগিয়ে এলেন টিম ইন্ডিয়া-র তারকা উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। দেশের আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী তরুণ তরুণীদের সিভিল সার্ভিস পরীক্ষায় প্রস্তুতির জন্য এবার বিরাট উদ্যোগ গ্রহণ করলেন তিনি। দেশের হাজার জন মেধাবী এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া পরীক্ষার্থীদের একেবারে বেনাম মূল্যে ইউপি সিভিল সার্ভিস পরীক্ষায় প্রস্তুতি গ্রহণের জন্য বৃত্তি দেওয়ার ঘোষণা করলেন সঞ্জু স্যামসন। কেন এমন উদ্যোগ নিলেন তিনি? 

সঞ্জু স্যামসনের লক্ষ্য কী?

এই বিশেষ উদ্যোগের কথা 'লিড ইন্ডিয়া সামিট ২০২৬’-এর মঞ্চে  আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন ভারতীয় ক্রিকেটার। এই প্রকল্পটি পরিচালিত হবে সঞ্জু স্যামসন ফাউন্ডেশন ও সিভিল সার্ভিস প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘লিড আইএএস একাডেমি’-র যৌথ উদ্যোগে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো একটাই, অর্থের অভাব যেন কোন মেধাবী পড়ুয়ার প্রশাসনিক আধিকারিক হওয়ার মত বড় স্বপ্ন পূরণে বাধা হয়ে না দাঁড়ায়।

বৃত্তির আওতায় কী কী সুবিধা পাবেন পড়ুয়ারা?

সঞ্জু স্যামসনের ঘোষিত এই বৃত্তির আওতায় মোট হাজার জন পড়ুয়াকে শুধু কোচিং দেওয়াই হবে না, তার পাশাপাশি সার্বিক প্রস্তুতির দিকেও গুরুত্ব দেওয়া হবে। ব্যক্তিগত নির্দেশনা, ব্যক্তিত্ব বিকাশ, সাক্ষাৎকারের প্রস্তুতি, বিশ্লেষণাত্মক ও সমালোচনামূলক চিন্তাভাবনার মতো প্রয়োজনীয় বিষয়গুলির উপরেও প্রশিক্ষণ দেওয়া হবে। শুধু তাই নয়, পড়ুয়াদের সুবিধার্থে ২৪ ঘন্টা ডিজিটাল নোট থেকে শুরু করে অনলাইন নির্দেশনা, এমনকি বিশেষ পরীক্ষা গ্রহণের ব্যবস্থাও থাকতে।

আরো পড়ুন: বৈভব এখন 'DRS মাস্টার', আর কত প্রতিভা রয়েছে বসবেবির?

নিজের জীবন সংগ্রাম থেকেই শিক্ষা পেয়েছেন সঞ্জু:

এই উদ্যোগের অন্যতম অনুপ্রেরণা সঞ্জুর নিজের জীবনের সংগ্রাম।  অতি সাধারণ পরিবার থেকে তিনি উঠে এসে নিজের কঠোর পরিশ্রম দিয়ে জায়গা তৈরি করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। নিজের অভিজ্ঞতা থেকেই এবার আর্থিকভাবে অসচ্ছ ল অথচ প্রতিভার অধিকারী তরুণ-তরুণীদের পাশে দাঁড়াতে চাইছেন সঞ্জু।

নিজের রাজ্যের দরিদ্র মেধাবীদের জন্য থাকছে অগ্রাধিকার:

এই বৃত্তিতে সঞ্জুর নিজের রাজ্য কেরলের ভিঝিনজাম সহ সংলগ্ন উপকূলীয় এলাকার অর্থকষ্টে ভোগা পিছিয়ে পড়া পরিবারগুলির সন্তানদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।

সঞ্জুর এমন সমাজ সেবামূলক উদ্যোগ ক্রিকেটপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে ইতিমধ্যেই। নেটদুনিয়ায় অনেকেই বলেছেন, ক্রিকেটের মাঠে সঞ্জু যেমন পারফরম্যান্স দিয়ে সমর্থকদের মন জিতে নিয়েছেন, তরুণ প্রজন্মের ভবিষ্যৎ গড়তে বাইশ গজের বাইরেও তিনি হয়ে উঠেছেন এক ‘অফ-ফিল্ড হিরো’।

আরো পড়ুন: দলীপ ট্রফিতে ইশানের ২০০ রান হাঁকানোর পরে 'স্পেশাল বার্তা' পাঠিয়ে দিলেন এক রহস্যময়ী লাস্যময়ী!

ট্যাগ:IndiaSanju Samson

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে