CSE
Toss Index457.2 +2.89%Match Index1,119.0 +0.94%TIX-SLTO26115.2 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3632 IND vs JPN +0.00%M3631 ABF vs JK +0.94%M3630 ZIM vs AUS +4.27%M3629 JPN vs HK +0.00%M3628 ENG vs SL +4.27%M3627 ZIM-W vs SA-W +4.27%M3626 JPN vs HK +4.27%M3625 JK vs GAW −4.30%M3624 ZIM vs AUS +1.77%M3623 GAW vs ABF −4.48%Toss Index457.2 +2.89%Match Index1,119.0 +0.94%TIX-SLTO26115.2 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3632 IND vs JPN +0.00%M3631 ABF vs JK +0.94%M3630 ZIM vs AUS +4.27%M3629 JPN vs HK +0.00%M3628 ENG vs SL +4.27%M3627 ZIM-W vs SA-W +4.27%M3626 JPN vs HK +4.27%M3625 JK vs GAW −4.30%M3624 ZIM vs AUS +1.77%M3623 GAW vs ABF −4.48%
নিউজ

সারাটা জীবন সরকারি চাকরি করেও যে টাকাটা কামাতে পারে না, মাত্র ১৫ বছর বয়সেই বৈভবের সম্পত্তি সবাইকে তাক লাগিয়ে দিয়েছে!

বৈভব সূর্যবংশী, মাত্র ১৫ বছর বয়সেই তিনি ক্রিকেটবিশ্বে আলোচনার কেন্দ্রে। ইতিমধ্যেই বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য তাঁকে বিশ্ব ক্রিকেটের অন্যতম চর্চিত কিশোর প্রতিভা বলা হয়।

Vaibhav Suryavanshi net worth
Vaibhav Suryavanshi net worth

বৈভব সূর্যবংশী, মাত্র ১৫ বছর বয়সেই তিনি ক্রিকেটবিশ্বে আলোচনার কেন্দ্রে। ইতিমধ্যেই বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য তাঁকে বিশ্ব ক্রিকেটের অন্যতম চর্চিত কিশোর প্রতিভা বলা হয়। মাঠে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি, এবার তাঁর আয় ও সম্পত্তি নিয়েও বিভিন্ন তথ্য সামনে এল।

বৈভবের সম্পত্তির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা?

বিভিন্ন প্রতিবেদনে অনুসারে, প্রায় ১০ কোটি টাকা হতে পারে বৈভব সূর্যবংশীর মোট সম্পত্তির পরিমাণ। এত কম বয়সে একজন ক্রিকেটারের এমন বিপুল পরিমাণ সম্পদের দাবি ক্রিকেটপ্রেমীদের মধ্যে স্বাভাবিকভাবেই কৌতূহল সৃষ্টি করেছে। 

আইপিএলে কোটির বেশি পারিশ্রমিক!

আইপিএলে রাজস্থান রয়্যালস-এর হয়ে বৈভব খেলেন। বিভিন্ন প্রতিবেদন অনুসারে, প্রতি সিজনে তাঁর চুক্তির মূল্য ১ কোটি ১০ লক্ষ টাকা। তার বাইরে তিনি আয় করেন আইপিএলের ম্যাচ ফিও থেকেও। আইপিএলে প্রতি ম্যাচের জন্য সাড়ে ৭ লক্ষ টাকা করে বৈভব ম্যাচ ফি পেয়ে থাকেন। ২৩টি ম্যাচ খেলে এখনও পর্যন্ত তাঁর মোট ম্যাচ ফি ১ কোটি ৭০ লক্ষ টাকারও বেশি। বয়স কম ঠিকই, তবে ক্রিকেট থেকে তাঁর আয়ের অঙ্ক নেহাত কম নয়। 

মুম্বইয়ে রয়েছে বৈভবের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট:

বৈভবের সম্পত্তির তালিকায় রয়েছে  মুম্বইয়ের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের। বেশ কিছু প্রতিবেদন অনুসারে এই ফ্ল্যাটের আনুমানিক মূল্য নাকি আড়াই থেকে ৩ কোটি টাকা। বিহারের তাজপুরেও বৈভবের পৈতৃক বাড়ি আছে। সেই বাড়ির মূল্য আনুমানিক ৪০ থেকে ৬০ লক্ষ টাকা।

আরো পড়ুন: টি-২০তে ভারতের জায়গা ছিনিয়ে নিয়ে নিজের নাম এন্ট্রি করে নিল ইংল্যান্ড, পিছিয়ে গেল ভারত!

গ্যারাজে টাটা কার্ভ, সঙ্গে রয়েছে মার্সিডিজ:

বৈভবের গ্যারাজে রয়েছে প্রায় ১৭ লক্ষ টাকা মূল্যের টাটা কার্ভ এসইউভি। উপহার হিসেবে পেয়েছেন একটি মার্সিডিজ-বেঞ্জ। 

বিহার সরকারের অর্থ পুরস্কার:

ক্রিকেটে সাফল্যের জন্য বৈভবকে আর্থিক পুরস্কার দিয়েছে বিহার সরকারও। সেই অঙ্ক নাকি ৫০ লক্ষ টাকা।।

এনডোর্সমেন্ট থেকেও আয় করে বৈভব:

ক্রিকেটের পারিশ্রমিকের সঙ্গে সঙ্গে নানান ব্র্যান্ড এনডোর্সমেন্ট আর বাণিজ্যিক প্রচার থেকেও বৈভব আয় করছেন। 

মাত্র ১৫ বছর বয়সে ক্রিকেটের সঙ্গে সঙ্গে বৈভব সূর্যবংশীর আয়-সম্পত্তির অঙ্ক  এখন আলোচনার কেন্দ্রে। কিন্তু তাঁর মোট সম্পদের পরিমাণ, ব্যক্তিগত সম্পত্তি আর বিভিন্ন বাণিজ্যিক চুক্তির প্রকৃত মূল্য নিয়ে নির্ভরযোগ্য সরকারি নথি প্রকাশ্যে আসেনি। তাই প্রতিবেদনে উল্লেখিত অঙ্কগুলিকে আনুমানিক ধরা হচ্ছে।

আরো পড়ুন: যাকে বলা হত 'দ্বিতীয় সচিন' তারই আজ কেরিয়ার ধ্বংসের পথে, পৃথ্বীর বর্তমান অবস্থা কেমন জানেন?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে