১২ কোটি টাকার ক্ষতি করিয়ে ফের ঋষভ পন্থের সাথেই নৈশভোজে যেতে চান লখনউ মালিক গোয়েন্কা!
২০২৫ সালের আইপিএল মহানিলামে ঋষভ পন্থকে ২৭ কোটি টাকা দিয়ে দলে এনেছিল লখনউ সুপার জায়ান্টস। তবে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন ভারতের এই তারকা উইকেটকিপার। অবশেষে ১৫ কোটি টাকায় পন্থকে দিল্লি ক্যাপিটালসের হাতে তুলে দিয়েছে লখনউ।

২০২৫ সালের আইপিএল মহানিলামে ঋষভ পন্থ-কে ২৭ কোটি টাকা দিয়ে দলে এনেছিল লখনউ সুপার জায়ান্টস। তবে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন ভারতের এই তারকা উইকেটকিপার। অবশেষে ১৫ কোটি টাকায় পন্থকে দিল্লি ক্যাপিটালসের হাতে তুলে দিয়েছে লখনউ। কিন্তু দল পরিবর্তনের পরেও তাঁর সঙ্গে সম্পর্ক কোনভাবেই খারাপ হয়নি বলে জানিয়েছেন লখনউয়ের মালিক সঞ্জীব গোয়েন্কা। তার পরিবর্তে তিনি পন্থের সঙ্গে ভবিষ্যতে নৈশভোজে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আর কী বললেন গোয়েন্কা?
লখনউ শিবিরে পারফরম্যান্স এবং অধিনায়কত্বে সফল নন পন্থ!
পন্থকে দলে নেওয়ার পরেই লখনউ-র অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। তবে দায়িত্ব কাঁধে নিয়ে দলকে একবারের জন্যও প্লে-অফে তুলতে পারেননি তিনি। গত সিজনে পন্থ ১৪ টি ম্যাচ খেলে করেছেন মাত্র ৩১২ রান। প্রত্যাশা মত ছিল না তাঁর স্ট্রাইক রেটও। সেই কারণেই বারবার সমালোচনার মুখে পড়েছেন নেতৃত্ব আর পারফরম্যান্স নিয়ে। অবশেষে মাত্র চারটি ম্যাচে জয়লাভ করে পয়েন্ট তালিকায় লখনউ একেবারে শেষেই শেষ করে।
পুরনো দলে ফিরে কি ফের নেতৃত্ব পাবেন পন্থ?
আইপিএল মরসুম শেষ হওয়ার পর পন্থ নেতৃত্ব থেকে সরে দাঁড়ান। তারপর দিল্লি ক্যাপিটালসে তাঁকে পাঠিয়ে দেয় লখনউ। পরিবর্তে তাঁরা দলে নেয় কুলদীপ যাদব-কে। পন্থ পুরনো দলে ফিরে গিয়ে আবারও দিল্লির নেতৃত্বও পাওয়ার অপেক্ষায়।
আরো পড়ুন: ফের অধিনায়কত্বের 'মুকুট' মাথায় উঠতে চলেছে মহম্মদ সিরাজের, কোন দলের হয়ে খেলবেন সিরাজ?
পন্থের কী কথা হয়েছিল গোয়েন্কার?
এক পডকাস্টে গোয়েন্কাকে প্রশ্ন করা হয়, দল পরিবর্তনের আগে তাঁর সঙ্গে পন্থের কী কথা হয়েছিল। গোয়েন্কা জানিয়েছেন, শুধু দলবদল নিয়ে শেষ কথোপকথনে আলোচনা হয়নি। তাঁদের মধ্যে কথা হয়েছিল আরও অনেক বিষয় নিয়েই।
ঠিক কী কথা হয়েছিল, সেই জানতে চাওয়া হলে গোয়েন্কা অবশ্য সরাসরি উত্তর দেননি। তিনি বলেন, তাঁর অনেক শুভেচ্ছা রয়েছে পন্থের জন্য। পাশাপাশি আগামী দিনে তাঁর সাথে এক বার নৈশভোজে যাওয়ার আশাও প্রকাশ করেছেন তিনি। তাই বলাই যায়, দল পরিবর্তন না হলেও পন্থের সাথে গোয়েন্কার ব্যক্তিগত সম্পর্ক যে এখনও অটুট, সেটা স্পষ্ট।
আরো পড়ুন: টেস্টে তেণ্ডুলকরের এতদিনের রেকর্ড নিমেষেই ভেঙে দিলেন এক 'বিদেশী'!




