বিরাট কোহলিকে আবার দেখা যাবে দিল্লির হয়েই খেলতে? এই সংস্থার কথাতেই জল্পনা ছড়াল!
বোর্ডের নির্দেশে গত বছর বিরাট কোহলি রঞ্জি ট্রফিতে খেলেছেন। তারপরেই লাল বলের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন তিনি। তাই এই ফরম্যাটে তিনি আর না খেললেও তাঁর সামনে আপাতত কোনও বাধ্যবাধকতা নেই।

বোর্ডের নির্দেশে গত বছর বিরাট কোহলি রঞ্জি ট্রফিতে খেলেছেন। তারপরেই লাল বলের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন তিনি। তাই এই ফরম্যাটে তিনি আর না খেললেও তাঁর সামনে আপাতত কোনও বাধ্যবাধকতা নেই। যদিও দিল্লি ক্রিকেট সংস্থার প্রধান রোহন জেটলি বলেন, ফের ঘরোয়া ক্রিকেটে সুযোগ পেলেই দিল্লির হয়ে কোহলিকে খেলতে দেখা যেতে পারে।
ঘরোয়া ক্রিকেটে কি ফিরবেন কোহলি?
বর্তমানে ভারতের হয়ে শুধু ওয়ানডে ক্রিকেট খেলছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে লন্ডনে নিজের বাড়িতেই বেশিরভাগ সময় থাকেন তিনি। চলতি মাসের শেষ দিকেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে দেখা যাবে তাঁকে। তারপরেই রয়েছে নিউজিল্যান্ড সফর ও ডিসেম্বরে শ্রীলঙ্কা সিরিজ। একই সময়ে রঞ্জি ট্রফিও চলবে। ফলে ঘরোয়া ক্রিকেটে ইতিমধ্যেই কোহলির অংশগ্রহণ নিয়ে জল্পনা শুরু হয়েছে।
সুযোগ পেলেই দিল্লির হয়ে খেলবেন কোহলি!
দিল্লি ক্রিকেট সংস্থার প্রধান রোহন জেটলি জানান, যখনই কোহলি সময়-সুযোগ পাবেন, তখনই মাঠে নামতে পারেন রাজ্য দলের হয়ে। তাঁর মতে, রোহনের নিজের রাজ্য সংস্থা দিল্লি, তেমনই এই রাজ্য দলের গুরুত্ব কোহলির কাছেও অনেকটা। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা আর শারীরিক ধকলের ব্যাপারটা মাথায় রেখে তাঁর মতে, কোহলি সুযোগ পেলেই দিল্লির হয়ে খেলবেন।
আরও পড়ুন- IPL 2027: ধোনির পছন্দকেই দেওয়া হবে প্রাধান্য, সিএসকের হেড কোচ হিসেবে মাহির প্রথম পছন্দ কে?
রঞ্জি ট্রফি, ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন সাফল্য নেই দিল্লির:
দীর্ঘ আঠারো বছর ধরে দিল্লি রঞ্জি ট্রফি জেতেনি। ঘরোয়া ক্রিকেটেও বহুদিন প্রত্যাশিত সাফল্য পায়নি দলটি। সেই জন্যই দিল্লিকে আবারও শক্তিশালী করে তুলতে ক্রিকেট সংস্থা এবার নির্দিষ্ট পরিকল্পনা নিয়েই এগোচ্ছে।
দিল্লিকে ঢেলে সাজানোর কাজ চলছে:
রোহন জেটলি জানান, দলকে গত তিন বছর ধরে নতুন করে গড়ে তোলার জন্য কাজ চলছে। লাল বলের ক্রিকেটে উন্নতির লক্ষ্যে নজর দেওয়া হচ্ছে একাধিক তরুণ ক্রিকেটারের পারফরম্যান্সের দিকেও। গত মরসুমে সনৎ সাঙ্গোয়ানের মতো ব্যাটার ৯০০-র বেশি রান করেছেন। ৮০০-র বেশি রান করেছেন আয়ুষ সিজ্জারও। তাঁদের পারফরম্যান্সকেই সামনে রেখে আরও শক্তিশালী করার চেষ্টা চলছে দিল্লির ঘরোয়া ক্রিকেটের দলকে।
আরও পড়ুন- বয়স ৩৫, ক্রিকেট জীবনে এখনও অনেক কিছু করা বাকি— মাঠে ফেরার জন্য ছটফট করছেন বরুণ!
সেই পরিকল্পনায় যদি থাকেন বিরাট কোহলির মতো অভিজ্ঞ ক্রিকেটার, তবে তা নিঃসন্দেহে বাড়তি শক্তি জোগাবে দিল্লির ঘরোয়া ক্রিকেটে।




