CSE
Toss Index1,367.9 +0.83%Match Index2,655.9 −3.33%The Hundred 2026 · CSXM207 SL vs MSG −3.33%M206 CLK vs JKS +0.33%M205 SL-W vs MSG-W +2.50%M204 SL-W vs PAK-W +5.00%M203 SB vs MIL +0.00%M202 SB-W vs MIL-W +2.27%M201 TR vs LS +4.09%M200 GG vs DMS +3.00%M199 TR-W vs LS-W −4.00%M198 MSG vs BP +2.27%Toss Index1,367.9 +0.83%Match Index2,655.9 −3.33%The Hundred 2026 · CSXM207 SL vs MSG −3.33%M206 CLK vs JKS +0.33%M205 SL-W vs MSG-W +2.50%M204 SL-W vs PAK-W +5.00%M203 SB vs MIL +0.00%M202 SB-W vs MIL-W +2.27%M201 TR vs LS +4.09%M200 GG vs DMS +3.00%M199 TR-W vs LS-W −4.00%M198 MSG vs BP +2.27%
নিউজ

আইপিএল ২০২৬-এ ৫৮ কোটি টাকার ক্ষতি হয়েছে দলগুলির! শাহরুখ খানের জলে গিয়েছে ৩১ কোটিরও বেশি, কিন্তু কেন?

চলতি আইপিএলের মরসুমে শেষ হয়েছে ৫১টি ম্যাচ। যদিও কোনও দলই এখনও পর্যন্ত পুরো মরশুম জুড়ে ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। শুরুতে পঞ্জাব কিংস দুর্দান্ত ছন্দে ছিল। কিন্তু শেষের তিনটি ম্যাচে তারা হেরে গিয়েছে। প্রথম দিকে প্রায় প্রতি ম্যাচে একের পর এক পরাজয়ের মুখে পরা কলকাতা নাইট রাইডার্স পরপর চারটি ম্যাচে জয়লাভ করে ফর্মে ফিরেছে। ১০টি দলের মধ্যে ৭টি দল শেষ চারের দৌড়ে রয়েছে। কি অবস্থা বাকিদের?

Shah Rukh Khan KKR owner, is sad.
Shah Rukh Khan KKR owner, is sad.

কোনো দলই এখনও পর্যন্ত পুরো মরশুম জুড়ে ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। শুরুতে পঞ্জাব কিংস দুর্দান্ত ছন্দে ছিল। কিন্তু শেষের তিনটি ম্যাচে তারা হেরে গিয়েছে। প্রথম দিকে প্রায় প্রতি ম্যাচে একের পর এক পরাজয়ের মুখে পরা কলকাতা নাইট রাইডার্স পরপর চারটি ম্যাচে জয়লাভ করে ফর্মে ফিরেছে। ১০টি দলের মধ্যে ৭টি দল শেষ চারের দৌড়ে রয়েছে।

আইপিএলে মহা বিপর্যয়ে দলগুলি!

মাঠে লড়াই তো বটেই, প্রায় সব দলই বড় সমস্যার মুখে পড়েছে। একদিকে চোট, অন্যদিকে ফিটনেস ইস্যু। আবার ব্যক্তিগত কারণ সহ রাজনৈতিক জটিলতার নিয়ে উল্লেখযোগ্য ক্রিকেটারদের পুরো সিজনে খেলতে দেখা যাচ্ছে না। তাই, কোটি কোটি টাকা দিয়ে নেওয়া ক্রিকেটারদের অনেককেই খেলাতে পারছে না দলগুলি। হিসেব অনুযায়ী , প্রায় ৫৭ কোটি ৬০ লাখের বিনিয়োগ একেবারে জলে। 

সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে শাহরুখ খানের কেকেআর!

সমস্ত দলগুলির মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কিং খানের দল কেকেআরের। নিলামে কলকাতা নাইট রাইডার্সের হাতে ছিল ৬৪ কোটি ৩০ লক্ষ টাকা। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে দল তৈরি করতে গিয়ে প্রতিযোগিতা শুরুর হতেই একের পর এক বাধা আসে।৯ কোটি ২০ লাখে বাংলাদেশের জোরে বোলার মুস্তাফিজুর রহমানকে দলে নেই কেকেআর। ভারত আর বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের জন্য বাদ দিতে হয় তাঁকে। ওদিকে চোটের জন্য ছিটকে যান ৪ কোটিতে কেনা হর্ষিত রানা। ১৮ কোটি টাকায় শ্রীলঙ্কার তারকা বোলার মাথিশা পাথিরানাকে নিলেও, চোটের জন্য মাঠে দেখা যাচ্ছে না তাঁকে। কেকেআরের ৩১ কোটি ২০ লক্ষ টাকা একেবারে জল। 

আরো পড়ুন: রোহিত শর্মার ২.৫ কোটি টাকার ঘড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিরাট কান্ড করে বসলেন 'হিটম্যান'! দেখুন ভিডিও...

সমস্যায় রাজস্থান রয়্যালসও:

একই সমস্যায় অন্য দলগুলিও। ২ কোটি ৪০ লক্ষ টাকায় নিয়েও রাজস্থান রয়্যালস দলে পেল না স্যাম কারেনকে। খলিল আহমেদ, আয়ুষ মাত্রে আর নাথান এলিসকে সঠিক ভাবে দলে ব্যবহার করতে পারেনি চেন্নাই সুপার কিংস। প্রায় সাড়ে ৬ কোটি খরচ করে দলে নেওয়া হয় তাঁদের।

সুবিধাজনক অবস্থানে নেই মুম্বই ইন্ডিয়ান্স:

সুবিধাজনক নয় মুম্বই ইন্ডিয়ান্সের অবস্থা। চোটের জন্য পুরো আইপিএল মরশুমে খুব একটা ফিট ছিলেন না রোহিত শর্মা, মিচেল স্যান্টনার আর উইল জ্যাকস। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হেজ়লউড ও ক্যামেরন গ্রিন, এরাও ফিট ছিলেন না।

মহা বিপাকে লখনউ সুপার জায়ান্টস:

আকাশ দীপকে চোটের জন্য খেলাতে পারেনি লখনউ সুপার জায়ান্টস। ২ কোটি টাকায় দলে নিয়েও দিল্লি ক্যাপিটালস বেন ডাকেট প্রতিযোগিতা শুরুর না হতেই নিজের নাম প্রত্যাহার করে। তাই বলাই বাহুল্য, এত পরিকল্পনা করে দল গঠন করলেও লাভের লাভ কিছুই হলো না।

আরো পড়ুন: কেকেআরের ফিন অ্যালেন এমন এক ইতিহাস গড়লেন যা টি-২০তে এই রেকর্ড নিউজিল্যান্ডের কোনো ক্রিকেটারের নেই!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে