CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3616 ENG vs SL +0.00%M3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3616 ENG vs SL +0.00%M3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%
নিউজ

হরমনপ্রীতই পছন্দ! টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েই এশিয়ান গেমসের জন্য প্রস্তুত ভারত!

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এবার ভারতীয় মহিলা ক্রিকেট দলের নেতৃত্বে হরমনপ্রীত কৌর। টি-২০ বিশ্বকাপ থেকে লজ্জাজনক বিদায়ের পর জোর জল্পনা চলছিল, কি হবেন ভারতীয় মহিলা দলের অধিনায়ক? অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড আস্থা রাখল হরমনপ্রীত কৌরের ওপর। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার মাত্র দিন দুয়েক পরেই ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষিত হল আসন্ন এশিয়ান গেমসের জন্য। তাতেই সব জল্পনার অবসান। দলে রইলেন কারা?

Harmanpreet Kaur to lead India in Asian games
Harmanpreet Kaur to lead India in Asian games

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এবার ভারতীয় মহিলা ক্রিকেট দলের নেতৃত্বে হরমনপ্রীত কৌর। টি-২০ বিশ্বকাপ থেকে  লজ্জাজনক বিদায়ের পর জোর জল্পনা চলছিল, কি হবেন ভারতীয় মহিলা দলের অধিনায়ক? অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড আস্থা রাখল হরমনপ্রীত কৌরের ওপর। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার মাত্র দিন দুয়েক পরেই ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষিত হল আসন্ন এশিয়ান গেমসের জন্য। তাতেই সব জল্পনার অবসান।

যস্তিকা ভাটিয়ার পরিবর্তে জি কমলিনী!

বিশ্বকাপের দলে যেসব ক্রিকেটাররা ছিলেন তাদের মধ্যে একটি মাত্র পরিবর্তন করা হয়েছে। উইকেটরক্ষক যস্তিকা ভাটিয়ার বদলে দলে নেওয়া হয়েছে জি কমলিনীকে। দলের বাকি ১৪ জন ক্রিকেটার অপরিবর্তিতই রয়েছেন। 

ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে বাদ যেতে পারেন শ্রেয়াঙ্কা!

বিশ্বকাপের সময় চোটের পেয়ে ছিটকে যান স্পিনার শ্রেয়াঙ্কা পাটিল। তাঁর বদলে প্রেমা রাওয়াতকে দলে নেওয়া হয়। এবার এশিয়ান গেমসের দলে ফের ফিরেছেন শ্রেয়াঙ্কা। আগে তাঁকে ফিটনেস পরীক্ষায় তাঁকে উত্তীর্ণ হতে হবে। সেটা না হলে তাঁর অন্য ক্রিকেটারকে দলে নেওয়া হতে পারে। 

আরো পড়ুন: এত বড় সিদ্ধান্ত! মুম্বই ছেড়ে দিয়েই নিজের ক্রিকেট কেরিয়ার নিয়েও বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন হার্দিক পান্ডেয়া!

কোন্ বিভাগে রইলেন কারা?

দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্বে রয়েছেন স্মৃতি মন্ধানা। ব্যাটিং বিভাগে থাকছেন শেফালি বর্মা, জেমাইমা রদ্রিগেজ আর ভারতী ফুলমালি। উইকেটরক্ষকের দায়িত্বে রয়েছেন বাংলার রিচা ঘোষ আর জি কমলিনী। দীপ্তি শর্মা থাকছেন অলরাউন্ডার হিসেবে। স্পিন বিভাগে এ সাথে থাকছেন রাধা যাদব, শ্রী চরণি ও শ্রেয়াঙ্কা পাটিল। নন্দিনী শর্মা, রেণুকা সিংহ ঠাকুর,ভিক্রান্তি গৌড় ও অরুন্ধতী রেড্ডি থাকছেন পেস আক্রমণে।

জাপানে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্তঅনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। এই প্রতিযোগিতায় মহিলাদের পাশাপাশি  অংশ গ্রহণ করবে ভারতের পুরুষ ক্রিকেট দলও। পুরুষ ক্রিকেটের দল আগেই ঘোষণা সম্পন্ন হয়েছে।

আরো পড়ুন: আয়ারল্যান্ডের কাছে হারতেই গৌতম গম্ভীরকে খোঁচা এই 'লিলিপুট' দেশের!

ট্যাগ:India WHarmanpreet Kaur

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে