২৪ ঘন্টায় বৈভব সূর্যবংশীর আয় কত জানেন? সত্যিটা জানলে চমকে যাবেন!
বিশ্ব ক্রিকেটে মাত্র ১৫ বছর বয়সেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বৈভব সূর্যবংশী। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে আন্তর্জাতিক মঞ্চ—এই তরুণ ভারতীয় ক্রিকেটার নিজের বিস্ফোরক ব্যাটিংয়ে সকলের নজর কেড়ে নিয়েছেন।

বিশ্ব ক্রিকেটে মাত্র ১৫ বছর বয়সেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বৈভব সূর্যবংশী। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে আন্তর্জাতিক মঞ্চ—এই তরুণ ভারতীয় ক্রিকেটার নিজের বিস্ফোরক ব্যাটিংয়ে সকলের নজর কেড়ে নিয়েছেন। রিপোর্টে দাবি করা হয়েছে, আইপিএল ২০২৬-এ তাঁর দারুন পারফরম্যান্সের পর বৈভবের জনপ্রিয়তা আর ব্র্যান্ড ভ্যালু নাকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শুধু তাই নয়, সম্প্রচারের সময় কিংবদন্তি সচিন তেন্ডুলকরের সঙ্গেও তাঁর জনপ্রিয়তার তুলনা করা হয়েছে।
প্রতিদিন দেড় থেকে ২ কোটি?
হৌলিহান লোকির আইপিএল ভ্যালুয়েশন স্টাডি ২০২৬ অনুসারে, বিজ্ঞাপন আর ব্র্যান্ড সংক্রান্ত কাজের ব্যাপারে বৈভবের সম্ভাব্য বাজারদর বড় অঙ্কে পৌঁছেছে ইতিমধ্যেই। রিপোর্টে দাবি, প্রতিদিন প্রায় দেড় থেকে ২ কোটি টাকা পর্যন্ত তিনি নাকি আয় করতে পারেন। যদিও এটা কোনও সরকারি কিংবা নিশ্চিত দৈনিক পারিশ্রমিক নয়। মূলত ব্র্যান্ড এর বাণিজ্যিক কাজের সম্ভাব্য মূল্য নিয়ে রিপোর্টভিত্তিক অনুমান করা হচ্ছে।
আইপিএলের পর বাজারদর বদলেছে বৈভবের!
এএমপি স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টের প্রতিষ্ঠাতা তথা প্রধান নির্বাহী ইন্দ্রনীল দাস ব্লাহ জানান, আইপিএলের আগে বৈভবের কোনও নির্দিষ্ট বাজারদর ছিল না। তবে পরিস্থিতি বদলেছে প্রতিযোগিতায় সাফল্যের পর। তিনি দাবি করেছেন, বর্তমানে একটি ব্র্যান্ড চুক্তির জন্য বৈভব প্রায় দেড় কোটি টাকা পর্যন্ত চার্জ করতে পারবেন। আগামী দিনে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করলে আরও বাড়তে পারে এই অঙ্ক।
দুই বছরে ৩-৪ কোটি?
রিপোর্টে আরও দাবি করা হয়েছে যে, বৈভব আগামী দু’বছর যদি একইভাবে পারফর্ম করে, তাহলে তাঁর এন্ডোর্সমেন্ট ফি পৌঁছতে পারে প্রতিদিন ৩ থেকে ৪ কোটি টাকা পর্যন্ত। তাঁর জনপ্রিয়তা বাড়াতে ২০২৫ সালে তাঁর নজরকাড়া পারফরম্যান্স আর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ১৭৫ রানের ইনিংস গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
আরো পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে কি আদৌ জায়গা হবে রোহিত-হার্দিকের?
রিপোর্টে জানানো হয়েছে , ১৮ বছর পূর্ণ না হওয়ায় বর্তমানে তাঁর পরিবারই বৈভবের বাণিজ্যিক বিষয়গুলি সামলাচ্ছে। দাবি করা হয়েছে, তাঁর কোনও আনুষ্ঠানিক এজেন্ট নেই। ক্রিকেটীয় যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রাজস্থান রয়্যালসও।
ইংল্যান্ড সফরে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করার পর জিম্বাবোয়ের বিপক্ষে বৈভব দুর্দান্ত প্রত্যাবর্তন করেন। তিন ম্যাচে ১৫১ রান করে তিনি সিরিজের সেরা খেলোয়াড় হন। ছ’টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচে এখনও পর্যন্ত ৩২.১৬ গড়ে ১৯৩ রান করেছেন বৈভব। ১৮৯.২১ তাঁর স্ট্রাইক রেট। দুটি অর্ধশতরান রয়েছে, ১৬টি চার সহ ১৪টি ছক্কাও আছে। আফগানিস্তানের বিরুদ্ধে বর্তমানে টি-২০ সিরিজের এই তরুণ তারকা ভারতীয় দলেও রয়েছেন।




