CSE
Toss Index457.2 +2.89%Match Index1,108.6 +4.27%TIX-CPL2653.2 +2.89%TIX-SLTO26115.2 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3631 ABF vs JK +0.00%M3630 ZIM vs AUS +4.27%M3629 JPN vs HK +0.00%M3628 ENG vs SL +4.27%M3627 ZIM-W vs SA-W +4.27%M3626 JPN vs HK +4.27%M3625 JK vs GAW −4.30%M3624 ZIM vs AUS +1.77%M3623 GAW vs ABF −4.48%M3622 ENG vs SL +4.27%Toss Index457.2 +2.89%Match Index1,108.6 +4.27%TIX-CPL2653.2 +2.89%TIX-SLTO26115.2 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3631 ABF vs JK +0.00%M3630 ZIM vs AUS +4.27%M3629 JPN vs HK +0.00%M3628 ENG vs SL +4.27%M3627 ZIM-W vs SA-W +4.27%M3626 JPN vs HK +4.27%M3625 JK vs GAW −4.30%M3624 ZIM vs AUS +1.77%M3623 GAW vs ABF −4.48%M3622 ENG vs SL +4.27%
নিউজ

টি-২০তে ভারতের জায়গা ছিনিয়ে নিয়ে নিজের নাম এন্ট্রি করে নিল ইংল্যান্ড, পিছিয়ে গেল ভারত!

শ্রীলঙ্কাকে তিন ম্যাচের টি-২০ সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়ে দিয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ইংল্যান্ড নতুন মাইলফলক গড়ল। সিরিজ জেতার পরই আইসিসি-র টি-২০ র‍্যাঙ্কিংয়ে ইংলিশ দল শীর্ষস্থান দখল করে নিয়েছে।

England Cricket team ranking in T20I cricket
England Cricket team ranking in T20I cricket

শ্রীলঙ্কা-কে তিন ম্যাচের টি-২০ সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়ে দিয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ইংল্যান্ড নতুন মাইলফলক গড়ল। সিরিজ জেতার পরই আইসিসি-র টি-২০ র‍্যাঙ্কিংয়ে ইংলিশ দল শীর্ষস্থান দখল করে নিয়েছে। এতদিন এই জায়গায় ছিল ভারত। তারা দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে।

সিরিজের প্রথম দুই ম্যাচেই বাজিমাত করেছে ইংল্যান্ড!

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-২০ ম্যাচে সহজেই জয় তুলে নিয়েছিল ইংল্যান্ড। তাই তৃতীয় ম্যাচটি সিরিজে সম্মান বাঁচানোর শেষ সুযোগ ছিল শ্রীলঙ্কার কাছে। যদিও সেই ম্যাচেও তারা ইংল্যান্ডের সামনে টিকতে পারেনি। সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে ইংল্যান্ড পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করেছে।

মাত্র ১২৪ রানেই অলআউট শ্রীলঙ্কা!

তৃতীয় টি-২০তে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা বড় রান তুলতে ব্যর্থ হয়। মাত্র ১২৪ রানেই ইংল্যান্ডের বোলিং আক্রমণের সামনে অলআউট হয়ে গিয়েছে তারা। এর ফলে ম্যাচে জিততে ইংল্যান্ডের সামনে ১২৫ রানের লক্ষ্য দাঁড়ায়।

৫৮ বলেই ম্যাচ শেষ ইংল্যান্ডের:

১২৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে মাঠে নেমে রীতিমত কোনও সমস্যাতেই পড়তে হলোনা ইংল্যান্ডকে। মাত্র ৫৮ বলের মধ্যেই তারা লক্ষ্য পূরণ করে ম্যাচ জিতে নেয় ৮ উইকেটে। একই সঙ্গে তৃতীয় ম্যাচে জয়লাভ করে শ্রীলঙ্কাকে পুরো সিরিজে ৩-০ ব্যবধানে রীতিমত চুনকাম করে ইংলিশ দল।

আরো পড়ুন: যাকে বলা হত 'দ্বিতীয় সচিন' তারই আজ কেরিয়ার ধ্বংসের পথে, পৃথ্বীর বর্তমান অবস্থা কেমন জানেন?

ভারতের সঙ্গে সমান রেটিং র‍্যাঙ্কিংয়ে:

শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজ জয়ের পর আইসিসি টি-২০ র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ড এক নম্বরে উঠে এসেছে। তাদের রেটিং পয়েন্ট ২৬৯। একই রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। অর্থাৎ রেটিংয়ে দুই দলের ব্যবধান নেই ঠিকই , এখন ইংল্যান্ডের দখলেই র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান।

প্রথম পাঁচে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা:

আইসিসি-র টি-২০ র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। তাদের রেটিং পয়েন্ট ২৬০। চতুর্থ স্থানে আছে নিউজিল্যান্ড, তাদের রেটিং পয়েন্ট ২৪৭। আর পঞ্চম স্থানে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা, তাদের রেটিং ২৪৩। তাই শীর্ষ পাঁচে ইংল্যান্ড আর ভারতের পাশাপাশি অবস্থান করছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর দক্ষিণ আফ্রিকা।

আরো পড়ুন: এশিয়ান গেমসে হরমনপ্রীত-শ্রেয়সদের মধ্যে ফের বৈষম্য, কী জানালেন বিসিসিআই সচিব?

ট্যাগ:EnglandSri LankaIndia

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে