CSE
Toss Index467.7 +2.39%Match Index1,063.2 +4.27%TIX-CPL2651.7 −4.41%TIX-ATOZ26102.5 −0.01%TIX-SLTO26115.2 +6.66%Sri Lanka tour of England 2026 · CSXM3630 ZIM vs AUS +0.00%M3629 JPN vs HK +0.00%M3628 ENG vs SL +4.27%M3627 ZIM-W vs SA-W +4.27%M3626 JPN vs HK +4.27%M3625 JK vs GAW −4.30%M3624 ZIM vs AUS +1.77%M3623 GAW vs ABF −4.48%M3622 ENG vs SL +4.27%M3621 AFG vs IND +2.60%Toss Index467.7 +2.39%Match Index1,063.2 +4.27%TIX-CPL2651.7 −4.41%TIX-ATOZ26102.5 −0.01%TIX-SLTO26115.2 +6.66%Sri Lanka tour of England 2026 · CSXM3630 ZIM vs AUS +0.00%M3629 JPN vs HK +0.00%M3628 ENG vs SL +4.27%M3627 ZIM-W vs SA-W +4.27%M3626 JPN vs HK +4.27%M3625 JK vs GAW −4.30%M3624 ZIM vs AUS +1.77%M3623 GAW vs ABF −4.48%M3622 ENG vs SL +4.27%M3621 AFG vs IND +2.60%
নিউজ

আইপিএলের ২০তম মরশুমের আসর বসতে চলেছে, কোথায় কখন হবে নিলাম? চলে এল বিগ আপডেট!

২০২৬ সালের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে বিসিসিআইয়ের তরফে আয়োজিত হতে চলেছে ২০২৭ সালের আইপিএল মিনি-নিলাম। ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএলের ২০তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে একাধিক বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

IPL Auction 2027 in India
IPL Auction 2027 in India

২০২৬ সালের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে বিসিসিআইয়ের তরফে আয়োজিত হতে চলেছে ২০২৭ সালের আইপিএল মিনি-নিলাম। ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএলের ২০তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে একাধিক বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে পরপর তিন বছর ধরে নিলাম আয়োজন করা হয়েছে বিদেশে। তবে এবছর আইপিএল নিলাম ভারতের মাটিতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

দুবাই-জেড্ডা-আবুধাবির পর ফের ভারত!

বিদেশের মাটিতে অনুষ্ঠিত হয়েছে গত তিনটি আইপিএল নিলাম। বিসিসিআই এর আগে দুবাই, জেড্ডা আর আবুধাবিতে নিলামের আয়োজন করেছিল। আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধুমল জানান, ওই সময় ভারতে শীতকালীন সময়ে বিয়ের মরশুম চলার জন্য পছন্দসই ভেন্যু পাওয়া কঠিন। যদিও এবার দেশের মাটিতে মিনি-নিলাম হওয়ায় উপযুক্ত ভেন্যু পাওয়া নিয়ে বোর্ড আশাবাদী।

ভেন্যু চূড়ান্ত হবে শীঘ্রই!

খুব শীঘ্রই ভেন্যুর প্রাপ্যতার ভিত্তিতে চূড়ান্ত করা হবে ২০২৭ সালের আইপিএল মিনি-নিলামের আয়োজক শহরের নাম। নিলাম দেশের মাটিতে ফেরানোর সিদ্ধান্ত নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে। এবারের নিলামকে আইপিএলের ২০তম বর্ষপূর্তির আবহে বিশেষভাবে সাজানোর পরিকল্পনা নিয়ে বোর্ড।

২৮ অক্টোবর ডব্লিউপিএল নিলাম কোচিতে:

অন্যদিকে, ২০২৭ সালের উইমেনস প্রিমিয়ার লিগ বা ডব্লিউপিএলের প্লেয়ার নিলাম অনুষ্ঠিত হবে আগামী ২৮ অক্টোবর। কোচির গ্র্যান্ড হায়াত হোটেলকে নিলামের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে। প্রতিযোগিতায় অংশ নেওয়া পাঁচটি ফ্র্যাঞ্চাইজিকে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে তাদের রিটেইন করা ক্রিকেটারদের তালিকা বিসিসিআইয়ের কাছে জমা দিতে বলা হয়েছে।

১৪ জানুয়ারি থেকে শুরু ডব্লিউপিএল:

১৪ জানুয়ারি থেকে ডব্লিউপিএলের ২০২৭ মরশুম শুরু হয়ে চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। রিটেনশন প্রক্রিয়া শেষ হওয়ার পর নিলামের মঞ্চ থাকবে দলগুলির সামনে। সেখানে প্রয়োজন অনুসারে নিজেদের স্কোয়াডের ঘাটতি পূরণ করতে নতুন ক্রিকেটারদের দলে নেওয়ার করার সুযোগ মিলবে ফ্র্যাঞ্চাইজিগুলির।

আরো পড়ুন: IPL 2027: আইপিএল ২০২৭-এ সত্যিই কি কেকেআরে যোগ দেবেন রোহিত শর্মা? অভিষেক নায়ার বলে দিলেন বড় কথা!

রিটেনশনের পরই দল গঠনে জোর:

ডব্লিউপিএল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুসারে, ২৮ সেপ্টেম্বরের রিটেনশন ডেডলাইন শেষ হলে নিজেদের দলের মূল কাঠামো প্রায় চূড়ান্ত করে ফেলবে পাঁচ ফ্র্যাঞ্চাইজি। এরপর ২৮ অক্টোবরের নিলামে প্রয়োজনীয় ক্রিকেটারদের দলে নিয়ে আরও শক্তিশালী স্কোয়াড করার পরিকল্পনা নেবে দলগুলি।

আইপিএল-ডব্লিউপিএলের প্রস্তুতি:

আইপিএল এর ডব্লিউপিএলের নতুন মরশুমের প্রক্রিয়া একই সময়ে সূচনা হবে, তাই ভারতীয় ক্রিকেটে উত্তেজনা নতুন করে তৈরি হয়েছে। একদিকে আইপিএল নিলাম দেশের মাটিতে ফেরার অপেক্ষা, আবার অন্যদিকে ডব্লিউপিএলের দল গঠনের প্রস্তুতি, এখন থেকে দুই নিলামকে নিয়েই কৌশলগত পরিকল্পনা শুরু হয়ে গেছে ফ্র্যাঞ্চাইজিগুলির অন্দরমহলে।

আরো পড়ুন: আফগানিস্তানের বিপক্ষে কেন বৈভবকে একটা ম্যাচেও খেলানো হল না? এবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন গম্ভীর!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে