
আইপিএলের দেশে এবার বিগ ব্যাশ! বদলে যাবে কি টি–২০ লিগের মানচিত্র?
চেন্নাইয়ে বিগ ব্যাশ লিগের (BBL) নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচ আয়োজনের প্রস্তাব পেয়েছে তামিলনাড়ু ক্রিকেট সংস্থা। বিষয়টি এখন সম্পূর্ণভাবে BCCI-র অনুমোদনের অপেক্ষায়। অনুমতি মিললে ডিসেম্বরেই ভারতের মাটিতে বসতে পারে অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি–২০ লিগের উদ্বোধনী আসর।








