ফের অধিনায়কত্বের 'মুকুট' মাথায় উঠতে চলেছে মহম্মদ সিরাজের, কোন দলের হয়ে খেলবেন সিরাজ?
দলীপ ট্রফির ফাইনালে মহম্মদ সিরাজ প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স দিতে পারেননি। ভারতীয় দলের এই তারকা পেসার দক্ষিণাঞ্চলকে জেতাতেও ব্যর্থ হয়েছেন। কিন্তু তাতে হায়দরাবাদ ক্রিকেট সংস্থা তাঁর উপর আস্থা হারাচ্ছে না।

দলীপ ট্রফির ফাইনালে মহম্মদ সিরাজ প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স দিতে পারেননি। ভারতীয় দলের এই তারকা পেসার দক্ষিণাঞ্চলকে জেতাতেও ব্যর্থ হয়েছেন। কিন্তু তাতে হায়দরাবাদ ক্রিকেট সংস্থা তাঁর উপর আস্থা হারাচ্ছে না। আসন্ন রনজি ট্রফি-তে আবারো সিরাজকে হায়দরাবাদের অধিনায়ক করা হয়েছে।
আবারও হায়দরাবাদের অধিনায়ক হচ্ছেন মহম্মদ সিরাজ!
গত মরশুমেও সিরাজ হায়দরাবাদের নেতৃত্বে ছিলেন। এবারও দলের নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তাঁর হাতেই। বাঁহাতি স্পিনার চামা মিলিন্দকে সহ-অধিনায়ক করা হয়েছে। তাই দুই অভিজ্ঞ বোলারের কাঁধে থাকছে হায়দরাবাদের নেতৃত্বের ভার।
এলিট গ্রুপ ‘বি’-তে থাকছে কঠিন প্রতিপক্ষ!
গত সিজনে মুম্বই আর ছত্তিশগড়ের বিপক্ষে হায়দরাবাদের হয়ে সিরাজ দু’টি রনজি ম্যাচ খেলেছিলেন। তিনি কোনও ম্যাচেই দলকে জয় এনে দিতে পারেননি। তারপরও তাঁর নেতৃত্বের উপর ক্রিকেট কর্তারা আস্থা রেখেছেন। রনজির এলিট গ্রুপ ‘বি’-তে এবার থাকছে হায়দরাবাদ। গ্রুপ পর্বে অন্ধ্রপ্রদেশ, অসম, ছত্তিশগড়, কর্নাটক, পঞ্জাব, সৌরাষ্ট্র আর ত্রিপুরা হল সিরাজদের প্রতিপক্ষ।
সিরাজের বলের গতি কমায় শুরু আলোচনা:
এদিকে সিরাজের বলের গতি নিয়েও সাম্প্রতিক সময়ে আলোচনা হয়েছে। তাঁর গতি শ্রীলঙ্কা সফরে নেমে গিয়েছিল ঘণ্টায় ১২০ কিলোমিটারের কাছাকাছি। অথচ সাধারণত তিনি ঘণ্টায় ১৪০ কিলোমিটারের মাঝামাঝি গতিতে বল করে থাকেন। ৪৪ ওভার বল করে দুই ম্যাচের সেই সিরিজে চারটি উইকেট শিকার করেন সিরাজ।
আরো পড়ুন: এবার ক্রিকেট থেকেই রোহিত শর্মাকে ব্যান করে দিতে পারে বিসিসিআই? সামলে এল চমকে দেওয়া কারণ!
গতির পতনের মূল কারণ ছন্দ হারানো:
দলীপ ট্রফির ফাইনাল শেষে এই ভারতীয় পেসার নিজের গতি কমার কারণও জানিয়েছেন। তাঁর মতে, প্রায় দু’মাসের বিরতির পর সরাসরি ম্যাচে নেমে ছন্দ ফিরে পাওয়ার ক্ষেত্রে সমস্যা হয়েছিল। সিরাজ জানান, তিনি অনেকটাই নির্ভর করেন ছন্দের উপর। যদি তিনি ছন্দে না থাকেন তাহলে, ক্রিজ থেকে প্রয়োজনীয় বিস্ফোরণ তৈরি করতে তিনি পারেন না।
রান-আপের সমস্যাতেও ব্যাহত বোলিং:
শ্রীলঙ্কা সফরে রান-আপ নিয়েও সিরাজ সমস্যায় পড়েছিলেন। কখনও ছোট হয়ে যাচ্ছিল স্ট্রাইড, আবার কখনও বা বেশি বড় হয়ে যাচ্ছিল। তাই ব্যাহত হচ্ছিল তাঁর বোলিংয়ের স্বাভাবিক প্রবাহ। গতির উপরেও তার প্রভাব পড়েছিল।
এবার রনজি ট্রফিকে কাজে লাগিয়ে সিরাজ নিজের সেই হারানো ছন্দ ফিরে পেতে মরিয়া। কিন্তু ভারতীয় দলের ব্যস্ত সূচি। গাছাড়ি হায়দরাবাদের নেতৃত্ব সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ হতে চলেছে তাঁর কাছে।
আরো পড়ুন: টেস্টে তেণ্ডুলকরের এতদিনের রেকর্ড নিমেষেই ভেঙে দিলেন এক 'বিদেশী'!




