CSE
Toss Index467.7 +2.39%Match Index1,063.2 +4.27%TIX-CPL2651.7 −4.41%TIX-ATOZ26102.5 −0.01%TIX-SLTO26115.2 +6.66%Sri Lanka tour of England 2026 · CSXM3630 ZIM vs AUS +0.00%M3629 JPN vs HK +0.00%M3628 ENG vs SL +4.27%M3627 ZIM-W vs SA-W +4.27%M3626 JPN vs HK +4.27%M3625 JK vs GAW −4.30%M3624 ZIM vs AUS +1.77%M3623 GAW vs ABF −4.48%M3622 ENG vs SL +4.27%M3621 AFG vs IND +2.60%Toss Index467.7 +2.39%Match Index1,063.2 +4.27%TIX-CPL2651.7 −4.41%TIX-ATOZ26102.5 −0.01%TIX-SLTO26115.2 +6.66%Sri Lanka tour of England 2026 · CSXM3630 ZIM vs AUS +0.00%M3629 JPN vs HK +0.00%M3628 ENG vs SL +4.27%M3627 ZIM-W vs SA-W +4.27%M3626 JPN vs HK +4.27%M3625 JK vs GAW −4.30%M3624 ZIM vs AUS +1.77%M3623 GAW vs ABF −4.48%M3622 ENG vs SL +4.27%M3621 AFG vs IND +2.60%
নিউজ

আফগানিস্তানের বিপক্ষে কেন বৈভবকে একটা ম্যাচেও খেলানো হল না? এবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন গম্ভীর!

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে একটিতেও বৈভব সূর্যবংশীকে খেলানো হয়নি। আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্সের পরও ১৫ বছরের এই ব্যাটারকে কেন প্রথম একাদশে রাখা হল না, প্রাক্তন ক্রিকেটারদের একাংশ সেই নিয়ে প্রশ্ন তুলছেন।

Gautam Gambhir on Vaibhav Suryavanshi
Gautam Gambhir on Vaibhav Suryavanshi

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে একটিতেও বৈভব সূর্যবংশী-কে খেলানো হয়নি। আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্সের পরও ১৫ বছরের এই ব্যাটারকে কেন প্রথম একাদশে রাখা হল না, প্রাক্তন ক্রিকেটারদের একাংশ সেই নিয়ে প্রশ্ন তুলছেন। যদিও নিজের সিদ্ধান্তে অনড় ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। তাঁর স্পষ্ট কথা, এখনও অপেক্ষা করতে হবে বৈভবকে। কেন অপেক্ষা করতে হবে বৈভবকে?

জাতীয় দলে জায়গা পেলেই প্রথম একাদশে নয়!

বাইরে বৈভবকে নিয়ে যতই আগ্রহ তৈরি হোক না কেন, সেই নিয়ে গম্ভীর বিশেষ ভাবিত নন। কিশোর ক্রিকেটারকে তিনি বুঝিয়ে দিয়েছেন, জাতীয় দলে জায়গা করে নিলেই প্রথম একাদশে খেলার কোনও নিশ্চয়তা থাকে না। কোনও ক্রিকেটারের জন্য দলে সংরক্ষিত জায়গা নেই।

সঞ্জুর পারফরম্যান্সকে গুরুত্ব দিচ্ছেন গম্ভীর!

বৈভবকে না খেলানো নিয়ে সঞ্জু স্যামসনের উদাহরণ দিলেন ভারতীয় কোচ। তাঁর কথায়, "আমি মনে করি, সঞ্জু স্যামসন প্রমাণ করে দিয়েছে যে সে কী করতে পারে। প্রতিমা না থাকলে কি কেউ বিশ্বকাপে সেরা ক্রিকেটার হতে পারে? সঞ্জু দলের জন্য অনেক করেছে। তবে এটা বলতে পারি যে, সিদ্ধান্ত গ্রহণ করা খুব কঠিন। অন্তত আমার এই কোচিং জীবনে এমন কঠিন সিদ্ধান্ত আগে নিতে হয়নি।" 

ফর্মের ভিত্তিতেই সিদ্ধান্ত:

ইংল্যান্ড সফরের প্রসঙ্গ নিয়ে গম্ভীর জানিয়েছেন, সঞ্জুকে সব ম্যাচে খেলানো হয়নি। তাঁর মতে, দল নির্বাচনের ক্ষেত্রে ক্রিকেটারের বর্তমান ফর্মও গুরুত্বপূর্ণ। গম্ভীর বলেন, "ইংল্যান্ডে সব ম্যাচে ওকে খেলাইনি। সিদ্ধান্ত নিয়েছিলাম ওর ফর্ম বিচার করেই।"

বৈভবও সেরা হয়েও, তবু কেন অপেক্ষা?

শেষ ম্যাচে ম্যাচের সেরা ক্রিকেটার হন বৈভবও। কিন্তু এখনই তাঁকে প্রথম একাদশে সুযোগ না দেওয়ার আসল কারণ জানিয়ে গম্ভীর জানান, "আবারও বলছি, কখনও কখনও সিদ্ধান্ত নিতে হয় ক্রিকেটারদের ফর্মের ভিত্তিতে। আমি এই সিরিজ়ে টি-২০ বিশ্বকাপের দলটাকেই খেলাতে চাইছিলাম।’’

আরো পড়ুন: একসাথে ২২ গজের মাঠে সুযোগ পাচ্ছেন ৬৯ ক্রিকেটার! জানেন, ঠিক কীভাবে পাঁচটি দল পাঠাচ্ছে বিসিসিআই?

বিশ্বকাপজয়ীদের উপর আস্থা:

গম্ভীরের যুক্তি, কয়েকটি ম্যাচে বিশ্বকাপ জেতানো ক্রিকেটারেরা খেলতে না পারলেও তাঁদের মান কমে যায় না। তিনি বলেন, ‘‘ আমি বিশ্বাস করি, তিন-চারটে ম্যাচ খেলতে না পারলে বিশ্বকাপ জেতানো ক্রিকেটারেরা কখনওই খারাপ খেলোয়াড় হয়ে যায় না। যদি পর পর দুটো বিশ্বকাপে কোনও দল অপরাজিত থেকে জয় পায়, তা হলে দু’একটা সিরিজ়ে খারাপ খেললেই সেই দলটা কখনও খারাপ হয়ে যায় না।"

বৈভবকে অপেক্ষার বার্তা:

তবে কি এখন এখন বৈভব খেলার সুযোগ পাবেন না? উত্তরে গম্ভীর জানান, "বৈভবের ক্ষেত্রে বলতে পারি, এখন ওকে অপেক্ষা করতে হবে। এটা খুবই স্পষ্ট। বৈভব কী ধরনের প্রতিভা, আমরা সেটা জানি। ও কী করতে পারে, সকলে তা-ও জানে।" গম্ভীর বলেন, "যে বছরের পর বছর ধরে ভাল পারফর্ম যে বা যারা করছে, প্রথম একাদশে তারা সুযোগ পাওয়ার ব্যাপারে একটু অগ্রাধিকার পাবেই।"

যদিও দরজা বন্ধ নয় বৈভবের জন্য। বরং সুযোগ পেলে তাঁকে ধারাবাহিক ভাবেও খেলার সুযোগ দেওয়া হবে বলে জানান ভারতীয় কোচ। গম্ভীর জানান, "বৈভবও যখনই সুযোগ পাবে, তখনই ধারাবাহিক ভাবেই সুযোগ পাবে।"

আরো পড়ুন: কেরিয়ারের সাথে সাথে প্রেমিকার সঙ্গে বিচ্ছেদও হয়ে গেল পৃথ্বী শ-র! বাগদানের ৬ মাসের মধ্যেই সব শেষ!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে