CSE
Toss Index467.7 +2.39%Match Index1,063.2 +4.27%TIX-CPL2651.7 −4.41%TIX-ATOZ26102.5 −0.01%TIX-SLTO26115.2 +6.66%Sri Lanka tour of England 2026 · CSXM3630 ZIM vs AUS +0.00%M3629 JPN vs HK +0.00%M3628 ENG vs SL +4.27%M3627 ZIM-W vs SA-W +4.27%M3626 JPN vs HK +4.27%M3625 JK vs GAW −4.30%M3624 ZIM vs AUS +1.77%M3623 GAW vs ABF −4.48%M3622 ENG vs SL +4.27%M3621 AFG vs IND +2.60%Toss Index467.7 +2.39%Match Index1,063.2 +4.27%TIX-CPL2651.7 −4.41%TIX-ATOZ26102.5 −0.01%TIX-SLTO26115.2 +6.66%Sri Lanka tour of England 2026 · CSXM3630 ZIM vs AUS +0.00%M3629 JPN vs HK +0.00%M3628 ENG vs SL +4.27%M3627 ZIM-W vs SA-W +4.27%M3626 JPN vs HK +4.27%M3625 JK vs GAW −4.30%M3624 ZIM vs AUS +1.77%M3623 GAW vs ABF −4.48%M3622 ENG vs SL +4.27%M3621 AFG vs IND +2.60%
নিউজ

কেরিয়ারের সাথে সাথে প্রেমিকার সঙ্গে বিচ্ছেদও হয়ে গেল পৃথ্বী শ-র! বাগদানের ৬ মাসের মধ্যেই সব শেষ!

মাত্র ৬ মাস আগে ধুমধাম করে ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ আর আকৃতি আগরওয়াল বাগ্‌দান সেরেছিলেন। দ্রুতই দু’জনের বিয়ের পিঁড়িতে বসার কথাও ছিল। তবে আর বিয়ের পরিণতি পেল না সেই সম্পর্ক।

Prithvi Shaw and Akriti Agarwal called off their wedding
Prithvi Shaw and Akriti Agarwal called off their wedding

মাত্র ৬ মাস আগে ধুমধাম করে ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ আর আকৃতি আগরওয়াল বাগ্‌দান সেরেছিলেন। দ্রুতই দু’জনের বিয়ের পিঁড়িতে বসার কথাও ছিল। তবে আর বিয়ের পরিণতি পেল না সেই সম্পর্ক। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা পোস্ট করে আকৃতি তাঁদের বিচ্ছেদের খবর সামনে আনেন। তুই কঠিন সময়ে যেন তাঁদের ব্যক্তিগত বিষয় গোপনীয়তায় থাকে, তার অনুরোধ জানিয়েছেন তিনি। 

ভবিষ্যতের লক্ষ্য ও পরিস্থিতির জন্য বিচ্ছেদ!

আকৃতির বক্তব্য, ভবিষ্যৎ নিয়ে তাঁদের দুজনের লক্ষ্য আর বর্তমান পরিস্থিতির মধ্যে কোন মিল না থাকার কারণেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তবে এখনো পর্যন্ত দুজন দুজনের প্রতি ভালোবাসা আর সম্মান বজায় রেখেছেন। দুজনের যে আলাদা হয়ে যাচ্ছে সেই বাস্তবতাও মেনে নিয়েছেন তাঁরা।

ভালোবাসা থাকলেও একই পথে এগোনো হলনা!

নিজের বার্তায় আকৃতি স্পষ্ট জানান, তাঁদের বিচ্ছেদ মানেই একে অপরের প্রতি কোন অসম্মান নয়। বরং দুজন দুজনের প্রতি সম্মান দেখে এমন সিদ্ধান্ত নিয়েছেন। আগামী দিনে সুখ শান্তি বজায় রেখে আমাদের সঙ্গে দুজনেই জীবন কাটাতে চান। সেই জন্য এই বিচ্ছেদের কারণ নিয়ে অপ্রয়োজনীয় জল্পনা বা অনুমান না করার আবেদন জানিয়েছেন আকৃতি। দুজনের কাছেই যেহেতু সময়টা খুবই কঠিন তাই, এই সময় যাতে গোপনীয়তা বজায় থাকে তার অনুরোধ জানিয়েছেন তিনি। আকৃতির এই বার্তার পরই প্রকাশ্যে আসে পৃথ্বী শ আর আকৃতির সম্পর্ক ভেঙে যাওয়ার বিষয়টি।

আরো পড়ুন: চাকরি হারাবেন অজিত আগরকর! তালিকায় আর কে কে রয়েছেন?

৮ মার্চ হয়েছিল বাগদান:

আকৃতি আগরওয়ালের সাথে পৃথ্বী শ-এর চলতি বছরের ৮ মার্চ  বাগ্‌দান হয়েছিল। সেই সময় এই তরুণ ক্রিকেটার ক্রিকেটে জীবনে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। বাগদানের খবর সামনে আসতেই অনেকে ভেবেছিলেন, এবার হয়তো ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করতে করতেই ক্রিকেট জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে তবে। কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যেই ভাঙল সেই সম্পর্ক।

ক্রিকেটেও কঠিন সময় পৃথ্বীর:

ব্যক্তিগত জীবনে টানাপোড়নের পাশাপাশি এই মুহূর্তে ক্রিকেটের ক্ষেত্রেও কঠিন সময় পার করছেন পৃথ্বী শ। আইপিএল এ নিয়মিত সুযোগ মিলছে না, এমনকি ঘরোয়া ক্রিকেটেও রাজ্য দলের হয়ে মাঠে নামতে পারেননি তিনি। বর্তমানে পৃথ্বীর কেরিয়ার অনিশ্চয়তায়। অনেকেই মনে করেন, তাঁর অনিয়ন্ত্রিত বা বিশৃঙ্খল জীবনযাপনের জন্য ক্রিকেটে সাফল্য পাচ্ছেন না। পৃথ্বীর পক্ষ থেকে এই ব্যাপারে কিছুই জানানো হয়নি। এরই মধ্যে বিয়ে ভেঙে যাওয়া নিয়ে নতুন করে চর্চায় উঠে এসেছেন তিনি।

আরো পড়ুন: গম্ভীরের সিদ্ধান্তে কি মোটেও খুশি নয় যুবরাজ? কেন গম্ভীরকে নিয়ে এমন বললেন যুবি?

ট্যাগ:Prithvi Shaw

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে