CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%
নিউজ

সৌরভ, যুবরাজের দলে এবার এন্ট্রি নিচ্ছেন শ্রীলঙ্কার এই 'তুখোড়' পেসার, জমে যাবে আইপিএলের আসর!

আইপিএলের আগামী সিজনের আগে বড়সড় পরিবর্তন হতে চলেছে দিল্লি ক্যাপিটালসের কোচিং স্টাফে। দলের নতুন বোলিং কোচ হিসেবে শ্রীলঙ্কার প্রাক্তন কিংবদন্তি ফাস্ট বোলার চামিন্দা ভাসকে নিয়োগ করার প্রস্তুতি নিচ্ছে দিল্লি ক্যাপিটালস।

Sourav Ganguly, Yuvraj Singh and Chaminda Vaas included in Delhi Capitals coaching staff
Sourav Ganguly, Yuvraj Singh and Chaminda Vaas included in Delhi Capitals coaching staff

আইপিএলের আগামী সিজনের আগে বড়সড় পরিবর্তন হতে চলেছে দিল্লি ক্যাপিটালসের কোচিং স্টাফে। দলের নতুন বোলিং কোচ হিসেবে শ্রীলঙ্কার প্রাক্তন কিংবদন্তি ফাস্ট বোলার চামিন্দা ভাসকে নিয়োগ করার প্রস্তুতি নিচ্ছে দিল্লি ক্যাপিটালস। মুনাফ প্যাটেলের জায়গাতেই তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

চামিন্দা ভাস হচ্ছেন দিল্লির বোলিং কোচ!

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, চামিন্দা ভাস-কে বোলিং কোচ হিসেবে নিযুক্ত করার আগে ভারতের প্রাক্তন দুই তারকা বোলার জাহির খান আর অনিল কুম্বলের সাথেও দিল্লি ফ্র্যাঞ্চাইজি যোগাযোগ করেছিল। জাহির খানের সঙ্গে অনেকটাই এগিয়েছিল আলোচনা। পাশাপাশি কুম্বলের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল। যদিও চুক্তির শর্ত নিয়ে অবশেষে দু’পক্ষের মধ্যে সমঝোতা নাহয়নি। তাই তাঁদের কাউকেই আর দায়িত্ব দেওয়া সম্ভব হয়নি।

কোচিং স্টাফে বিরাট রদবদল দিল্লির!

এবার দিল্লি ক্যাপিটালস নিজেদের কোচিং স্টাফে বিরাট রদবদল করছে। যুবরাজ সিং-কে ইতিমধ্যেই ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। হেমং বদানিকে সরিয়ে দিয়ে নতুন হেড কোচের সন্ধানও করছে তারা। একইসঙ্গে নতুন মুখ আনার পরিকল্পনা রয়েছে ডিরেক্টর ভেনুগোপাল রাওয়ের জায়গাতেও।

আরো পড়ুন: বৈভব বাদ, তাই এই ক্রিকেটারের স্ত্রী অবাক, বৈভবের জন্য ভারতীয় নির্বাচকদের দিকে আঙ্গুল তুললেন তিনি!

মুনাফ প্যাটেলের জায়গায় আসছেন ভাস:

গত দুই সিজন দিল্লির বোলিং কোচ হিসেবে মুনাফ প্যাটেল কাজ করেছেন। এবার তাঁর জায়গায় দায়িত্ব গ্রহণ করতে চলেছেন চামিন্দা ভাস। খেলোয়াড় হিসেবে জীবনের অনেকটা সময় কাটানোর পর কোচিং পেশাতেও, শ্রীলঙ্কার এই কিংবদন্তি পেসার নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে নজরকাড়া রেকর্ড ভাসের:

আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ রেকর্ড গড়েছেন ভাসের। তিনি শ্রীলঙ্কার হয়ে ১১১টি টেস্ট, ৩২২টি ওয়ানডে ম্যাচ ও ৬টি টি-২০ খেলেছেন। টেস্টে তাঁর ঝুলিতে আছে ৩৫৫টি উইকেট। ওয়ানডে ক্রিকেটে ৪০০টি উইকেট শিকার করেছেন। টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে ৬ উইকেট শিকার করেছেন। তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৭৬১টি উইকেট পেয়েছেন চামিন্দা ভাস।

আরো পড়ুন: রোহিত শর্মাকে চাপে ফেলতে কোন তরুণের উপর ভরসা রাখছেন গম্ভীর? বিশ্বকাপের আগে নতুন 'সমীকরণ' প্রস্তুত!

ট্যাগ:Delhi Capitals

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে