CSE
Toss Index467.7 +2.39%Match Index1,063.2 +4.27%TIX-CPL2651.7 −4.41%TIX-ATOZ26102.5 −0.01%TIX-SLTO26115.2 +6.66%Sri Lanka tour of England 2026 · CSXM3630 ZIM vs AUS +0.00%M3629 JPN vs HK +0.00%M3628 ENG vs SL +4.27%M3627 ZIM-W vs SA-W +4.27%M3626 JPN vs HK +4.27%M3625 JK vs GAW −4.30%M3624 ZIM vs AUS +1.77%M3623 GAW vs ABF −4.48%M3622 ENG vs SL +4.27%M3621 AFG vs IND +2.60%Toss Index467.7 +2.39%Match Index1,063.2 +4.27%TIX-CPL2651.7 −4.41%TIX-ATOZ26102.5 −0.01%TIX-SLTO26115.2 +6.66%Sri Lanka tour of England 2026 · CSXM3630 ZIM vs AUS +0.00%M3629 JPN vs HK +0.00%M3628 ENG vs SL +4.27%M3627 ZIM-W vs SA-W +4.27%M3626 JPN vs HK +4.27%M3625 JK vs GAW −4.30%M3624 ZIM vs AUS +1.77%M3623 GAW vs ABF −4.48%M3622 ENG vs SL +4.27%M3621 AFG vs IND +2.60%
নিউজ

গম্ভীরের সিদ্ধান্তে কি মোটেও খুশি নয় যুবরাজ? কেন গম্ভীরকে নিয়ে এমন বললেন যুবি?

দক্ষিণ আফ্রিকার মাটিতে আগামী বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। সেই প্রতিযোগিতায় ভারতের জার্সিতে রোহিত শর্মা আর বিরাট কোহলিকে দেখা যাবে কি না, সেই নিয়ে জল্পনা চলছে ইতিমধ্যেই।

Yuvraj Singh unhappy with Gautam Gambhir team selection
Yuvraj Singh unhappy with Gautam Gambhir team selection

দক্ষিণ আফ্রিকার মাটিতে আগামী বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। সেই প্রতিযোগিতায় ভারতের জার্সিতে রোহিত শর্মা আর বিরাট কোহলি-কে দেখা যাবে কি না, সেই নিয়ে জল্পনা চলছে ইতিমধ্যেই। এরই মধ্যে ২০১১ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম নায়ক যুবরাজ সিং গুরুত্বপূর্ণ বার্তা দিলেন জাতীয় দলের কোচ গৌতম গম্ভীর-কে। তাঁর মতে, বিশ্বকাপের আগে দলে অহেতুক  পরিবর্তন আনা উচিত নয়।

শেষ মুহূর্তে বদল নয়:

যুবরাজ এক ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে জানান, বিশ্বকাপের আগে একটি নির্দিষ্ট দলকে নিয়ে অন্তত এক বছর  এগিয়ে যাওয়া দরকার। তিনি মনে করেন, বারবার দল পরিবর্তন না করে ক্রিকেটারদের উপরে আস্থা রাখাই হলো সাফল্যের চাবিকাঠি।কোনও দলের জন্যই শেষ মুহূর্তে বড় ধরনের পরিবর্তন আদর্শ নয় বলে তিনি মনে করেন।

ব্যর্থতার কারণেও বড় পরিবর্তন!

যুবরাজের মতে, অতীতে ভারত বড় আন্তর্জাতিক প্রতিযোগিতার আগে যখনই শেষ মুহূর্তে বড়সড় রদবদল করেছে দলে, তখনই তার নেতিবাচক প্রভাব পড়েছে ফলাফলে। তাই তাঁর মতে, বিশ্বকাপের জন্য প্রথমেই একটি দল নির্বাচন করতে হবে। ২০২৭ বিশ্বকাপ জেতার ক্ষমতা রাখে সেই দলই, এই বিশ্বাস নিয়েই এগিয়ে যেতে হবে। তাঁর মতে, টুর্নামেন্টের মাঝপথে কিংবা ঠিক আগে বড় পরিবর্তনের পথে হাঁটা একেবারেই উচিত নয়।

আরো পড়ুন: এই প্রথমবার টিম ইন্ডিয়ার ওয়ান ডে দলে জম্মু-কাশ্মীরের নমন ধীর সুযোগ পেলেন, সবার নজর এখন তার দিকেই!

তরুণদেরও দিতে হবে সুযোগ!

শুধুমাত্র অভিজ্ঞ ক্রিকেটার নয়, যুবরাজ তরুণদেরও পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ দেওয়ার ব্যাপারেও সওয়াল করেছেন। তিনি মনে করেন, কোনও ক্রিকেটারের বয়স ১৬ হোক কিংবা ২০, বিশ্বকাপের প্রস্তুতির জন্য নিয়মিত খেলার সুযোগ দেওয়া উচিত তাঁকে। বিশেষত, বর্তমানে টি-২০ ক্রিকেটের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ৫০ ওভারের ক্রিকেটে ক্রিকেটারদের জন্য পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ নিশ্চিত করা উচিত।

স্থিতিশীল দলেই রয়েছে সাফল্যের সম্ভাবনা:

বিশ্বকাপের মতো বড় মঞ্চে সাফল্য পেতে যুবরাজ স্থির আর ভারসাম্যপূর্ণ দল গঠনের উপরই বেশি জোর দিয়েছেন। তাঁর মতে, একবার সঠিক দল বাছাইয়ের পর দীর্ঘ সময় ধরে খেলানো দরকার, শুধুমাত্র সেই ক্রিকেটারদের উপরই আস্থা রেখে। তিনি ২০২৪ ও ২০২৬ সালের বিশ্বকাপের উদাহরণ তুলে ধরে স্থিতিশীল দল গঠনের গুরুত্বও তুলে ধরেছেন।

আরো পড়ুন: অবসর নেওয়া উচিত বৈভব সূর্যবংশীর: সুনীল গাভাস্কার!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে