
‘নকভি অযোগ্য, অশিক্ষিত’, ভারতের কাছে লজ্জার হার হেরে পিসিবি সহ দলের খেলোয়াড়দের ধুয়ে দিলেন শোয়েব আখতার!
কলম্বোতে ভারতের কাছে ৬১ রানে হারের পর পাকিস্তান দলের পারফরম্যান্স ও বোর্ড পরিচালনা নিয়ে তীব্র সমালোচনা করেন শোয়েব আখতার। খেলোয়াড়দের ব্যর্থতা থেকে শুরু করে চেয়ারম্যান মহসিন নকভি-র নেতৃত্ব—সবকিছু নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। এই পরাজয়ের পর সুপার এইটে ওঠার লড়াইয়েও বড় চাপে পড়েছে পাকিস্তান।



