CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

বয়স ৩৫, ক্রিকেট জীবনে এখনও অনেক কিছু করা বাকি— মাঠে ফেরার জন্য ছটফট করছেন বরুণ!

২৯ বছর বয়সে টিম ইন্ডিয়ার হয়ে আন্তর্জাতিক অভিষেক করেন। এখন তাঁর বয়স ওই ৩৫। তবুও তিনি মনে করেন, এখনও পর্যন্ত নিজের ক্রিকেটজীবনের অর্ধেক পথও তাঁর পেরোনো হয়নি। তিনি হলেন বরুণ চক্রবর্তী। চোটের কবলে পড়ে আপাতত তিনি মাঠের বাইরে রয়েছেন। তবে চোট সরিয়ে দ্রুত ক্রিকেটে ফিরতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন কলকাতা নাইট রাইডার্সের এই স্পিনার। কী বলছেন তিনি?

Varun Chakravarthy KKR
Varun Chakravarthy KKR

২৯ বছর বয়সে টিম ইন্ডিয়া-র হয়ে আন্তর্জাতিক অভিষেক করেন। এখন তাঁর বয়স ওই ৩৫। তবুও তিনি মনে করেন, এখনও পর্যন্ত নিজের ক্রিকেটজীবনের অর্ধেক পথও তাঁর পেরোনো হয়নি। তিনি হলেন বরুণ চক্রবর্তী। চোটের কবলে পড়ে আপাতত তিনি মাঠের বাইরে রয়েছেন। তবে চোট সরিয়ে দ্রুত ক্রিকেটে ফিরতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন কলকাতা নাইট রাইডার্স-এর এই স্পিনার।

দেরিতে ক্রিকেট শুরু করেছেন বরুণ চক্রবর্তী!

সম্প্রতি এক সাক্ষাৎকারে বরুণ চক্রবর্তী জানান, কেরিয়ারের এই পর্যায়ে এসে তিনি মনে করছেন, এখনও পর্যন্ত প্রথমার্ধেই রয়েছেন তিনি। তারকা স্পিনার মনে করেন, তিনি নিজে দেরিতে ক্রিকেটযাত্রা শুরু করায় এখনও অনেকটা পথ বাকি রয়েছে সামনে।

সুস্থ হয়ে দ্রুত মাঠে ফেরার আশায় বরুণ!

বরুণ টি-২০ বিশ্বকাপে যুগ্মভাবে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন। হাড়ের চোট পাওয়ায় সত্ত্বেও দমে না গিয়ে তিনি খেলে গিয়েছেন সেই প্রতিযোগিতায়। চোট পুরোপুরি সেরে ওঠার আগেই ফের তিনি পেশিতে চোট পান। এবার অনেকটাই সেই হ্যামস্ট্রিংয়ের চোটও  তিনি কাটিয়ে উঠেছেন। শুরু করেছেন সুস্থ হয়ে মাঠে ফেরার প্রস্তুতিও।

আরো পড়ুন: বিদেশে গিয়েও শান্তি নেই পাক ক্রিকেট দলের, ইংল্যান্ডে বিক্ষোভের মুখে পড়তেই হোটেলে বন্দি পাক দল!

বোর্ডের উৎকর্ষ কেন্দ্রের প্রশংসায় বরুণ:

চোট প্রসঙ্গে বরুণ চক্রবর্তী জানান, এই প্রথম বার তিনি পেশিতে চোট পেয়েছেন। ইতিপূর্বে বেশির ভাগ চোটই অতিরিক্ত ধকল কিংবা অন্য কোনও কারণে হয়েছিল। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন বোর্ডের উৎকর্ষ কেন্দ্রের বিশেষজ্ঞ চিকিৎসক আর কর্মীদের সহযোগিতায়। ধীরে ধীরে আত্মবিশ্বাসও ফিরে পেয়েছেন তিনি।

চোট থেকে সেরে উঠতে বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে দীর্ঘ সময় কাটাতে হয়েছে বরুণ চক্রবর্তীকে। সেখানে নিয়মিত দৌড়ানো, শারীরিক শক্তি বৃদ্ধির অনুশীলনের সঙ্গে সঙ্গে মানসিক দৃঢ়তা ফেরানোর কাজও তিনি করে গিয়েছেন। বরুণের মতে, পুরোপুরি আত্মবিশ্বাস ফিরে পেতে আরও কিছুটা সময় লাগবে। যদি এক বার সেই আত্মবিশ্বাস ফিরে আসে, তাহলে নিজের সেরাটা দেওয়ার সুযোগ পাবেন বলেই আশাবাদী বরুণ।

আরো পড়ুন: কপালে একরাশ চুমু, এ কার সাথে প্রেম করছে বৈভব? সত্যিটা ফাঁস হতেই 'ভয়ানক' কান্ড...!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে