CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3616 ENG vs SL +0.00%M3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3616 ENG vs SL +0.00%M3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%
নিউজ

These 5 Cricketers are Doctor also: ক্রিকেটের পাশাপাশি নামী চিকিৎসকও ছিলেন এই ৫ জন ক্রিকেটার!

শুধু মাঠে নেমে ব্যাট-বল হাতে নিজেদের দক্ষতা প্রদর্শন নয়, চিকিৎসাবিদ্যায় ডিগ্রি অর্জন করেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। ক্রিকেট ও চিকিৎসা, দুই কঠিন পেশাকেই একসাথে অনন্য নজির গড়েছেন তাঁরা। এমন পাঁচজন ডাক্তার-ক্রিকেটারের গল্প আজ জেনে নেওয়া যাক।

Cricketers who were also doctors
Cricketers who were also doctors

ডা. আবদুল হাই!

ভারতের ঘরোয়া ক্রিকেটে ডা. আবদুল হাই হায়দরাবাদ, উত্তর প্রদেশ ও সেন্ট্রাল জোনের হয়ে খেলেছেন। তিনি ৭২টি প্রথম-শ্রেণির ম্যাচে ৩,২১৫ রান করেছিলেন। তাঁর ঝুলিতে চারটি শতরান রয়েছে। এর মধ্যে ২১৭ রান ছিল সর্বোচ্চ ইনিংস। তাছাড়াও ১১টি লিস্ট 'এ' ম্যাচে তিনি একটি সেঞ্চুরিও করেন। দেবধর ট্রফির ইতিহাসে ডা. আবদুল হাই ছিলেন প্রথম সেঞ্চুরি করা ক্রিকেটার। ক্রিকেট জীবন শেষে চিকিৎসা পেশায় তিনি যোগ দেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের মিশিগানে তিনি একজন সাধারণ চিকিৎসক হিসেবে কাজ করছেন।

ডা. রবীন্দ্র চাড্ডা!

অসাধারণ অলরাউন্ডার ছিলেন হরিয়ানার প্রাক্তন ক্রিকেটার ডা. রবীন্দ্র চাড্ডা। তিনি ১১৪টি প্রথম-শ্রেণির ম্যাচে ৫,০০০-এর বেশি রান করেছিলেন। তাঁর ঝুলিতে ১০টি সেঞ্চুরি ও ২৬টি হাফ সেঞ্চুরি রয়েছে। তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ হল ১৬৮ রান। পাশাপাশি বল হাতে ১২৯টি উইকেট শিকার করেন। ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর দুই বছর তিনি ভারতীয় দলের ফিজিওথেরাপিস্ট ছিলেন। নির্বাচক হিসেবেও পরে দায়িত্ব পালন করেন। কিংবদন্তি কপিল দেবের রঞ্জি ট্রফি জীবনে তিনিই ছিলেন প্রথম অধিনায়ক। পরপর পাঁচ বছর তাঁর নেতৃত্বেই কপিল খেলেছেন।

ডা. এম. ভি. শ্রীধর:

ডা. এম. ভি. শ্রীধর, হায়দরাবাদের অন্যতম সফল ব্যাটার।  ৯৭টি প্রথম-শ্রেণির ম্যাচে তিনি প্রায় ৭,০০০ রান করেছিলেন। ২১টি শতরান ও সর্বোচ্চ স্কোর ৩৬৬ রান ছিল তাঁর ঝুলিতে। ডাক্তারি পড়াশোনা করার সময় টানা ১৩টি সেঞ্চুরি করার বিরল নজির গড়েন তিনি। পরে শতরান করেন রঞ্জি ট্রফির অভিষেক ম্যাচে। হায়দরাবাদ দলকে তিনি ৩০টি রঞ্জি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। অবসর গ্রহণের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের টুর্নামেন্ট ডিরেক্টর ছিলেন ডা. এম. ভি. শ্রীধর। ২০১৭ সালে তিনি মাত্র ৫১ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

আরো পড়ুন: হরমনপ্রীতই পছন্দ! টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েই এশিয়ান গেমসের জন্য প্রস্তুত ভারত!

ডা. জন এডওয়ার্ড ব্যারেট:

ডা. জন এডওয়ার্ড ব্যারেট হলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার । পাশাপাশি তিনি ছিলেন একজন যোগ্য চিকিৎসক।  ভিক্টোরিয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন তিনি। ১৮৯০ সালে সুযোগ ল্যান অস্ট্রেলিয়ার ইংল্যান্ড সফরের দলে। সেই সফরে ইংল্যান্ড একাদশের বিপক্ষে ৯৭ রান ও লর্ডসে টেস্ট ম্যাচে তিনি অপরাজিত ৬৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। বাঁহাতি ব্যাটার তো বটেই, তিনি মিডিয়াম পেস বোলিংয়েওঅভিজ্ঞ। ডাক্তারি নিয়ে পড়াশোনা শেষ করে ডাক্তারি করার সঙ্গে সঙ্গে ক্রিকেট খেলেছেন তিনি। 

ডা. ডব্লিউ. জি. গ্রেস:

ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা অলরাউন্ডার কিংবদন্তি ডা. ডব্লিউ. জি. গ্রেস। চিকিৎসাবিদ্যায় তিনি ডিগ্রি অর্জন করে ডাক্তারি করতেন। তবে তাঁর জীবনের সবচেয়ে বড় ভালোবাসা ক্রিকেট। তাঁর দীর্ঘ ক্যারিয়ারে তিনি প্রথম-শ্রেণির ক্রিকেটে ৫৪ হাজারেরও বেশি রান করেন। এমনকি ২,৮০০-এরও বেশি উইকেট তোলেন তিনি। তাঁর অবদান ক্রিকেট ইতিহাসে অবিস্মরণীয়।

 একাগ্রতা, পরিশ্রম আর নিষ্ঠা থাকলেই একাধিক কঠিন পেশা বেছে নিয়েও সফলতা অর্জন করা সম্ভব। একথা প্রমাণ করে দিয়েছেন এই পাঁচ ক্রিকেটার।

আরো পড়ুন: ভারত-বাংলাদেশের মধ্যে আর ঝগড়া নয়, এবার দুই দেশের মধ্যে ছয় ম্যাচের সিরিজ খেলতে চায় বাংলাদেশ!

ট্যাগ:IndiaEnglandAustralia

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে