CSE
Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%
নিউজ

টি-২০তে ওয়াশিংটন সুন্দরকে ‘ভুলভাবে ব্যবহার’ করেছেন গৌতম গম্ভীর! গম্ভীরের উপর অসন্তুষ্ট এই ক্রিকেটার!

ভারতের টি-২০ দলে ওয়াশিংটন সুন্দরকে ব্যবহার করা নিয়ে প্রশ্ন তুললেন ভারতের প্রাক্তন অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি মনে করেন, সুন্দরের উপর আস্থা রাখলেও, ব্যাটিং আর বোলিং, দুই বিভাগেই তাঁকে নির্দিষ্ট কোনো ভূমিকা দিচ্ছে না টিম ম্যানেজমেন্ট। ফলে তাঁর প্রকৃত সামর্থ্য মূল্যায়ন কঠিন হচ্ছে। কেন এমন বললেন অশ্বিন?

Ashwin on Washington Sundar
Ashwin on Washington Sundar

ভারতের টি-২০ দলে ওয়াশিংটন সুন্দরকে ব্যবহার করা নিয়ে প্রশ্ন তুললেন ভারতের প্রাক্তন অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি মনে করেন, সুন্দরের উপর আস্থা রাখলেও, ব্যাটিং আর বোলিং, দুই বিভাগেই তাঁকে নির্দিষ্ট কোনো ভূমিকা দিচ্ছে না টিম ম্যানেজমেন্ট। ফলে তাঁর প্রকৃত সামর্থ্য মূল্যায়ন কঠিন হচ্ছে।

কী জানালেন অশ্বিন?

নিজের ইউটিউব শো ‘অ্যাশ কি বাত’-এ অশ্বিন জানান, “এই দলের সমর্থন পাচ্ছে ওয়াশিংটন। তাঁকে প্রায় স্বয়ংক্রিয়ভাবেই রাখা হচ্ছে প্রথম একাদশে। তবে তাঁকে খেলানোর পরেও তাঁকে জন্য কোনো নির্দিষ্ট ভূমিকা নির্ধারণ হচ্ছে না। কখনও এক ওভার বল করছে, কখনও এক ওভারও বল করতে সুযোগ পাচ্ছে না সে।”

ওয়াশিংটন সুন্দরকে সঠিক ব্যবহারের দাবি তুললেন অশ্বিন!

তিনি আরও বলেন,টি-২০ বিশ্বকাপের সময় ওয়াশিংটন সুন্দর-কে সুযোগ দিতে বাইরে রাখা হয় সহ-অধিনায়ক অক্ষর প্যাটেলকেও। অশ্বিন মনে করেন, “এত সমর্থনের পরেও যদি তাঁকে সঠিক ব্যবহার করা না হয়, তবে সেই সমর্থনের মূল্য কী?”

ওয়াশিংটন সুন্দরের পারফরম্যান্স:

আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচেও সুন্দরের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। ইনিংসের ১৬তম ওভারে তিনি বোলিং করতে এসে করেন মাত্র এক ওভার। পরে তিনি ছয় নম্বরে ব্যাট করতে গিয়ে ১২ বলে করেন মাত্র ৯ রান।

পরিসংখ্যান অনুযায়ী, ধারাবাহিকভাবে সুন্দরকে একই ভূমিকায় ব্যবহার করাই হয়নি। ৬১টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচে মাত্র ২৬ ইনিংসে তিনি ব্যাট করার সুযোগ পেয়েছেন। তাঁর স্ট্রাইক রেট ১৩০-এরও নিচে।

দীর্ঘ স্পেল করলে বাড়বে সুন্দরের কার্যকারিতা:

এদিকে বল হাতে ৫৭ ইনিংসে সুন্দর ৫১টি উইকেট তুলেছেন। তাঁর ইকোনমি রেট প্রতি ওভারে মাত্র ৭.০৫। কিন্তু ৫৭টি বোলিং ইনিংসের মধ্যে তিনি মাত্র ২৫ বার চার ওভারের পূর্ণ কোটা বল করতে সুযোগ পেয়েছেন। উল্লেখযোগ্য বিষয়, তিনি যখন পুরো চার ওভার করেছেন, সেই সময় তাঁর ইকোনমি রেট আরও বেশি হয়ে হয়ে ৬.৬৫-এ নেমে এসেছে। বেড়েছে স্ট্রাইক রেটও। অর্থাৎ, দীর্ঘ স্পেল করলে তাঁর কার্যকারিতা বেড়ে যায়।

অশ্বিন মনে করেন, ব্যাট হাতে ভুলভাবে ব্যবহার করা হচ্ছে সুন্দরকে। তিনি বলেন, “ফিনিশার হিসেবে তাঁকে নামানো হচ্ছে, যদিও সে আসলে ফিনিশারই নয়। রোহিত শর্মা আর রাহুল দ্রাবিড় যেমন ফ্লোটিং রোলে অক্ষর প্যাটেলকে ব্যবহার করতেন, সুন্দরকেও সেই ভূমিকায় ব্যবহার করা প্রয়োজন।”

আরো পড়ুন: 'ঐতিহাসিক দিন' হবে: বৈভব সূর্যবংশীকে নিয়ে উচ্ছ্বসিত ম্যাকনিস!

কী পরামর্শ দিলেন অশ্বিন?

তাঁর পরামর্শ, পাওয়ারপ্লে শেষ হওয়ার পর সুন্দরকে নিয়মিত বোলিংয়ে আনা উচিত এবং চার ওভারের সম্পূর্ণ কোটা দেওয়া প্রয়োজন তাঁকে। অশ্বিন বলে, “যদি তাঁকে পুরো চার ওভারই না করানো হল, তবে কি করে বোঝা যাবে, সে আগামী দিনে নির্ভরযোগ্য অলরাউন্ডার হতে পারবে কি না?”

আয়ারল্যান্ড সিরিজ খুব একটা বড় মঞ্চ নয়। আগামী টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে যখন ভারত একটি স্থায়ী ভারসাম্যপূর্ণ দল গড়তে চেষ্টা করছে, সেক্ষেত্রে ওয়াশিংটন সুন্দরের ভূমিকা কী, সেই নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সেই আলোচনাকেই এবার নতুন করে উসকে দিল অশ্বিনের মন্তব্য।

আরো পড়ুন: রোহিত শর্মাকে নিয়ে আবেগ দেখানোর দরকার নেই: মঞ্জেরকর

ট্যাগ:IndiaWashington Sundar

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে