CSE
Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%
নিউজ

বিসিসিআইয়ের বড় দায়িত্ব শচীন-সৌরভকে দেওয়া হোক— এই ক্রিকেটারের বড় আর্জি!

ক্রিকেট উপদেষ্টা কমিটি বা সিএসি-র পরিধি ভারতীয় ক্রিকেটের উন্নতিতে আরও বৃদ্ধি করার জন্য পরামর্শ দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকার। তিনি মনে করেন, শুধুমাত্র নির্বাচক আর কোচ নিয়োগের মধ্যে সিএসির দায়িত্ব সীমাবদ্ধ না রেখে, এই কমিটির ভূমিকা রাখা উচিত ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটের সূচি-সহ ভারতীয় ক্রিকেটের গুরুত্বপূর্ণ বিষয়গুলিতেও। আর কী বললেন গাভাসকার?

Sachin-Sourav in BCCI
Sachin-Sourav in BCCI

ক্রিকেট উপদেষ্টা কমিটি বা সিএসি-র পরিধি ভারতীয় ক্রিকেটের উন্নতিতে আরও বৃদ্ধি করার জন্য পরামর্শ দিলেন টিম ইন্ডিয়া-র প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকার। তিনি মনে করেন, শুধুমাত্র নির্বাচক আর কোচ নিয়োগের মধ্যে সিএসির দায়িত্ব সীমাবদ্ধ না রেখে, এই কমিটির ভূমিকা রাখা উচিত ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটের সূচি-সহ ভারতীয় ক্রিকেটের গুরুত্বপূর্ণ বিষয়গুলিতেও।

শচীন-সৌরভদের মতো অভিজ্ঞদের নিযুক্ত করার ভাবনা!

‘মিড-ডে’-তে নিজের কলামে গাভাসকার জানান, সিএসিকে আরও কার্যকর করতে অভিজ্ঞ প্রাক্তন ক্রিকেটারদের যুক্ত করা যেতেই পারে। তাঁর এমন প্রস্তাব বাস্তবায়িত হলে, এমন দায়িত্বে সচিন তেন্ডুলকর আর সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো অভিজ্ঞ প্রাক্তন ক্রিকেটারদেরও যুক্ত করার জন্য সুযোগ তৈরি হবে। যদিও সরাসরি কমিটিতে তাঁদের নাম নেওয়ার প্রস্তাব দিয়েছেন কি না, সেটা অবশ্য স্পষ্ট নয়।

দলীপ ট্রফির নিয়ম নিয়ে আপত্তি গাভাসকারের!

সম্প্রতি দলীপ ট্রফির ফাইনালে প্রথম ইনিংসে ইস্ট জোন আর সাউথ জোনের ম্যাচ এগিয়ে থাকার ভিত্তিতে খেলার নিষ্পত্তি হয়। গাভাসকার এই নিয়ম নিয়েই অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি মনে করেন, ঘরোয়া ক্রিকেটের বেশ কিছু নিয়ম নিয়ে ভাবনাচিন্তা করা প্রয়োজন নতুন করে। এই পরিস্থিতিতে আরও বেশি ক্রিকেট প্রশাসনে অভিজ্ঞ প্রাক্তন খেলোয়াড়দের যুক্ত থাকার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেছেন।

আরো পড়ুন: বৈভবকে নিয়ে সমালোচনা, তাই এবার বৈভবকে জড়িয়েই জবাব দিলেন সঞ্জু!

একই ধরনের কমিটির প্রস্তাব মহিলা ক্রিকেটেও:

গাভাসকার বলেন, নির্বাচক কমিটি ও ক্রিকেট উপদেষ্টা কমিটি ছাড়া এই ধরনের আরও কোনও কমিটি বোর্ডে নেই। তাই সিএসির দায়িত্ব বৃদ্ধি করে ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটের সূচি ও ভারতীয় ক্রিকেটের সঙ্গে জড়িয়ে থাকা অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় গুলির ওপর নজর দেওয়া দরকার। একই ধরনের ব্যবস্থার প্রয়োজন মহিলা ক্রিকেটের ক্ষেত্রেও রয়েছে বলে মনে করেন তিনি।

টেকনিক্যাল কমিটিতে গাভাসকার কাজের অভিজ্ঞতা তুলে ধরলেন:

কোচ, অধিনায়ক অথবা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের সাথে সরাসরি আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ কর তার কার্যকারিতা আরও বৃদ্ধি হবে বলে মনে করেন গাভাসকার। তিনি নিজের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান থাকার সময়ের অভিজ্ঞতার ব্যাপারেও উল্লেখ করেছেন তিনি। রঞ্জি ট্রফির আঞ্চলিক কাঠামো বাতিল এবং প্লেট প্রতিযোগিতা চালু করেছিল তাঁর নেতৃত্বাধীন কমিটি। এতে দেশের বিভিন্ন প্রান্তে ও ভিন্ন পরিবেশে খেলার সুযোগ পান ক্রিকেটাররা। ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞতা আর পরিকল্পনার সমন্বয়ে আরও উন্নতি সাধন সম্ভব বলেই মনে করছেন সুনীল গাভাসকার।

আরো পড়ুন: ১০০ করেও শেষ রক্ষা হল না, বিশ্বকাপের দল থেকে 'ছাঁটাই' ভারতের এই তারকা ওপেনার!

ট্যাগ:India

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে