
বিশ্বকাপের মাঝেই ‘মেগা অফার’ পেয়ে গেলেন গৌতম গম্ভীর, ভারতের কোচের পদ ছেড়ে কি তাহলে নতুন চাকরিতে যোগদান করবেন গম্ভীর?
বিশ্বকাপের মাঝেই গৌতম গম্ভীরকে ঘিরে জোর জল্পনা। রাজস্থান রয়্যালসের তরফে পার্টনার, মেন্টর ও সিইও—একসঙ্গে তিনটি ভূমিকার প্রস্তাব এবং ইকুইটি শেয়ারের অফার ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। তবে ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি ও জাতীয় দলের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এখন দেখার, ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্বই কি অগ্রাধিকার থাকবে, নাকি আইপিএলের নতুন অধ্যায় শুরু করবেন গম্ভীর।








