CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3616 ENG vs SL +0.00%M3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3616 ENG vs SL +0.00%M3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%
নিউজ

অলিম্পিক্সে কি ভারত-পাকিস্তান আদৌ ২২ গজে মুখোমুখি হতে পারবে? কী বলছে আইসিসির নিয়ম?

বিশ্বকাপ বা এশিয়া কাপের মতো বড় কোনো প্রতিযোগিতায় ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই হল বাড়তি উত্তেজনা। তবে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে সেই বহুল প্রতীক্ষিত ভারত-পাক দ্বৈরথ নাও দেখা যেতে পারে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা এ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নির্ধারণ করা নতুন যোগ্যতা অর্জন পদ্ধতি অনুযায়ী দুই দলের একসাথে সুযোগ মেলা কঠিন হয়ে যাচ্ছে। কী এমন আছে যোগ্যতা অর্জন পদ্ধতিতে?

India vs Pakistan in Olympics
India vs Pakistan in Olympics

বিশ্বকাপ বা এশিয়া কাপের মতো বড় কোনো প্রতিযোগিতায় ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই হল বাড়তি উত্তেজনা। তবে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে সেই বহুল প্রতীক্ষিত ভারত-পাক দ্বৈরথ নাও দেখা যেতে পারে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা এ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নির্ধারণ করা নতুন যোগ্যতা অর্জন পদ্ধতি অনুযায়ী দুই দলের একসাথে সুযোগ মেলা কঠিন হয়ে যাচ্ছে।

আইওসির নতুন নিয়ম কী বলছে?

১৯০০ সালের পর এই প্রথমবার ক্রিকেট ফিরছে অলিম্পিক্সে। ছয়টি করে দল টি-২০ ফরম্যাটে পুরুষ ও মহিলা, উভয় বিভাগেই অংশ নেবে। আইসিসির টি-২০ র‌্যাঙ্কিং অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হবে দল বাছাই। কিন্তু শুধুমাত্র র‌্যাঙ্কিংয়ের দিক থেকে শীর্ষে থাকলেই হবে না। বিশ্বব্যাপী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আইওসি চালু করেছে বিশেষ নিয়ম।

কী আছে আইওসির নতুন নিয়মে?

আইওসির নতুন নিয়ম অনুসারে, এশিয়া, আফ্রিকা, ইউরোপ আর ওশেনিয়া—এই চারটি অঞ্চলের মধ্যে সরাসরি অলিম্পিক্সে যোগ দেওয়ার সুযোগ পাবে র‌্যাঙ্কিংয়ে সেরা একটি করে দল। তারপর র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে যোগ্যতা অর্জন করবে আরও একটি দল। ফলস্বরূপ এশিয়া থেকে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান,  আফগানিস্তান কিংবা অন্য কোনো দেশগুলির মধ্যে শুধুমাত্র সরাসরি টিকিট পাবে সর্বোচ্চ র‌্যাঙ্কধারী দল।

র‌্যাঙ্কিংয়ের মাধ্যমে সুযোগ পায়নি এমন সেরা আট দলকে নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে যোগ্যতা অর্জন প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতা যে দল চ্যাম্পিয়ন হবে সেই দল অলিম্পিক্সে খেলার সুযোগ পাবে।

আরো পড়ুন: Vaibhav Sooryavanshi's Weakness: এটাই হল বৈভব সূর্যবংশীর সব থেকে বড় দুর্বলতা!

আয়োজক দেশের জন্য বিশেষ শর্ত:

আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের জন্য মানতে হবে বিশেষ শর্ত। ২০২৬-এর ৩০ জুন থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে আইসিসির টি-২০ র‌্যাঙ্কিংয়ের অন্তত একবার শীর্ষ ১৫-এর মধ্যে থাকতে পারলে অলিম্পিক্সে খেলতে পারবে তাঁরা। সেই শর্ত পূরণ না হলে, একটি ওয়াইল্ড কার্ড দেওয়ার সুযোগ পাবে আইসিসি। সেক্ষেত্রে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে আছে অথচ এখনও সুযোগ না মেলা কোনো টেস্ট খেলা দেশকে বেছে নেবে। 

বর্তমান র‌্যাঙ্কিংয়ের চিত্র বলছে সরাসরি অলিম্পিক্সে খেলার সম্ভাবনা কম রয়েছে নিউজিল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, আয়ারল্যান্ড ও জিম্বাবোয়ের। তাই বহুল প্রতীক্ষিত ভারত-পাক ম্যাচ দেখতে চাইলে যোগ্যতা অর্জন পর্বে জয় পেয়ে বা ওয়াইল্ড কার্ডের মাধ্যমে অন্তত একটি দলকে অলিম্পিক্সে জায়গা পেতে হবে।

আরো পড়ুন: Ireland Beats India Because of These 5 Cricketers: এই ৫ জন ক্রিকেটারই ডোবাল ভারতকে! চিনে নিন কারা...!

ট্যাগ:IndiaPakistan

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে