CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3616 ENG vs SL +0.00%M3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3616 ENG vs SL +0.00%M3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%
নিউজ

এ কি কান্ড! বাড়ির রাঁধুনিকে মারধর, অকথ্য ভাষায় গালিগালাজ আর জোরজবরদস্তি কাজ করানোর অভিযোগ উঠল পঞ্জাব কিংসের এই ক্রিকেটারের বিরুদ্ধে! দায়ের হল FIR!

বাড়ির রাঁধুনিকে মারধর, অকথ্য ভাষায় গালিগালাজ আর জোরজবরদস্তি কাজ করানোর অভিযোগ! এবার এমনই অভিযোগ উঠল পঞ্জাব কিংসের ক্রিকেটার শশাঙ্ক সিংহ আর তাঁর বাবা অর্থাৎ মধ্যপ্রদেশ পুলিশের প্রাক্তন ডিজিপি শৈলেশ সিংহের বিরুদ্ধে। পুরো ঘটনায় রাঁধুনি বীপেন্দ্র সিংহ তোমর লিখিত অভিযোগ জানিয়েছেন মধ্যপ্রদেশের ভোপালের রতিবাদ থানায়। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। হঠাৎ কেন এমন অভিযোগ করলেন শশাঙ্ক সিংহের বাড়ির রাঁধুনি?

Shashank Singh FIR case
Shashank Singh FIR case

বাড়ির রাঁধুনিকে মারধর, অকথ্য ভাষায় গালিগালাজ আর জোরজবরদস্তি কাজ করানোর অভিযোগ! এবার এমনই অভিযোগ উঠল পঞ্জাব কিংস-এর ক্রিকেটার শশাঙ্ক সিংহ আর তাঁর বাবা অর্থাৎ মধ্যপ্রদেশ পুলিশের প্রাক্তন ডিজিপি শৈলেশ সিংহের বিরুদ্ধে।  পুরো ঘটনায় রাঁধুনি বীপেন্দ্র সিংহ তোমর লিখিত অভিযোগ জানিয়েছেন মধ্যপ্রদেশের ভোপালের রতিবাদ থানায়। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

কী জানালেন রাঁধুনী বীপেন্দ্র সিংহ তোমর?

বীপেন্দ্র সিংহ তোমর জানান, যে খাবার তিনি রান্না করেছিলেন, সেই খাবার বাড়ির লোকেদের পছন্দ না হওয়ার কারণে দুর্ব্যবহার করা হয় তাঁর সঙ্গে। তাঁর অভিযোগ, তাঁকে নাকি অশালীন ভাষায় গালিগালাজ করার পাশাপাশি শারীরিকভাবে নিগ্রহ করা হয়। শুধু তাই নয়, চাকরি ছেড়ে দিতে চাইলে কেড়ে নেওয়া হয় তাঁর মোবাইল ফোন। এমনকি জোর জবরদস্তি কাজ চালিয়ে যেতে বাধ্য করা হয়েছে।

কীভাবে শশাঙ্ক সিংহের বাড়িতে আসেন বীপেন্দ্র সিংহ?

তোমরের অভিযোগ, রাজস্থানের রেওয়া থেকে তাঁর বন্ধু মোহিত সিংহ সেঙ্গরের মারফত তিনি ভোপালে আসেন। শৈলেশ সিংহের বাড়িতে তাঁকে রাঁধুনির কাজে পাঠানো হয়। প্রতি মাসে ১৫ হাজার টাকা বেতন সহ আগামীতে সরকারি চাকরি পেতে সহায়তা আশ্বাসও দেওয়াও হয়েছিল। ভোপালের নিলবাদে শশাঙ্ক সিংহের বাড়িতেই তিনি থাকতেন।

প্রয়োজনের তুলনায় বেশি সময় কাজ করানো হত:

তোমরের আরও দাবি করেন, শশাঙ্কের বাড়িতে তাঁকে অনেক বেশি সময় ধরে কাজ করানো হত। সেখানে আগে যে রাঁধুনী কাজ করতে, তাঁকেও প্রতিদিন অপমান করত পরিবার। পরিস্থিতি অসহনীয় হয়ে উঠলে, চাকরি ছাড়তে সিদ্ধান্ত নেওয়ায় ভুয়ো মামলায় তাঁকে ফাঁসিয়ে দেওয়া হবে বলে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ।

আরো পড়ুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কোথায় অবস্থান রয়েছে ভারতের? আর পাকিস্তানের জায়গায় বা কোথায় হয়েছে জানেন?

উঠেছে মারধরের অভিযোগ:

অভিযোগে বীপেন্দ্র আরও জানান, আতঙ্কিত হয়ে নিজের ঘরের দরজা তিনি বন্ধ করে রাখেন। তারপরেই দরজা ভেঙে ঘরে ঢুকে শশাঙ্ক সিংহ, তাঁর বাবা শৈলেশ সিংহ আর বাড়ির গাড়িচালক তাঁকে প্রচন্ড মারধর করেন।

অবশেষে সোমবার রতিবাদ থানায় তিনি আভিযোগ জানাতেই পর ঘটনার তদন্ত করছে পুলিশ। যদিও এই অভিযোগের ব্যাপারে পর্যন্ত শশাঙ্ক সিংহ কিংবা তাঁর পরিবারের কোনও রকম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি। পুলিশ জানিয়েছে, তদন্তের উপর ভিত্তি করে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরো পড়ুন: অলিম্পিক্সে কি ভারত-পাকিস্তান আদৌ ২২ গজে মুখোমুখি হতে পারবে? কী বলছে আইসিসির নিয়ম?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে