CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3616 ENG vs SL +0.00%M3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3616 ENG vs SL +0.00%M3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%
নিউজ

টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ভারত, কিন্তু এরই মাঝে এক বড় সুখবর পেলে মহিলা টিম ইন্ডিয়া!

টি-২০ বিশ্বকাপ থেকে গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়ে ভেঙে চুরমার বিশ্বজয়ের স্বপ্ন। তবে হতাশার মাঝেই বড় সুখবর। ২০২৮ সাল আয়োজিত হতে চলা লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে টিম ইন্ডিয়া সরাসরি খেলার জন্য যোগ্যতা অর্জন করে ফেলেছে।

Indian Women's Cricket team qualify for Olympics
Indian Women's Cricket team qualify for Olympics

টি-২০ বিশ্বকাপ থেকে গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়ে ভেঙে চুরমার বিশ্বজয়ের স্বপ্ন। তবে হতাশার মাঝেই বড় সুখবর। ২০২৮ সাল আয়োজিত হতে চলা লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে টিম ইন্ডিয়া সরাসরি খেলার জন্য যোগ্যতা অর্জন করে ফেলেছে। 

ভারতের পাশাপশি অলিম্পিকে যোগ্যতা অর্জন করল কারা?

যৌথভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আর আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেট ইভেন্টের যোগ্যতা অর্জনের নিয়মকানুন ঘোষণা করল। পুরুষ এবং মহিলা—উভয় বিভাগেই ৬টি করে দল অংশ নেবে। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে মহিলা বিভাগে সরাসরি অলিম্পিকের টিকিট পাচ্ছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এশিয়া, ইউরোপ, আফ্রিকা আর ওশিয়ানিয়া থেকে সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ে থাকা দল হিসেবে জায়গা পেয়েছে এই চারটি দেশ। 

কীভাবে হবে অলিম্পিক?

অলিম্পিকের পাঁচ নম্বর স্থানটি সংরক্ষিত রয়েছে আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। যদিও ৩০ জুন থেকে ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে তাঁদের আইসিসি মহিলা টি-২০ র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫-র মধ্যেই থাকতে হবে। যদি সেই শর্ত পূরণ না হয়, তবে ১ মার্চ ২০২৭-এ পরবর্তী যোগ্য দলকে সেই কোটা দেওয়া হবে। ২০২৭ সালে আয়োজিত হতে চলা  ৮ দলের বিশেষ অলিম্পিক কোয়ালিফায়ার টুর্নামেন্টের মধ্য দিয়েই ষষ্ঠ এবং শেষ দল নির্ধারিত হবে।

অলিম্পিক কোয়ালিফায়ারে অংশ নেবে কারা?

অন্যদিকে, বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেও সরাসরি অলিম্পিকের টিকিট পেল না ওয়েস্ট ইন্ডিজ। একাধিক স্বাধীন দেশের সমন্বয়ে গড়ে উঠেছে ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ। তাদের একক অলিম্পিক কমিটির স্বীকৃতি দেওয়া হয়নি। তবে তারা যদি ২০২৬ সালের শেষ পর্যন্ত টি-২০ র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটের মধ্যে থাকে, তবে ক্যারিবিয়ান অঞ্চলের এক বাছাই প্রতিযোগিতার সুযোগ মিলবে। সেই প্রতিযোগিতার যে দল জিতবে, সেই দল অলিম্পিক কোয়ালিফায়ারে অংশ নিতে পারবে।

আরো পড়ুন: এ কি কান্ড! বাড়ির রাঁধুনিকে মারধর, অকথ্য ভাষায় গালিগালাজ আর জোরজবরদস্তি কাজ করানোর অভিযোগ উঠল পঞ্জাব কিংসের এই ক্রিকেটারের বিরুদ্ধে! দায়ের হল FIR!

অলিম্পিকের লড়াইয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দল:

লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ১৫ জনের স্কোয়াড ঘোষণা করতে পারবে প্রত্যেকটা দল। ছ'টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। গ্রুপ পর্বের শেষে সোনা ও রুপো জেতার লড়াইয়ে খেলবে শীর্ষ দুই দল। ব্রোঞ্জ পদকের জন্য তৃতীয় আর চতুর্থ স্থানাধিকারী দল মুখোমুখি হবে। অলিম্পিকের প্রত্যেকটা ক্রিকেট ম্যাচ পোমোনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের হতাশা ভুলে অলিম্পিক মঞ্চে এবার সাফল্যের লড়াইয়ে নামবে ভারতীয় মহিলা ক্রিকেট দল।

আরো পড়ুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কোথায় অবস্থান রয়েছে ভারতের? আর পাকিস্তানের জায়গায় বা কোথায় হয়েছে জানেন?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে