CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3616 ENG vs SL +0.00%M3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3616 ENG vs SL +0.00%M3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%
নিউজ

Ireland Beats India Because of These 5 Cricketers: এই ৫ জন ক্রিকেটারই ডোবাল ভারতকে! চিনে নিন কারা...!

বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের জন্য লজ্জাজনক অধ্যায়ের সাক্ষী হল টি-২০ ক্রিকেট। প্রথমবারের মতো ইতিহাসে ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় পেয়ে নজির গড়ল তআয়ারল্যান্ড। ঘরের মাঠে দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে ভারতকে হারিয়ে দিয়ে শুধু সিরিজই জয় নয়, বরং ভারতের টানা ১৬টি টি-২০ সিরিজ জেতার ধারাও থামিয়ে দিল আইরিশরা। ভারতের হেরে যাওয়ার পিহনে রইলেন কারা?

India's loss against Ireland
India's loss against Ireland

বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের জন্য লজ্জাজনক অধ্যায়ের সাক্ষী হল টি-২০ ক্রিকেট। প্রথমবারের মতো ইতিহাসে ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় পেয়ে নজির গড়ল আয়ারল্যান্ড। ঘরের মাঠে দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে ভারতকে হারিয়ে দিয়ে শুধু সিরিজই জয় নয়, বরং ভারতের টানা ১৬টি টি-২০ সিরিজ জেতার ধারাও থামিয়ে দিল আইরিশরা। 

টিম ইন্ডিয়ার পাঁচ ক্রিকেটারের জন্য হারল ভারত!

ইতিপূর্বে ভারতকে কখনও আন্তর্জাতিক ক্রিকেটে হারাতেই পারেনি আয়ারল্যান্ড। লরকান টাকারের নেতৃত্বে সেই দলই এবার ভারতের বিপক্ষে 'হোয়াইটওয়াশ' পূর্ণ করল। দুই ম্যাচেই রান তাড়া করতে গিয়ে ব্যর্থ হল ভারতীয় ব্যাটিং লাইনআপ। বিশেষত দ্বিতীয় টি-২০-তে মাত্র ১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে গিয়েও ভারত ব্যর্থ হয়। ভারতের হেরে যাওয়ার পর টিম ইন্ডিয়ার পাঁচ ক্রিকেটারকে নিয়ে জোর সমালোচনা চলছে।

অধিনায়ক হিসেবে ব্যর্থ শ্রেয়স আইয়ার!

অধিনায়কত্ব পেয়ে শ্রেয়স আইয়ার প্রথম সিরিজ খেলতে নেমেই  ব্যাট হাতে ব্যর্থ হন। প্রথম ম্যাচে তিনি মাত্র ৩ আর দ্বিতীয় ম্যাচে মাত্র ১০ রান করেন। আইপিএলে দারুন ফর্মে থাকা শ্রেয়স বড় ইনিংস খেলবেন বলেই মনে করা হয়েছিল। নেতৃত্বেও ছাপ ফেলতে পারেননি তিনি। বোলিং পরিবর্তন বা ব্যাটিং অর্ডারে প্রয়োজনীয় রদবদল করার মতো কোনো কার্যকর সিদ্ধান্ত নেননি তিনি। 

ব্যাটিংয়ে ব্যর্থ সঞ্জু স্যামসন:

ওপেনার সঞ্জু স্যামসন-এর ব্যাট থেকেও রান আসেনি। দুটি ম্যাচে মাত্র ৫ রান করেছেন তিনি। দ্বিতীয় ম্যাচে সঞ্জু প্রথম বলেই শিকার হন ভারতীয় বংশোদ্ভূত আইরিশ পেসার জয় মুন্দ্রার। টি-২০ বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ইনিংস খেলতে নামা এই ব্যাটারের ব্যর্থতা বড় ধাক্কা ভারতের জন্য।

ছন্দহীন ঈশান কিষাণ:

তিন নম্বরে ব্যাট করতে নেমে ঈশান কিষাণ ছন্দ হারিয়েছেন। দুই ম্যাচে মোট ১৩ রান করেছেন তিনি। দ্বিতীয় ম্যাচে মাত্র ১২ রান করে জয় মুন্দ্রার বলে সাজঘরে ফেরেন ঈশান কিষাণ। ভারতের ব্যাটিংকে আরও চাপে ফেলে তাঁর মিডল অর্ডারে ব্যর্থতা।

আরো পড়ুন: এত তাড়াহুড়ো কেন? ক্রিকেটকে 'আলবিদা' জানালেন বেন স্টোকস!

প্রত্যাশা পূরণে ব্যর্থ ওয়াশিংটন সুন্দর:

প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। মাত্র এক ওভারে ১৯ রান খরচ করেন তিনি। ব্যাট হাতে ১২ বলে করেন মাত্র ৯ রান। অন্যদিকে চার ওভারে পেসার প্রসিদ্ধ কৃষ্ণা ৫৭ রান দিলেও, কোনও উইকেট তুলতে পারেননি। তাঁদের প্রথম ম্যাচে হতশ্রী পারফরম্যান্স ভারতের পরাজয়ের বড় কারণ।

দ্বিতীয় ম্যাচে বাদ দেওয়া হয় সুন্দর ও প্রসিদ্ধ—দুজনকেই। তবুও বদলায়নি ভারতের ভাগ্য। ব্যাটিং ব্যর্থতা আর চাপের মুহূর্তে পরিকল্পনার অভাব থাকায় সুযোগ পায় আয়ারল্যান্ড। নিজেদের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবার ভারতীয় দলের ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় সমর্থকরা।

আরো পড়ুন: টি-২০তে ওয়াশিংটন সুন্দরকে ‘ভুলভাবে ব্যবহার’ করেছেন গৌতম গম্ভীর! গম্ভীরের উপর অসন্তুষ্ট এই ক্রিকেটার!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে