CSE
Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%
নিউজ

এত বড় সিদ্ধান্ত! মুম্বই ছেড়ে দিয়েই নিজের ক্রিকেট কেরিয়ার নিয়েও বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন হার্দিক পান্ডেয়া!

নিজের ক্রিকেট কেরিয়ারকে আরও লম্বা করতে বিরাট সিদ্ধান্ত নিয়ে নিলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডেয়া। হার্দিক তাঁর স্থায়ী ট্রেনিং বেস হিসেবে এবার বেছে নিলেন ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সকেই। জাতীয় দল, আইপিএল কিংবা ঘরোয়া ক্রিকেটে কোনো দায়িত্বে না থাকলে, এবার থেকে তিনি সেখানেই অনুশীলন, ফিটনেস সহ রিকভারির কাজ করবেন এই তারকা অলরাউন্ডার। একজন সক্রিয় ভারতীয় ক্রিকেটারের এহেন সিদ্ধান্ত এই প্রথমবার। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন হার্দিক।

Hardik Pandya set to leave Mumbai Indians
Hardik Pandya set to leave Mumbai Indians

বারবার চোট সমস্যায় ভোগা হার্দিক গুরুত্ব দিচ্ছেন ফিটনেসকে!

গত কয়েক বছরে হার্দিক একাধিক চোট সমস্যায় ভুগেছেন। কখনও গোড়ালিতে চোট, কখনও ভুগেছেন পিঠের সমস্যায়, সম্প্রতি আবার কোয়াড্রিসেপসের চোটের জন্য একাধিক গুরুত্বপূর্ণ সিরিজ সহ টুর্নামেন্ট থেকে হার্দিক ছিটকে গিয়েছেন। সেই জন্যই কেরিয়ারের বাকি সময়ে তিনি সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন ফিটনেসকেই।

বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সের কাছে বাড়ি ভাড়া নিলেন হার্দিক!

দীর্ঘদিন ধরে মুম্বাইতে থেকে অনুশীলন করেছেন হার্দিক। তবে এবার বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সের কাছে একটি বাড়ি ভাড়া নিয়েছেন তিনি। বিশ্বমানের চিকিৎসা তো বটেই, পুনর্বাসন, ফিটনেস সহ দক্ষতা উন্নয়নের সব সুবিধা পাওয়া যাচ্ছে এক ছাদের নিচে। পাশাপাশি তিহ্ন কাজ চালিয়ে যাবেন নিজের ব্যক্তিগত ফিজিওথেরাপিস্ট, শক্তি ও শারীরিক সক্ষমতা উন্নয়নের প্রশিক্ষকের সঙ্গেও।

আরো পড়ুন: আয়ারল্যান্ডের কাছে হারতেই গৌতম গম্ভীরকে খোঁচা এই 'লিলিপুট' দেশের!

বৈজ্ঞানিক ফিটনেস পরিকল্পনায় আস্থা হার্দিকের:

সূত্রের খবর, ভারতের হয়ে আগামী পাঁচ থেকে ছয় বছর সাদা বলের ক্রিকেট খেলাই লক্ষ্য হার্দিকের। সেই লক্ষ্য পূরণ করতে তিনি ভরসা রাখছেন বৈজ্ঞানিক ফিটনেস পরিকল্পনার উপরই।

জিম্বাবোয়ের বিপক্ষে টি-২০ সিরিজে কি ফিরবেন হার্দিক?

বর্তমানে কোয়াড্রিসেপসের চোট থেকে সেরে উঠতে সব রকম নিয়ম মানছেন ৩২ বছর বয়সী হার্দিক। এই চোটের জন্যই ভারতের চলতি যুক্তরাজ্য সফর থেকে তিনি ছিটকে গেছেন। ইংল্যান্ড সফর শেষ হলে জিম্বাবোয়ের বিপক্ষে টি-২০ সিরিজেও যে তিনি ফিরবেন, এমন কোনো নিশ্চয়তা নেই। বিসিসিআইয়ের নির্ধারিত মাঠে হার্দিক ফেরার প্রক্রিয়া সফলভাবে শেষ করে, চিকিৎসক দলের ছাড়পত্র মিললেই ফের এই তারকা অলরাউন্ডার মাঠে নামতে পারবেন।

আরো পড়ুন: টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ভারত, কিন্তু এরই মাঝে এক বড় সুখবর পেলে মহিলা টিম ইন্ডিয়া!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে