CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3616 ENG vs SL +0.00%M3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3616 ENG vs SL +0.00%M3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%
নিউজ

বৈভব সূর্যবংশীর পাশে দাঁড়ালেন এবি ডি ভিলিয়ার্সও!

আন্তর্জাতিক ক্রিকেটে কবে সুযোগ পাবেন ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী? এই নিয়ে তুমুল বিতর্ক ক্রিকেট বিশ্বে। আন্তর্জাতিক দলে নিয়ম অনুযায়ী ধাপে ধাপে বৈভবকে এগোতে হবে, এমনটাই মনে করে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আবার দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার এবি ডি ভিলিয়ার্সের মত, আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজেই ছিল বৈভবের অভিষেক হওয়ার আদর্শ মঞ্চ। কেন একথা বলছেন তিনি?

AB De Villiers on Vaibhav Suryavanshi
AB De Villiers on Vaibhav Suryavanshi

আন্তর্জাতিক ক্রিকেটে কবে সুযোগ পাবেন ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী? এই নিয়ে তুমুল বিতর্ক ক্রিকেট বিশ্বে। আন্তর্জাতিক দলে নিয়ম অনুযায়ী ধাপে ধাপে বৈভবকে এগোতে হবে, এমনটাই মনে করে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আবার দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার এবি ডি ভিলিয়ার্সের মত, আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজেই ছিল বৈভবের অভিষেক হওয়ার আদর্শ মঞ্চ।

আয়ারল্যান্ড সিরিজেই বৈভবের অভিষেক হলে কি ভালো হতো?

সম্প্রতি আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে ধারাবাহিকভাবে সঞ্জু স্যামসন ব্যর্থ হন। বৈভবকে দলে নেওয়ার দাবি জোরদার হচ্ছে তারপর থেকেই। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন, প্রাক্তন ওপেনার অ্যালিস্টার কুক, ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী-সহ একাধিক ক্রিকেট বিশেষজ্ঞেরা মনে করেন, বৈভবের আন্তর্জাতিক অভিষেক হওয়া উচিত ছিল আয়ারল্যান্ড সিরিজে।

ভিন্ন মতের কথা বলছেন ক্রিকেট বিশেষজ্ঞেরা!

যদিও ভিন্ন মত পোষণ করেন ভারতের প্রাক্তন ক্রিকেটার চেতেশ্বর পূজারা সহ সাবা করিম। তাঁদের মতে একজন প্রতিষ্ঠিত ক্রিকেটারের পরিবর্তে শুধুমাত্র সম্ভাবনার ওপর নির্ভর করে বৈভবকে দলে নেওয়া উচিত নয়।

বাকিদের মতোই দলে জায়গা পাবে বৈভব?

টিম ম্যানেজমেন্টের অবস্থান স্পষ্ট করলেন টিম ইন্ডিয়ার সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। তিনি মনে করেন, আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য বৈভব সম্পূর্ণ প্রস্তুত। তবুও কয়েক মাস আগেই সঞ্জু স্যামসন ভারতকে টি-২০ বিশ্বকাপ জিততে বড় ভূমিকা পালন করেন। আইপিএলেও তাঁর পারফরম্যান্স ছিল ভালো। 

আরো পড়ুন: এই ক্রিকেটার কলকাতায় এলেই হোটেলে যেতেন এক বাঙালি অভিনেত্রী! সব কেচ্ছা জানাজানি হতেই ঘটে বিরাট কান্ড!

বৈভবকে নিয়ে বড় মন্তব্য করেছেন এবি ডি ভিলিয়ার্স:

কিন্তু এই যুক্তি মেনে নেননি এবি ডি ভিলিয়ার্স। তিনি নিজের ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, "কবে মাঠে নামানো হবে বৈভবকে? আমি মনে করি, আয়ারল্যান্ড সিরিজেই তাঁকে আন্তর্জাতিক ক্রিকেটের নামানোর সেরা সুযোগ ছিল। কিন্তু ওকে সুযোগ না দেওয়া সত্যি দুর্ভাগ্যজনক। অন্য সবার মতো বৈভবকে একই পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে, রায়ান টেন দুশখাতের এই মন্তব্যে আমি মানি না। আইপিএলে বৈভব যেভাবে খেলেছে, তাতে আয়ারল্যান্ডের মতো আপাত দুর্বল দলের বিপক্ষে তাঁকে সুযোগ দেওয়াই প্রয়োজন ছিল।"

অন্যদিকে, আয়ারল্যান্ডের কাছে টি-২০ সিরিজে ২-০ ব্যবধানে ভারত হেরে গিয়েছে। এমনকি ইংল্যান্ড সফরেও জয়ের মুখ দেখেনি ভারত। বৃষ্টির কারণে প্রথম টি-২০ ম্যাচ পরিত্যক্ত হয়ে গিয়েছে।

 ডি ভিলিয়ার্স জানান, পরিবেশে জয়লাভ করতে নতুন করে পরিকল্পনা করা উচিত ভারতীয় দলকে। তিনি মনে করেন, যুক্তরাজ্যের উইকেট আর আবহাওয়ায় আইপিএলের মতো ২৫০ কিংবা ২৬০ রানের ম্যাচ দেখাই যায় না। সেখানে বেশি গুরুত্বপূর্ণ হল কৌশলগত ক্রিকেট। অনেক সময় ম্যাচ জেতার জন্য ১৪০ থেকে ১৬০ রানই যথেষ্ট হয়।

আরো পড়ুন: These 5 Cricketers are Doctor also: ক্রিকেটের পাশাপাশি নামী চিকিৎসকও ছিলেন এই ৫ জন ক্রিকেটার!

ট্যাগ:IndiaVaibhav Suryavanshi

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে